Something about our authors goes here.
Authors
জন্ম ২০ সেপ্টেম্বর ১৯৭৫, মাদারীপুর শহরে নানাবাড়িতে। শৈশব থেকেই ঢাকায় বেড়ে ওঠা। তিনি নৃবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেছেন ২০০০ সালের পর থেকে। বিশেষত কবিতা, গল্প ও নৃবৈজ্ঞানিক লেখালেখি করেন। প্রকাশিত কবিতার বই ছয়টি, গল্পগ্রন্থ দুইটি, একটি নভেলা সংকলন। এছাড়া পিয়াস মজিদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছেন ‘নির্বাচিত কবিতা: শামীম কবীর’ (অ্যাডর্ন পাবলিকেশন, ফেব্রুয়ারি, ২০১০)। তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন এবং কয়েকটি প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, জার্নাল ও দৈনিক পত্রিকায় লেখেন।
2 Articlesজন্ম মেহেরপুরে, ১৯৮৬ সালে। ইংরেজি ভাষা ও সাহিত্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। পেশাজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। বর্তমানে বাংলা একাডেমিতে অনুবাদ-কর্মকর্তা হিসেবে কর্মরত। প্রধানত কথাসাহিত্যিক। বিশেষ আগ্রহ অনুবাদ এবং সমালোচনা সাহিত্যে। ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার-২০১৭ ও ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’ গল্পগ্রন্থের জন্য ‘আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৮’ অর্জন করেন।
2 Articlesজন্ম সৈয়দ পুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ। গত দেড়দশকের বেশি সময় ধরে দেশের প্রতিনিধিত্ব পর্যায়ের সাহিত্যপত্রিকাগুলোতে লিখছেন, সমানতালে সক্রিয় আন্তর্জালিক বাংলা বর্ণমালা ভুবনেও, মূলত কবিতায় তার অভিনিবেশ ও অধিবাস। প্রায় দুইযুগ ধরে সম্পাদনা করেছেন পত্রিকা এক, কবিতাকেন্দ্রী, অর্কিড নামে। গদ্য লেখেন অনানুষ্ঠানিক, ব্লগস্পট ও ওয়েবপত্রগুলোতেই প্রধানত। গদ্যবই ১টি 'ব্লগাবলি' নামে। প্রকাশপ্রাপ্ত কবিতাবই এ-যাবৎ ৬টি। ৩টি কবিতাবই যন্ত্রস্থ।
2 Articlesএকজন গল্পকার। তার প্রকাশিত গল্পের বই মার্চ করে চলে যাওয়া একদল কাঠবিড়ালী এখানে জাদু শেখানো হয়, এবং কতো শতো মুখ ।2 Articles
জন্ম ১৯৮৩, চট্টগ্রাম। বর্তমানে ঢাকায় থাকেন। পড়াশোনা চিত্রকলায়। । প্রকাশিত বই : সাবানের বন [কবিতা,প্রকাশক : মিতাক্ষরা ২০১৫], ফরসা একটা ফল গড়িয়ে যাচ্ছে [কবিতা, পাবলিশার: তবুও প্রয়াস, কলকাতা, ২০১৯], রিউমার [মেটাফিকশন, পাবলিশার: বৈভব, ২০২১] ই-মেইল : razib.finearts@gmail.com2 Articles
