শুক্রবার, সেপ্টেম্বর ১৮

Authors

Something about our authors goes here.

জন্ম ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায়, ১৯৯৭ সালের অক্টোবরে। স্কুল ও স্নাতক স্তরের পড়াশোনা পুরুলিয়া জেলা থেকে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে। বর্তমানে বি.এড-এ অধ্যায়নরতা। ‘উদাত্ত’ নামক নাটক দলের সক্রিয় সদস্য। আবৃত্তি, নাটক, শ্রুতিনাটক, উপস্থাপনা, গান, চিত্রাঙ্কন ইত্যাদির সঙ্গে নিয়মিত যুক্ত।

1 Articles


জন্ম ২০ জানুয়ারি ১৯৬৫ সালে, নাটোরে। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রি স্বাস্থ্য অর্থনীতিতে। সমকালীন মূলধারার বাংলা কথাসাহিত্যে তাঁর অপরিহার্যতা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত। অনবরত বাঁকবদল তাঁর সাহিত্যিকতার প্রধান বৈশিষ্ট। বিষয় ও আঙ্গিকে, মাধ্যম ও প্রকরণে তাঁর স্বাতন্ত্র্যচিহ্নিত অবস্থান সকল মহলেই স্বীকৃত। বরাবর সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত থাকায় তাঁর গদ্যে সমাজ বাস্তবতার সঙ্গে রাজনীতি ও ইতিহাসচেতনা এসেছে ভিন্ন মাত্রা নিয়ে। লেখালেখির শুরু থেকেই তিনি আলাদা এক পথ নির্মাণে সচেষ্ট ছিলেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৫টি। তাঁর মহাকাব্যিক উপন্যাস ‘পিতৃগণ’ সমকালীন কথাসাহিত্যে একটি অন্যতম সংযোজন। ২০১৪ সালে কথাসাহিত্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

1 Articles


একজন আচরণিক অর্থনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী (কণ্ঠশীলন) এবং লিখিয়ে—যিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (পরিকল্পনা মন্ত্রণালয়) প্রায় দু'দশক ধরে গবেষক হিসেবে নিয়োজিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পড়বার পর বছর তিনেক কুইন্স ইউনিভার্সিটি অফ বেল্‌ফাস্টের পরিবেশ অর্থনীতি বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্টুডেন্ট এবং ব্যাবসা অধ্যয়ন বিভাগে গবেষণা সহযোগী হিসেবে নিয়োজিত ছিলেন। আবৃত্তি ও রবীন্দ্রসংগীতের পাশাপাশি মঞ্চনাটকের (পালাকার) সঙ্গে সক্রিয় সম্পৃক্ততা ছিল।1 Articles


জন্ম ১৯৭৩ সালের ১৩ জুন, বাংলাদেশের রাজবাড়ী জেলার সুলতানপুর গ্রামে। একাডেমিক পড়াশোনা বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশা: সাংবাদিকতা। কবিতা, প্রবন্ধ, অনুবাদ, সম্পাদনা, মুক্তগদ্য— সব মিলে গ্রন্থসংখ্যা ৪৬টি। মৌলিক কাব্যগ্রন্থ: ২৬টি। ১৯৯৯ সাল থেকে সম্পাদনা করছেন অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’।

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘পতন গুঞ্জনে ভাসে খরস্রোতা চাঁদ’ (২০০১), ‘কুয়াশা উড়ালো যারা’ (২০০৫), ‘প্রিয় কবিদের রন্ধনশালায়’ (২০১১), ‘রঙ করা দুঃখের তাঁবু’ (২০১২), ‘বিবিধ জন্মের মাছরাঙা’ (একটি দীর্ঘ কবিতা, ২০১৩), ‘তথ্যসূত্র পেরুলেই সরোবর’ (২০১৮), ‘পৃষ্ঠাজুড়ে সুলতানপুর’ (২০২০), ‘নকশিকাঁথায় তুলেছিলে জাতকের মুখ’ (২০২৩) প্রভৃতি।

Translated Book: Faux Assassin (A Poetry Collection, 2019)

শিশুতোষ গ্রন্থ: ভূতের বাপের শ্রাদ্ধ (২০১৯)।

পুরস্কার: এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি পুরস্কার ২০০৮। কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র পুরস্কার ২০০৯। বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিটল ম্যাগাজিন পুরস্কার ২০২২। নর্দার্ন বিশ্ববিদ্যালয় সম্মাননা পদক ২০২৩।

1 Articles


ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করে সেদিকে যাননি। লেখলেখিই করছেন। শুরুটা নন ফিকশন দিয়ে। ২০১৯ সালে প্রকাশ হয় মোগল ইতিহাস নিয়ে বই ‘মোগলনামা’ প্রথম খণ্ড। পরের খণ্ড ২০২০ সালে। এরই মধ্যে মহাভারতকে আশ্রয় করে লিখেছেন তিনটি উপন্যাস। ‘রাধেয়’, ‘শকুনি উবাচ’ ও ‘দ্রৌপদী’। এছাড়াও আছে তিনটি সমকালীন উপন্যাস; ‘রঙ মিলান্তি’, ‘রুসওয়া’ ও ‘বেলাভূমি’। পেশাগত জীবনে সাংবাদিক। একটি জাতীয় দৈনিকের ফিচার বিভাগে আছেন। এর বাইরে নিয়মিত লিখছেন ইতিহাস, পুরাণ, সিনেমা ও মুক্তগদ্য।
1 Articles


চলচ্চিত্র নির্মাতা1 Articles


মূলত কবি। পাশাপাশি গল্প লেখেন ও চলচ্চিত্র নির্মান করেন। জন্ম  ১৬ সেপ্টেম্বর, ১৯৯৬ পিরোজপুরে। পড়ালেখা করেছেন বিএসসি ইন ইঞ্জনিয়ারিংয়ে। বর্তমানে ঢাকায় থাকেন।

1 Articles


জন্ম ২৯শে ডিসেম্বর, ১৯৬৪। একজন সংগীত শিল্পী, গীতিকার, লেখক, অনুবাদক, সম্পাদক, আর্কাইভিস্ট, ফিল্ড রেকর্ডিস্ট ও গবেষক। ২০০০ সালে প্রকাশিত 'এখনো গল্প লেখো' অ্যালবামে মৌসুমীর গাওয়া 'স্বপ্ন দেখব বলে' গানটি সকল শ্রেণির মানুষের কাছে অসম্ভব জনপ্রিয়তা লাভ করে, তিনি এই গানটির গীতিকার আর সুরকারও।1 Articles


কবি ও কথাসাহিত্যিক। কবিতার বই চারটি। ‘সুখী ধনুর্বিদ’, ‘বিব্রত ময়ূর’, ‘তৃতীয় অশ্বারোহী’, ‘ইহুদির গজল’। উপন্যাস দুটি। ‘একচক্ষু হরিণীরা’ এবং ‘অমরাবতী’। বিব্রত ময়ূর পাণ্ডুলিপির জন্য মার্কিন গবেষক অধ্যাপক ক্লিন্টন বি সিলি ও প্রথমা প্রকাশনের যৌথ উদ্যোগে প্রবর্তিত 'জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৫' অর্জন করেন।

1 Articles


ফিল্মমেকার, অনুবাদক1 Articles


1 39 40 41 42 43 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।