Something about our authors goes here.
Authors
সম্পাদক ‘লেখালেখির উঠান’ সাহিত্য পত্রিকা। অনূদিত গ্রন্থ: হাওয়ার্ড জিনের নাটক ‘এমা’ এবং আমিরি বারাকার কবিতা ‘কেউ আমেরিকা উড়িয়ে দিয়েছে’।
1 Articlesকবি, প্রাবন্ধিক ও অনুবাদক আলম খোরশেদ-এর জন্ম ১৯৬০ সালে কুমিল্লায়। পেশায় প্রকৌশলী আলম খোরশেদ প্রবাসে উচ্চশিক্ষা ও দীর্ঘ পেশাজীবনের শেষে স্থায়ীভাবে দেশে ফিরে আসেন ২০০৪ সালে। ছাত্রাবস্থা থেকেই তিনি সাহিত্যচর্চা ও নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। শিল্পসাহিত্যের বিভিন্ন শাখায় সমান উৎসাহী তাঁর প্রধান আগ্রহের বিষয় অবশ্য সমকালীন বিশ্বসাহিত্য। তাঁর সম্পাদিত লাতিন আমেরিকান ছোটগল্প সংকলন ‘যাদুবাস্তবতার গাথা’ আমাদের অনুবাদ সাহিত্যের একটি পথপ্রদর্শক কাজ। সম্পাদনা, অনুবাদ ও মৌলিক রচনা মিলিয়ে তিনি এ-পর্যন্ত প্রায় কুড়িটি গ্রন্থ রচনা করেছেন। বর্তমানে তিনি লেখালেখির পাশাপাশি চট্টগ্রাম শহরে তাঁর নিজের গড়া বিস্তার,চট্টগ্রাম আর্টস কমপ্লেক্স পরিচালনার কাজে সার্বক্ষণিকভাবে ব্যাপৃত রয়েছেন।
1 Articlesমূলত গল্প এবং কবিতা লেখেন। লেখার পাশাপাশি ছবি আঁকেন শখের বশে। জন্ম ৮ নভেম্বর ১৯৮৮, নোয়াখালী জেলায়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনটেন্ট ও কনসেপ্ট ডেভেলপার হিসেবে কর্মরত আছেন।
1 Articlesইয়ার খান। ক্ষুরের নিচে চুলের সংশয় নিয়ে দাঁড়াতে পছন্দ করেন। হাঁটছেন কবিতায় নিজস্ব ভাষা নির্মানের পথে। জন্ম ১৯৯৭ যশোরে, বেড়ে ওঠা সিরাজগঞ্জে।
1 Articlesজন্ম ১৭ মে বরিশালের মেহেন্দীগঞ্জে। বেড়ে উঠেছেন বন্দরনগরী নারায়ণগঞ্জে। প্রকাশিত ভাষান্তরিত বইসমূহ : ‘পাবলো পিকাসোর কবিতা’ (২০১৯), চার্লস বুকোস্কির অপ্রকাশিত কবিতা : ‘সোজা তোমার কবরে যাও’ (২০২১), জঁ ককতোর বাছাই কবিতা : ‘যুদ্ধ বিদ্যালয়’ (২০২১), ‘আফগানিস্তানের কবিতা’ (২০২২), মাও সেতুঙের কবিতা সংগ্রহ : ‘আকাশে আলো আনে মোরগের ডাক’ (২০২২)। এছাড়াও বেশ কয়েকটি অনুবাদ গ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে।
1 Articlesপেশায় শিক্ষক। লিখছেন দীর্ঘদিন ধরেই। জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের বিক্রমপুরে। এখন আছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
1 Articlesজন্ম ৫ এপ্রিল ১৯৭৯, বগুড়ার কৃষ্ণপুরে। পড়লেখা করেছেন রসায়ন শাস্ত্র ও মার্কেটিংয়ে। সম্পাদনা করেন ‘থার্ডম্যাগ’ নামে লিটল ম্যাগাজিন। পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার, ২০১০ ও পাঠকপণ্য সম্মাননা ২০১২। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
1 Articlesজন্ম ৫ আগস্ট ১৯৮৭ সালে রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে পিএইচডি ফেলো। একাডেমিক কৃতিত্বের জন্য পেয়েছেন মেয়র শিক্ষা পদক (২০০৫) ও রাবি কলা অনুষদ শিক্ষাবৃত্তি (২০১৩)। সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন ‘ধ্রুব’। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন শালুক সাহিত্য পুরস্কার (২০১৯), ওমর আলী সাহিত্য সম্মাননা (২০১৯), কাব্যশ্রী পুরস্কার (২০২২) এবং অনুপ্রাণন লেখক সম্মাননা (২০২৩)। কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়া ও গান মিলিয়ে বর্তমানে গ্রন্থসংখ্যা ২০টি। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত আছেন। পাশাপাশি কাজ করছেন বাংলাদেশ বেতারের একজন নিয়মিত ঘোষক ও গীতিকার হিসেবে। এছাড়াও গীতিকার হিসেবে কাজ করেছেন ভারতীয় মিউজিক কোম্পানি হিন্দুস্তান রেকর্ড’র সাথে। টিভি নাটক ও টেলিফিল্মের জন্যও নিয়মিত গান লিখছেন।
1 Articlesকবি জন্ম সাঁতরাগাছি, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারতে। বাস করেন দমদম, কলকাতায় বর্তমানে কেন্দ্রীয় সরকারি দায়িত্বশীল পদে কর্মরতা (আয়কর বিভাগ, কলকাতা) নিয়মিত লেখালেখি করেন বানিজ্যিক, অবানিজ্যিক সাময়িক পত্রপত্রিকা ও বিভিন্ন ই-ম্যাগাজিনে সম্পাদিত পত্রিকা : ‘এবং সইকথা’ (ওয়েবজিন) প্রকাশিত কাব্যগ্রন্থ : হেমিংটনের জন্য, অন্তর্গত স্বর, নেবুলা মেঘের মান্দাসে, নির্বাচিত শূন্য1 Articles