Something about our authors goes here.
Authors
একাডেমিক পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। পারিবারিক আবহে লেখালেখির শুরু। নিভৃতে থাকতে ভালোবাসেন। স্বদেশ এবং পার্শ্ববর্তী দেশের বিভিন্ন পত্রপরিকায় গল্প ও নিবন্ধ লেখেন। এ পর্যন্ত দুটি ছোটো কলেবরের উপন্যাস, কয়েকটি গল্প এবং অণুগল্পের বই প্রকাশিত হয়েছে। উত্তরণ প্রকাশনা থেকে সদ্য প্রকাশিত হয়েছে একটি গল্পের বই, ‘করালদুপুরের গল্পগুলো’। পেশায় অধ্যাপক । দেশি বিদেশি সাহিত্য, রাজনৈতিক সংস্কৃতি, ইতিহাস বিষয়ে পড়ালেখা করতে ভালোবাসেন।
2 Articlesজন্ম ২৭শে সেপ্টেম্বর, কুমিল্লায়। শৈশব কৈশোর কেটেছে সুনামগঞ্জে। মায়ের সাথে প্রবাসে পাড়ি দেয়া আঠারো বছর বয়সে। পরিযায়ী পাখির মতো ঠিকানা খোঁজেন অক্ষরের আকাশে।
1 Articlesজন্ম ১০ আগস্ট, ১৯৬৩; ঢাকা। পেশা : মুক্ত। প্রকাশিত বই : কবিতা— ‘ছুরি হাতে অশ্ব ছুটে যায়’ [নিত্য প্রকাশ, ১৯৯৬] ‘মগ্ন তখন মোরাকাবায়’ [মাওলা ব্রাদার্স, ২০০৯] ‘নাচে দরবেশ মাস্ত্ হালে’ [সাঁকোবাড়ি প্রকাশন, ২০১১] ‘আমার ফকিরি’ [সুফিবাদ প্রকাশনালয়, ২০১১] ‘ঊনসন্ন্যাসী’ [ঐতিহ্য, ২০১৫] ‘আত্মায় ছিল তৃষ্ণা’ [বৈভব, ২০১৯] ‘ছুরি হাতে অশ্ব ছুটে যায়’ (বর্ধিত সংস্করণ) [উড়কি, ২০১৯], ‘আমার ফকিরি’ (বর্ধিত সংস্করণ) [বৈভব, ২০২১]। প্রবন্ধ— ‘সাহিত্যের আলাপ’ [বাঙ্গালা গবেষণা, ২০২০], ‘সুফিবাদ ও সাহিত্যের মোহনা’ [বাঙ্গালা গবেষণা, ২০২১]।
1 Articlesন্যানো কাব্যতত্ত্বের জনক কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন জন্ম ৬ মে ১৯৬৫ সালে, শরীয়তপুর। কবি ও প্রাবন্ধিক হিসেবে তিনি লেখক ও পাঠক মহলে নন্দিত হয়ে আছেন সৃজনশীলতা ও মননের এক অনন্য ভুবন নির্মাণের কারণে। অনুবাদক হিসেবেও তিনি ভিন্ন পথের নির্মাতা। হোর্হে লুইস বোর্হেসসহ লাতিন আমেরিকার বহু লেখককে তিনি বাংলা ভাষায় ব্যাপকভাবে পরিচিত করে তুলেছেন অনুবাদের মাধ্যমে। দুই বাংলায় তিনি আমাদের একমাত্র বোর্হেস-বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। রাজু আলাউদ্দিন-এর কবিতা ও প্রবন্ধ ইতিমধ্যে ইংরেজি, সুইডিশ এবং স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছাব্বিশ।
1 Articlesজন্ম ১৮ অক্টোবর ১৯৬৩। পেশায় শিক্ষক৷ সম্পাদিত কবিতাপত্র: সাদা পালক। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৫ সালে পেয়েছেন 'নয়ন' পুরস্কার৷ প্রকাশিত কবিতার বই: ‘সাদা পাতার শোলোক’, ‘আত্মার সাক্ষাৎকার’, ‘অনন্তের গান’ ইত্যাদি৷
1 Articlesজন্ম ১৯৯৪ সালের ২৫শে জুলাই ত্রিপুরার একটা ছোট্ট গ্রাম চেবরীতে। ২০১৭ সালে কারিগরি শাস্ত্রে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে ত্রিপুরা সরকারে প্রকৌশলী পদে কর্মরত। কবিতার অনন্তপথে হেঁটে যাওয়াই সময় ও যাপনের সারাৎসার মনে করেন সম্রাট।
1 Articles