শুক্রবার, সেপ্টেম্বর ১৮

Authors

Something about our authors goes here.

জন্ম ২ এপ্রিল, চটগ্রামে। তার শৈশব কৈশোর কেটেছে বিভিন্ন মফস্বল শহরে। পেশায় চিকিৎসক। লেখালেখিতে তিনি মনের খোরাক খুঁজে পান। প্রকাশিত গল্পগ্রন্থসমূহ : কিছু গল্প অবাঙমুখ (২০১৮), নৈর্ঋতে (২০২০), বিহঙ্গম (২০২১)।

4 Articles


জন্ম ১৯৯২ সালের ৮ আগষ্ট। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সিনগর গ্রামে। কৈশোর কেটেছে পুরান ঢাকার ওয়ারী ও নবাবপুরে। প্রকাশিত কবিতার বই ‘বেপথু এই পথে’। এটি তাঁর প্রথম কবিতার বই। বাংলা কবিতার পাশাপাশি ফরাসি সাহিত্য নিয়ে আগ্রহী। বর্তমানে ফ্রান্সের La Régie autonome des transports parisiens(RATP)তে কর্মরত।

4 Articles


জন্ম ১৯৬২ সালের ২০ জানুয়ারি। নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের সাখড়া গ্রামে। পিতা মুকদম আলী, মা বেগম নূরজাহান (সরু)। দুজনই প্রয়াত। বন্ধু শিরিন সুলতানা ও পুত্র অর্ক মাজহারের সঙ্গে থাকেন ঢাকায়। পেশা সাংবাদিকতা। কৈশোরে নিরুদ্দেশযাত্রা। দীর্ঘ ভবঘুরে জীবন। যৌবনের একটা বড় অংশ কেটেছে বৃহত্তর সিলেটের পাহাড়ে। বিশেষত হবিগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে। ঘৃণা করেন বৈষম্য, জাতিবৈর, সকল প্রকারের অন্ধতা। ঘৃণা করেন পৃথিবীকে খণ্ডক্ষুদ্র-করে-দেওয়া সীমান্ত নামের ‘খাটালের বেড়া’। লেখেন মূলত কবিতা। কালেভদ্রে সাহিত্যশিল্প বিষয়ে গদ্যও লেখেন। বিচিত্র বিষয়ে প্রচুর অনুবাদও করেন ইংরেজি থেকে বাংলায় আর বাংলা থেকে ইংরেজিতে।

কবিতাবই: ‘দর্জিঘরে একরাত’, ‘মেগাস্থিনিসের হাসি’, ‘দিওয়ানা জিকির’, ‘নির্বাচিত কবিতা’, ‘রাত্রি ও বাঘিনী’ ও ‘বসন্তরূপক হাসি’।

অনুবাদগ্রন্থ: ‘কবিতার ট্রান্সট্রোমার’ নোবেলজয়ী সুইডিশ কবি টোমাস ট্রান্সট্রোমারের বাছাই করা কবিতার অনুবাদ সংকলন। ‘দূরের হাওয়া’ প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ ২০০ কবিতার অনুবাদগ্রন্থ।

পুরস্কার ও সম্মাননা: ১. ‘জীবনানন্দ দাশ কবিতাপুরস্কার ২০১৯’ ২. ভারতের পশ্চিমবঙ্গের (কলকাতার) ঐহিক সাহিত্যগোষ্ঠির ‘ঐহিক মৈত্রী সম্মাননা ২০২০’ ৩. ’নির্বাচিত কবিতা’ বইয়ের জন্য ’বেহুলাবাঙলা বেস্টসেলার বই সম্মাননা ২০১৯' ৪. রাত্রি ও বাঘিনী কাব্যগ্রন্থের জন্য 'শব্দঘর-নির্বাচিত সেরা বই-২০২১' সম্মাননা পুরস্কার।

4 Articles


চিত্রশিল্পী, কথাসাহিত্যিক।4 Articles


জন্ম-বেড়ে ওঠা ফেনীতে। লেখালেখির শুরু দৈনিক পত্রিকায়। মূলত ‘গ্রন্থ সমালোচনা’ করেন। লেখালেখিতে কবি জীবনানন্দ দাশের কবিতা এবং জীবন তাঁর আগ্রহের জায়গা। প্রায় দু্ই দশক ধরে চাকরি করছেন আর্থিক খাতে।
4 Articles


