বুধবার, মার্চ ২৫

Authors

Something about our authors goes here.

জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার যমুনাপাড়ের গ্রাম রান্ধুনীবাড়ীতে। রসায়ন বিষয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যায়নরত। সম্পাদনা করছেন লিটলম্যাগ ‘শব্দ মিছিল’। প্রকাশিত কবিতার বই: ‘আঙুলের ডগায় শীত’ (২০২০), ‘দেহ পালিত সাপ’ (২০২১)।3 Articles


পেশায় চিকিৎসা নৃবিজ্ঞান গবেষক। বর্তমানে যুক্তরাজ্যের ব্রাইটন শহরে বসবাস করছেন। মাঝেমধ্যেই বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখেন। ডেভিড লিঞ্চের সিনেমা, কুন্ডেরার যেকোনো লেখাপত্র, যেকোনো যুদ্ধের ডকুমেন্টারি, বিমান দুর্ঘটনা, সমাজবিজ্ঞান, শহীদুল জহিরের লেখার জগৎ তার আগ্রহের বিষয়।

3 Articles


কবি, নাট্যকার, অনুবাদক। জন্মেছেন ভাটি অঞ্চল কিশোরগঞ্জের বাজিতপুরে। পড়াশোনা বাজিতপুরে, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়। বহুদিন দেশের বাইরে— যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় থাকেন। বাংলাদেশে নাটকের দল— গল্প থিয়েটার-এর প্রতিষ্ঠাতা সদস্য; নাট্যপত্রের সম্পাদক। নানা পর্যায়ে আরও সম্পাদনা করেছেন— সমাজ ও রাজনীতি, দ্বিতীয়বার, সাংস্কৃতিক আন্দোলন, পূর্ণপথিক, মর্মের বাণী শুনি, অখণ্ডিত। প্যানসিলভেনিয়ায় কবিতার আসর-- সংবেদের বাগান-এর প্রতিষ্ঠাতা সদস্য। প্রকাশিত বই: আখ্যান নাট্য : নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে। আবের পাঙখা লৈয়া। প্যারাবল : হৃদপেয়ারার সুবাস। কবিতা: পিছুটানে টলটলায়মান হাওয়াগুলির ভিতর। নদীও পাশ ফেরে যদিবা হংসী বলো। দূরত্বের সুফিয়ানা। ভাষান্তরিত কবিতা: ঢেউগুলো যমজ বোন। ছিন্নগদ্য : সঙ্গে প্রাণের খেলা। প্রকাশিতব্য নিবন্ধ : আশ্চর্য বতুয়া শাক ও কাঁচা দুধের ডিসকোর্স।

3 Articles


গল্পকার, ঔপন্যাসিক। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। প্রকাশিত বইসমূহ: অনুবাদগ্রন্থ অরুন্ধতি রায় এর ‘দ্যা ব্রোকেন রিপাব্‌লিক’ (২০১৩), প্রকাশক শুদ্ধস্বর। উপন্যাস: ‘আনবাড়ি’ (শুদ্ধস্বর, ২০১৪), এবং প্রকাশের অপেক্ষায় আছে উপন্যাস ‘আর জনমে’।3 Articles


কথাসাহিত্যিক, ক্রীড়া সাংবাদিক3 Articles


হুমায়ুন আজাদ কন্যা। উপপরিচালক : ইউজিসি।3 Articles


জন্ম ১৯৮৯ কুমিল্লায়। কবিতা, ছোটোগল্পের পাশাপাশি অনুবাদ করেন। এ পর্যন্ত দুটো অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১৮ তে বেহুলাবাংলা থেকে প্রকাশিত হয়েছে ‘ওশোর গল্প’। ২০১৯ সালে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে ‘প্রজ্ঞাবীজ’। কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।  বর্তমানে হিন্দি সাহিত্যের অনুবাদ নিয়ে কাজ করছেন।

3 Articles


জন্ম-১৯৭০। বিজ্ঞানে স্নাতক, কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাইয় স্নাততকোত্তর। ‘ঐহিক’ সাহিত্য পত্রিকার সম্পাদক। পেয়েছেন একাডেমি পুরস্কার-২০১৫, প্রকাশিত বই : তিতিরের নৌকো যাত্রা, হ্যালুসিনেটেড অক্ষরমালা ও নিঝুমপুরের না রূপকথা3 Articles


জন্ম ১৯৯২ সালের ৮ আগষ্ট। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সিনগর গ্রামে। কৈশোর কেটেছে পুরান ঢাকার ওয়ারী ও নবাবপুরে। প্রকাশিত কবিতার বই ‘বেপথু এই পথে’। এটি তাঁর প্রথম কবিতার বই। বাংলা কবিতার পাশাপাশি ফরাসি সাহিত্য নিয়ে আগ্রহী। বর্তমানে ফ্রান্সের La Régie autonome des transports parisiens(RATP)তে কর্মরত।

3 Articles


জন্ম কুষ্টিয়ায়। ছড়া ও কবিতা লিখে চলেছেন। বাংলা একাডেমি তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সের ষষ্ঠ ব্যাচে ছিলেন। বর্তমানে প্রথম আলোয় সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত। প্রকাশিত ছড়ার বই: ‘টাপুর টুপুর টুপ’ (২০১৬) ও ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’ (২০১৮)।

3 Articles


1 6 7 8 9 10 44
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।