Something about our authors goes here.
Authors
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে সিভিলিয়ান ষ্টাফ অফিসার হিসেবে কর্মরত আছেন। প্রকাশিত গ্রন্থ, কবিতা- ছায়া সহিস (২০১৯), গহিন গাঙের ঢেউ (২০২০), মহাকালের রুদ্র ধ্বনি (সেপ্টেম্বর ২০২২)। পত্রকাব্য- পায়রার পায়ে আকাশের ঠিকানায় (২০২১)। গল্পগ্রন্থ- মৌতাত (২০২২)।
1 Articlesশৈশব কেটেছে সৌদি আরব, মালদ্বীপ আর বাংলাদেশের নানা স্থানে। সাহিত্যে পদচারণা কাফকা, কাম্যু আর মার্কেজ পড়ে। ২০২২ সালে কুইন্স কমনওয়েলথ এসে কম্পিটিশনে সিলভার অ্যাওয়ার্ড জয়ী। কলেজের গণ্ডি পার হননি এখনো।
1 Articlesজন্ম ২৯ জুন ১৯৮১, সোনাগাজী, ফেনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর, একই বিশ্ববিদ্যালয়ে মাহমুদুল হকের উপন্যাস নিয়ে এমফিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতিরিন্দ্র নন্দীর গল্প উপর পিএইচডি। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ: গল্প: লালবেজি (২০১৯), জলভ্রমি (২০২২), বুমেরাং (২০২৫)। সম্পাদিত গ্রন্থ: শালবনের গান (২০১৯)। সম্পাদিত ছোটোকাগজ: কথাশিল্প (প্রথম প্রকাশ ২০২৫)। পুরস্কার : ‘কালি ও কলম তরুণ লেখক পুরস্কার’ ২০১৯।
1 Articlesতৃষ্ণা বসাক (জন্ম: অগস্ট ২৯, ১৯৭০) একজন ভারতীয় বাঙ্গালি লেখক। কবিতা, ছোটোগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, শিশুসাহিত্য এবং কল্পবিজ্ঞান— সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ। তিনি মৈথিলী, মালয়ালম ও হিন্দি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেন। বর্তমানে কলকাতা ট্রান্সলেটর্স ফোরামের সচিব। সৃষ্টিশীল কর্মের জন্য অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। তৃষ্ণা থাকেন কলকাতায়। কবুিতা, গল্প, উপন্যাস, শিশুতোষ সাহিত্য সব মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা কুড়ির অধিক।1 Articles
জন্ম ২৫শে শ্রাবণ, ১৯৭৪, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর। শিক্ষা : প্রথাগত শিক্ষায় স্নাতক, তাছাড়া অশিক্ষিত প্রায়...। পেশা : কিছু না। সত্যিই... প্রকাশিত বই : পরিণামহীন, শিরোনামহীন (২০০৬) [কবিতা] নাচে জন্ম নাচে মৃত্যু (২০১৫ ডিসেম্বর) [কবিতা]
1 Articlesজন্ম ৩০ এপ্রিল ১৯৬৩, ঝালকাঠী। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতক এবং নিপসম থেকে পরিবেশ-স্বাস্থ্যে স্নাতকোত্তর। শিশুস্বাস্থ্যে DCH। পেশায় চিকিৎসক। প্রকাশিত বই : ‘হরিণনিদ্রার নাচ’ [কবিতা, ২০১১, কবিতাসংক্রান্তি], ‘অন্তরীক্ষে রোদের বাগান’ [কবিতা, ২০১৩, অগ্রদূত], ‘কাচঘরে বিষাদজোনাকি’ [কবিতা, ২০১৩,], ‘একলিমার গাথা’ [কবিতা, ২০২২, বুনন]। সম্পাদনা : ‘কবিতাপত্র’ ও ‘দূরের সাইকেল’ [ছোটোকাগজ] ও ওয়েবজিন।
1 Articlesঅনুবাদ, প্রাবন্ধ, গল্প, কবিতা ও ছড়াসহ সাহিত্যের নানা শাখায় তার অবাধ বিচরণ। লালন-রবীন্দ্র স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শহরের মাতুলালয়ে ৪ নভেম্বর ১৯৪৭ সালে তার জন্ম। পৈত্রিক নিবাস বাংলাদেশের মাগুরা জেলার শ্রীপুর থানার মাশালিয়া গ্রামে। পেশা শিক্ষককতা। প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশের অধিক।
গল্পকার, অনুবাদক ও সাহিত্যসংগঠন। জন্ম ১৯৬২ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার সৈয়দনগর গ্রামে। ১৯৮৫ সাল থেকে প্রবাসজীবনে আছেন। প্রথমে জাপানে চাকরিসূত্রে, পরে মেহিকোতে চাকরিসূত্রে গেলেও সেখানে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে স্ত্রী সন্তানসহ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি কলোম্বিয়ার নোবেলজয়ী লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘শত বছরের নিঃসঙ্গতা’ উপন্যাসটি স্প্যানিশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন। তাঁর অনুবাদে উরুগুয়ের লেখক হুয়ান কার্লোস ওনেত্তির উপন্যাস ‘কূপ’ প্রকাশের অপেক্ষায় আছে। পাশাপাশি তিনি নিয়মিত ছোটোগল্প লিখছেন।