জন্ম ১৮ ফাল্গুন ১৩৫৮, ২ মার্চ ১৯৫২, কানপুর, উত্তর প্রদেশ, ভারত। শিক্ষা : উচ্চ মাধ্যমিক। পেশা : লেখালেখি। প্রকাশিত বই : কবিতা— কলম্বাসের জাহাজ [১৯৭৭, উলুখড়, হাওড়া] হননমেরু [১৯৮০, উলুখড়, হাওড়া] পৌত্তলিক [১৯৮৩, উলুখড়, হাওড়া] অমর সার্কাস [১৯৮৯, আপেক্ষিক, হাওড়া] চক্রব্যূহ [১৯৯১, আপেক্ষিক, হাওড়া] নদীকথা [১৯৯৭, যুক্তাক্ষর, হাওড়া] আমি আলো অন্ধকার [১৯৯৯, অফবিট, কলকাতা] সাঁঝের আটচালা [২০০২, কীর্তিনাশা, কলকাতা] আধপোড়া ইতিহাস [২০০৪, কীর্তিনাশা, পুরুলিয়া] অক্ষর শরীরে মহামাত্রা পাব বলে [২০০৬, কীর্তিনাশা, পুরুলিয়া] নির্বাচিত কবিতা [২০১০, সংবেদ, ঢাকা] আখেরি তামাশা [২০১৩, ছোঁয়া, কলকাতা] ঐতরেয় [২০১৩, রূপকথা, ক্যানিং] উজানি কবিতা [২০১৪, মনফকিরা, কলকাতা] ধ্যানী ও রঙ্গিলা [২০১৫, চৈতন্য, সিলেট] কলম্বাসের জাহাজ (২য় সং) [২০১৬, রাবণ, কলকাতা] বনপর্ব [২০১৬, সংবেদ, ঢাকা] কে বলে ঈশ্বর গুপ্ত? [ধানসিড়ি, কলকাতা, ২০১৬] বাক্যের সামান্য মায়া [ভাষালিপি, কলকাতা, ২০১৭] রাক্ষসের গান [চৈতন্য, সিলেট, ২০১৭] কবিতাসংগ্রহ [প্রথম খণ্ড, রাবণ, কলকাতা, ২০১৭] ইতস্তত কয়েক কদম [কাগজের ঠোঙা, কলকাতা, ২০১৮] বাজিকর আর চাঁদবেণে [পাঞ্জেরী পাবলিকেশন্স লি., ঢাকা, ২০১৮]  দীনলিপি [শুধু বিঘে দুই, আন্দুল, ২০১৯]   গদ্য— গরুররচনা (বৈ-বই বা ই-বুক) [২০১২, www.boierdokan.comখেয়া : এক রহস্যময় বিপরীতবিহারের ঝটিকালিপি [কুবোপাখি, কলকাতা, ২০১৭] বহুবচন, একবচন [বইতরণী, কলকাতা, ২০১৮] সময়পরিধি ছুঁয়ে [ঐহিক, কলকাতা, ২০১৮  অবাক আলোর লিপি [অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, নয়াদিল্লি, ২০১৯]    নাটক— হননমেরু [মঞ্চায়ন : ১৯৮৬] অনুবাদ— আষাঢ়ের এক দিন [মোহন রাকেশের হিন্দি নাটক, শূদ্রক নাট্যপত্র, ১৯৮৪] যৌথ সম্পাদনা— অভিমান  (১৯৭৪-৯০), যুক্তাক্ষর (১৯৯২-৯৬), কীর্তিনাশা (২০০২-০৫)  ই-মেইল : gc16332@gmail.com

4 Articles


কথাসাহিত্যিক4 Articles


মেঘ অদিতির জন্ম বাংলাদেশের জামালপুরে। ঢাকায় থাকেন। পেশায় গ্রাফিক ডিজাইনার। তিনি মূলত কবি। পাশাপাশি গল্প এবং গদ্য চর্চা করেন। সম্পদনামণ্ডলির সঙ্গে যুক্ত আছেন ঐহিক নামক বাংলা ভাষাভিত্তিক ওয়েব পত্রিকার। ঐহিক বাংলাদেশের প্রধান সমন্বয়কের দায়িত্বও পালন করেন তিনি।

 

প্রকাশিত বইয়ের সংখ্যা সাতটি। কবিতার বই চারটি আর গল্পের তিনটি।

4 Articles


জন্ম ১২ অক্টোবর, ঢাকায়। শৈশব-কৈশোর বেড়ে ওঠা শহরে। কবিতা, গল্প, মুক্তগদ্য ইত্যাদি লেখেন। লেখালেখির শুরু স্কুল জীবনে। তারপর ব্লগ, বিভিন্ন ছোটোকাগজ ও পত্রিকায় লেখা প্রকাশিত হয়। লেখকের প্রথম বই ‘ঘুমপত্র’ (অনুপ্রাণন, ২০১৮)। কর্মজীবনের এক অংশ কাটিয়েছেন বেসরকারি রেডিওতে প্রযোজক ও উপস্থাপক হিসেবে। ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

4 Articles


জন্ম ১৩৭২ বঙ্গাব্দের ২১ মাঘ, তথা ১৯৬৬ সালের ৩ ফেব্রুয়ারি, নেত্রকোণা জেলায়। পড়াশুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, (১৯৮৫-৮৯ সেশন )। সাংবাদিকতা ও অধ্যাপনা করেছেন। বর্তমানে ভয়েস নামে বেসরকারি একটি গবেষণা সংস্থার প্রধান নির্বাহী। ঢাকায় বসবাস করেন। প্রকাশিত গ্রন্থ : কবিতা : অতিক্রমণের রেখা, ২০০০; সকল বিকেল আমাদের অধিকারে আছে, ২০০৪; অবিচল ডানার উত্থান, ২০০৬; আদিপৃথিবীর গান, ২০০৭; আগুন ও সমুদ্রের দিকে, ২০০৯; আনন্দবাড়ি অথবা রাতের কঙ্কাল, ২০১০; প্রেম, মৃত্যু ও সর্বনাম, ২০১৪; অতিক্রমণের রেখা : নির্বাচিত কবিতা, ২০১১; ভূখণ্ডে কেঁপে ওঠে মৃত ঘোড়ার কেশর, ২০১৩; রাজার পোশাক, ২০১৪; অনেক উঁচুতে পানশালা, ২০১৪; দাহকাব্য, ২০১৫; শ্রীমতি প্রজাপতি রায়, ২০১৭; এখান থেকে আকাশ দেখা যায়, ২০১৮। গদ্যগ্রন্থ : সমূহ সংকেতের ভাষা, ২০০১; কলমতালাশ : কবিতার ভাব ও বৈভব, ২০১৪; কবিতার নতুন জগৎ, ২০১৭। পুরস্কার : বইপত্র সম্মাননা, কলকাতা, ২০০০; বগুড়া লেখক চক্র, ২০১৫; শব্দগুচ্ছ, ঢাকা-নিউইয়র্ক, ২০১৫; লোক, ২০১৬।

4 Articles


1 4 5 6 7 8 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।