জয়দীপ দে জন্ম ১৯৮০ সালে, চট্টগ্রামের রেলওয়ে হাসপাতালে। বাবা ছিলেন রেলওয়ের ইঞ্জিনিয়ার। সে সূত্রে রেলপাড়ায় বড়ো হওয়া। আদিভিটে সিলেটে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিষয় ছিল চারুকলা। বর্তমানে শিক্ষক প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। বিচিত্র বিষয় নিয়ে লেখালেখি করতে আনন্দবোধ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮ টি। গল্প গ্রন্থ: হারকিউলিসের পাখা। উপন্যাস: কাসিদ, নিষুপ্ত ও গহন পথে। ভ্রমণকাহিনি: মাদ্রাজের চিঠি। গবেষণা গ্রন্থ: রেলকে ঘিরে, বঙ্গবন্ধুর কলকাতা জয়। সংকলন: একাত্তরের কার্টুন।2 Articles
শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায় ও রংপুরে। লেখাপড়া করেছেন ইংরেজি সাহিত্য, বিপণন বাণিজ্য ও মানবসম্পদ ব্যবস্থাপনায়। কিশোর পাঠকদের জন্য তিনি নিজস্ব ধারার গল্প লিখছেন। বাংলাদেশের শিশু-কিশোর সাহিত্যকে বিশ্বমানে পৌঁছে দেওয়ার স্বপ্ন লালন করছেন দীর্ঘ দিন ধরে। অবসরে তিনি বই সংগ্রহ করেন। বিশ্বচলচ্চিত্র নিয়ে তাঁর রয়েছে ব্যাপক আগ্রহ। তাঁর উপন্যাসের কাহিনি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। নিলয় দীর্ঘ দিন ধরে একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থার শিশু-কিশোর শাখার প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। গল্প, উপন্যাস, অনুবাদ, পুনর্লিখন মিলিয়ে তাঁর এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা এক ডজন। প্রাপ্ত পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য হলো: কিশোর উপন্যাসে অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, প্রিন্ট মিডিয়ায় মীনা মিডিয়া অ্যাওয়ার্ডস এবং রণজিৎ-অভিষেক স্মৃতি সম্মাননা।
2 Articlesপদ্মাপাড়ের রাজশাহীতে কোনো এক সালের ২৪ শে ফেব্রুয়ারি বসন্তের স্নিগ্ধ সকালে লেখকের জন্ম। লিটল ম্যাগাজিন ‘গৈল্পিক’ এর মাধ্যমে লেখকের গল্পকার সত্ত্বার প্রথম প্রকাশ ঘটে। ভালো লাগে ঘুরেবেড়াতে, বাগান করতে এবং নতুন জিনিস জানতে। কর্মজীবনে একজন ছাত্র, সুযোগ পেলে গল্পে মানবজীবনের ছবি আঁকেন।
2 Articlesকথাসাহিত্যিক ও ব্লগার। জন্ম ১৯ ফাল্গুন, ১৩৯৩: ০৩ মার্চ, ১৯৮৭, ঢাকায়। প্রকাশিত বইয়ের সংখ্যা ১২ টি।2 Articles
কবি, প্রাবন্ধিক, সম্পাদক ও অনুবাদক । ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর । ২০১৬ সালে প্রত্যক্ষ লেখালিখির জগতে যুক্ত হওয়ার আগে পরিচয় ছিলো ধ্রুপদী নৃত্যশিল্পী । বর্তমানে লাতিন আমেরিকান সাহিত্যে গবেষণারত । প্রকাশিত কাব্যগ্রন্থ : ১|"জামার নীচে অলীক মানুষ" (২০১৭) ২|"পদ্মব্যূহে নিম অন্নপূর্ণা" (২০১৯) ৩|"মমিস্রোতে বেহায়াসিন্থ" (২০২১) সম্পাদিত গ্রন্থ "ষটচক্র" (ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগ, ২০১৯) ও "সংকলিত বাক্" (২০১৯) ।কবিতার সঙ্গে নিয়মিত অনুবাদক বিশ্বসাহিত্যের । অনুবাদ প্রকাশিত হয়েছে 'নীলগিরি ওয়াগন', 'দি ডেইলী স্টার', 'অংশুমালি' সহ আন্তর্জাতিক পত্র পত্রিকায় ও পঠিত হয়েছে 'দিল্লী সার্ক সম্মেলন' এ । যোগাযোগ : sonali9191@gmail.com2 Articles