Something about our authors goes here.
Authors
কবি, সম্পাদক ও প্রকাশক নদিয়ার চাপড়ায় থাকেন। লেখালেখির পাশাপাশি ‘তবুও প্রয়াস' পত্রিকা সম্পাদনা করেন। পছন্দের বিষয় লোকসংস্কৃতি। প্রকাশিত কবিতার বই তিনটি। মায়াজন্ম, লবণ খেতের জোনাকি এবং কাঁচা মাংসের বাড়ি। সম্পাদিত বই একটি। ছাদ পেটানোর গান । ইমেইল : salimmondal07@gmail.com3 Articles
গল্পকার। জন্ম ১৯৮৭ সালের ২৩ সেপ্টেম্বর। পেশায় সাংবাদিক। ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় পত্রিকার প্রধান প্রতিবেদক। প্রকাশিত উপন্যাস : ‘জলপাই রঙের দিনরাত’, ‘বসন্ত রোদন’। গল্পগ্রন্থ : ‘বজলু জানে লাশের পরিচয়’, ‘দরজার ওপাশে ভোর’, ‘দানামাঝির বউ’। জীবনীগ্রন্থ: ‘আমাদের বঙ্গবন্ধু’। সম্পাদনা : ‘তিন যোদ্ধার মুখোমুখি’, ‘আলাপের সুবাসে সনজীদা খাতুন’, ‘স্বকৃত নোমানের কথামালা : গহিনের দাগ’।
3 Articlesজন্ম কুষ্টিয়ায়। ছড়া ও কবিতা লিখে চলেছেন। বাংলা একাডেমি তরুণ লেখক প্রশিক্ষণ কোর্সের ষষ্ঠ ব্যাচে ছিলেন। বর্তমানে প্রথম আলোয় সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত। প্রকাশিত ছড়ার বই: ‘টাপুর টুপুর টুপ’ (২০১৬) ও ‘কিলিক কিলিক মেঘের ঝিলিক’ (২০১৮)।
3 Articlesকবি ও গবেষক। জন্ম ২৯ ডিসেম্বর ১৯৬৩। প্রকাশিত গ্রন্থ : ২৫টি। কবিতার বই : ২০টি; ছড়ার বই ৩টি; প্রবন্ধের বই ১টি; এবং গবেষণা গ্রন্থ: ১টি। কয়েকটি উল্লখযোগ্য বই : ‘মহানন্দা এক সোনালি নদী নাম’, ‘কুয়াশার বর্ণমালা’, ‘শেষ হেমন্তের জোছনা’, ‘জোছনার রাত বেদনার বেহালা’, ‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি’, ‘হিজলের সার্বিকট হাউস’, ‘নজরুলসংগীত: বাণীর বৈভব’।
3 Articlesকবি ও অনুবাদক। জন্ম : ১৬ ডিসেম্বর ১৯৯১, মানিকগঞ্জ। শিক্ষা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘এই গ্রাম কুড়িয়ে পেয়েছি’ (২০২৫), ‘শামুকচর্য’ (২০২৪), ‘অগ্রন্থিত ওহী’ (২০১৯), ‘ঘামগুলো সব শিশিরফোঁটা’ (২০১৬)। প্রকাশিত অনুবাদগ্রন্থ: ‘ভ্লাদিমির নবোকভের ললিতা’ (২০১৬, ২০২২), ‘আর্নেস্ট হেমিংওয়ের সেরা ২০ ছোটগল্প’ (২০১৮), ‘স্তেফান সোয়াইগের আমক’ (২০১৮), ‘সালমান রুশদির দক্ষিণে’ (২০১৮) ও ‘ইসমাইল কাদারের কবিতা’ (২০১৭)।
3 Articlesচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। একটি জাতীয় দৈনিকে খণ্ডকালীন প্রতিবেদক হিসেবে কাজ করার পাশাপাশি নানান পত্রিকা, সাময়িকী ও ওয়েব প্ল্যাটফর্মে নিয়মিত লেখালেখি করছেন। নানামূখী বিষয়ে লেখালেখির আগ্রহ থাকলেও নারী অধিকার, সাক্ষাৎকার ও বইপর্যালোচনা নিয়ে তিনি উল্লেখযোগ্য কাজ করে চলেছেন।
3 Articlesকবি জন্ম একত্রিশ এ জুলাই নওগাঁর মহাদেবপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতোকত্তর।বর্তমানে ঢাকায় থাকেন। গ্লোরি কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত। প্রকাশিত কবিতার বই দুটি। কীর্তিনাশা (২০১৩) আর জলের জ্যামিতি (২০১৭)।3 Articles
কবি ও অনুবাদক। জন্ম ৬ জানুয়ারি ১৯৭৮। কটারকোনো, মনু, কুলাউড়া, মৌলভীবাজার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও লোকপ্রশাসনে স্নাতকোত্তর। প্রকাশিত গ্রন্থসমূহ : কবিতা : অন্ধ পৃথিবীর জানলাগুলি, নদীমাতৃক পৃথিবী মেঘমাতৃক আকাশ, প্রেগন্যান্ট পাগলি ও অন্যান্য কবিতা। অনুবাদ : চূর্ণচিন্তন, দূরাগত স্বর, আর্থার শোপেন হাওয়ারের কথাগুলি প্রবন্ধ : আধুনিক কবিতা বিষাদবৃক্ষের ফুল ও অন্যান্য প্রবন্ধ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস : এই পৃথিবীতে এক স্থান আছে। ই-মেইল : imdadmra@gmail.com3 Articles
কথাসাহিত্যিক। ১৯৭৮ সালের ৪ঠা আগস্ট (বাংলা ২০ শ্রাবণ, ১৩৮৫ বঙ্গাব্দ), ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকার তেজগাঁওয়ে জন্ম ও শৈশব কাটলেও পৈতৃক নিবাস ফেনী জেলায়। প্রকাশনা : ‘ফুলকুড়ানি মেয়ে’ (ছোটোদের কবিতার বই), ‘বাস্তুসাপ’ (গল্পগ্রন্থ), ‘সন্ধ্যা নামার আগে’ (গল্পগ্রন্থ), ‘জলসংসার’ (গল্পগ্রন্থ), ‘কল্পে গল্পে ইলিশ’ (সম্পাদিত গল্প সংকলন), ‘শরফুন ও এক শহরের বৃত্তান্ত’ (গল্পগ্রন্থ), ‘রাঙা শালুক’ (ছোটোদের ছড়ার বই), ‘শিল্পী সাহিত্যিকের স্মৃতিতে বঙ্গবন্ধু’ (সম্পাদিত স্মৃতিকথা সংকলন)।
3 Articlesজন্ম ৯ ফেব্রুয়ারি ১৯৯৭। পড়াশোনা: বিজ্ঞান, মানবিক , ইংরেজি ভাষা ও সাহিত্য। প্রকাশিত কবিতার বই : ভার্চুয়াল রিয়েলিটি ডিসঅর্ডার [চৈতন্য , বইমেলা ২০২১]।3 Articles