Something about our authors goes here.
Authors
দেবদ্যুতি রায়ের জন্ম সেপ্টেম্বরের দশ তারিখ। বাংলাদেশের উত্তরপ্রান্তের রংপুর জেলায়। পড়ালেখা নৃবিজ্ঞানে, পেশায় সরকারি কর্মকর্তা। প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ, সর্বশেষ প্রকাশিত বই ‘ডাহুকের জল’ (২০২৪)।
1 Articlesগদ্যকার, ছোটগল্পকার ও প্রাবন্ধিক পেশায় শিক্ষক। প্রকাশিত গ্রন্থসমূহ : অ-নান্দনিক গল্পসংকলন (ছোটগল্প) নারীবাদী চিঠি ও অন্যান্য (প্রবন্ধ) খাদের ধারে ঘর (সম্পাদিত) এছাড়াও একটি ওয়েব-ম্যাগ সম্পাদনা করেন।1 Articles
জন্ম ২২ সেপ্টেম্বর, ঢাকায়। ২০০৫ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। কাজ করেছেন আরটিভি, বৈশাখী টেলিভিশন ও এটিএন নিউজে। স্নাতক সম্পন্ন করেছেন কম্পিউটার বিজ্ঞানে। আর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে, নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে। মাঝে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'চলচ্চিত্র পাঠ সহায়িকা', 'চলচ্চিত্র বিচার', 'শাহবাগ: রাজনীতি ধর্ম চেতনা', 'বিবিধ অভাব: লিওনার্দো লালন লাকাঁ', 'বলিউড বাহাস' প্রভৃতি।
1 Articlesজন্ম ১১ ডিসেম্বর, ১৯৭৬; নেত্রকোণা। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। গদ্য ও পদ্য লেখায় সতত সচল। প্রকাশিত কবিতার বই— সকাল সন্ধ্যার বীজতলা [ ২০১০] কাগজে সমুদ্র লিখি [ ২০১২] হলুদ খামের হিমঘর [ ২০১৫] সম্মিলিত কাব্যগ্রন্থ 'হট্টিটি গুচ্ছ' [ ২০০০] সম্পাদিত ছোটকাগজ : 'অনুধ্যান'। ই-মেইল : soroj76@gmail.com
1 Articlesমুখ্যত কবিতা ও প্রবন্ধ লেখক। জন্ম মে ১৯৭৩, উত্তর কলকাতায়। লিটল ম্যাগাজিন-কেন্দ্রিক লেখালেখি দিয়ে আত্মপ্রকাশ নয়ের দশকে। অদ্যাবধি প্রকাশিত কাব্যসংখ্যা ৯। অসমাপ্ত পাণ্ডুলিপিভুক্ত এই লেখাগুচ্ছের রচনাকাল জুন ২০১৯ খ্রিষ্টাব্দ।
1 Articlesজন্ম ১৯৬৭ সালে। শ্রীমঙ্গল চা বাগানে শৈশব, শহরে তারুণ্যের প্রথমভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স। সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ২০০০ সালে প্রকাশিত প্রথম উপন্যাস, হ্রা হ্রা হ্রি হ্রি। এরপর প্রথম গল্পগ্রন্থ প্রকাশ পায়, নাম, ‘বাজারে হুমায়ুন আজাদ গোরস্থানের দিকে যেতে যেতে আহমদ ছফা’। বিআইডিএসের গবেষণা বই ‘বায়ান্নো থেকে মুক্তিযুদ্ধের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট’ লিখেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমানের সঙ্গে। এটি প্রকাশিত হয় ২০০৩ সালে। ২০১৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় গল্পগ্রন্থ, ‘জবাফুলের দুনিয়া’। ২০২০ সালে প্রকাশিত হয় মুক্ত গদ্যের বই, ‘বিশ্ব সাহিত্যের আখড়া রিপাবলিক’।
1 Articlesকবি। প্রকাশিত কবিতার বই চারটি। ‘কাছিমের পিঠে গণতন্ত্র’ [২০১৩], ‘প্রতিশিসে অর্ধজিরাফ’ [২০১৯], ‘...দুধের গাই—এজমালি বাগান...’ [২০২০] ও ‘জুতার কিরণ’ [২০২১]।1 Articles
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে সিভিলিয়ান ষ্টাফ অফিসার হিসেবে কর্মরত আছেন। প্রকাশিত গ্রন্থ, কবিতা- ছায়া সহিস (২০১৯), গহিন গাঙের ঢেউ (২০২০), মহাকালের রুদ্র ধ্বনি (সেপ্টেম্বর ২০২২)। পত্রকাব্য- পায়রার পায়ে আকাশের ঠিকানায় (২০২১)। গল্পগ্রন্থ- মৌতাত (২০২২)।
1 Articles