শুক্রবার, সেপ্টেম্বর ১৮

Authors

Something about our authors goes here.

কবি, প্রাবন্ধিক ও শিল্প সমালোচক।  জন্ম ১৯৭১ সালে, চট্টগ্রামের সন্দ্বীপে। ‘এলা হি বরষা’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশিত কাব্যগ্রন্থ আট। ২০২০ সালে প্রকাশিত হয় ‘রাজার কঙ্কাল’ আর হাইকু সংকলন ‘পাপ পুণ্য’। শিল্প সমালোচনার বই ‘নভেরার রূপ’ প্রকাশিত হয় ২০১৯ সালে। সম্পাদনা করেছেন ‘জাতীয় সাহিত্য’, ‘চাড়ালনামা’ ও ‘আহমদ ছফা: বাছাই জবাব’। বাংলার মতোই তাঁর কবিতা সমাদৃত অপর ভাষায়। স্প্যানিশ, ইতালিয়ান, গ্রিক, স্লোভেনিয়ান, সার্বিয়ান, ইংরেজিসহ কয়েক এশীয় ভাষায় অনূদিত হয়েছে তাঁর লেখা। নিয়মিত লিখছেন দেশি-বিদেশি একাধিক সাহিত্য পত্রিকায়। বর্তমানে ইতালির পোয়েসিয়া ইনভার্সো ম্যাগাজিনের সম্পাদকীয় সদস্য। তিনি তর্ক বাংলার  প্রতিষ্ঠাতা সম্পাদক।


বাংলা ও ইংরেজি দুই ভাষাতে গল্প লেখেন। তিনি একজন কবিও। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক। জন্ম ময়মনসিংহ জেলার গৌরীপুরে। তাঁর গল্প ও কবিতা জাতীয় দৈনিক, ম্যাগাজিন, ওয়েবম্যাগাজিনসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। সাদাত সায়েমের ইংরেজি ছোটোগল্প ‘The Bat of Chairman’s Complex’ এ বছর Commonwealth Short Story Prize এর দীর্ঘ তালিকায় স্থান পায়। প্রকাশিত গ্রন্থ— ‘হাসিকান্না স্টোর’ (বাংলা গল্পগ্রন্থ), ‘Disgrace & Others’ (ইংরেজি গল্পগ্রন্থ) ও ‘ভরা কটাল’ (কাব্যগ্রন্থ)।


1 43 44 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।