Something about our authors goes here.
Authors
জন্ম এবং বেড়ে ওঠা নাটোর জেলায়। বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত। কবিতায় পেয়েছেন 'জলধি' তরুণ লিখিয়ে পুরস্কার ২০২১।1 Articles
বাংলাদেশী কবিতা-লেখক। ঢাকায় একটি আধা-সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। জন্ম ১ অক্টোবর ১৯৭৮। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ। ‘বিদূষিকার লন্ঠন’ (২০২১), ‘অপুষ্পক’ (২০১৮), ‘বৃশ্চিকসূর্যের নিচে’ (২০১৬), ‘টোটেম সংগীত’ (২০১১) , ‘ফ্রস্টেড গ্লাসের ওইপাশে’(২০০৮) ।
1 Articlesবাংলা ভাষার কথাসাহিত্যিক অমর মিত্র জন্মগ্রহণ করেছেন ১৯৫১ সালের ৩০ আগস্ট। বিজ্ঞানের ছাত্র ছিলেন। কর্মজীবন কাটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক দপ্তরে। ২০০৬ সালে 'ধ্রুবপুত্র' উপন্যাসের জন্য তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘সাহিত্য অকাদেমি পুরস্কার’ পান। 'অশ্বচরিত' উপন্যাসের জন্য ২০০১ সালে পান বঙ্কিম পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর থেকে। এ ছাড়া ২০০৪ সালে শরৎ পুরস্কার (ভাগলপুর), ১৯৯৮ সালে সর্বভারতীয় কথা পুরস্কার পান 'স্বদেশযাত্রা' গল্পের জন্য। ২০১০ সালে গজেন্দ্রকুমার মিত্র পুরস্কার পান। ২০১৯ সালে কাজাখস্তানে এশীয় সাহিত্য সম্মেলনে উদ্বোধনী মঞ্চে একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।
1 Articlesকথাসাহিত্যিক, প্রাবন্ধিক, সমালোচক ও অনুবাদক। প্রাচীন জেলা শহর যশোর। সীমান্তবর্তী থানা শার্শা। চারদিক বিল বাওড় ও সোনামুখীর রহস্যে ঘেরা বদ্বীপের মতো গ্রাম স্বরূপদহ। এখানেই জলের সঙ্গে জলকেলি খেলতে খেলতে বেড়া ওঠা। একাডেমিক পড়াশুনা যথাক্রমে : স্বরূপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শার্শা পাইলট হাইস্কুল (বর্তমানে মডেল মাধ্যমিক বিদ্যালয়), যশোর ক্যান্টনমেন্ট কলেজ এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স। নাটকের প্রতি বিশেষ আগ্রহের কারণে থিয়েটার স্কুল থেকে এক বছরের একটি কোর্স সম্পন্ন করেন। ২১তম ব্যাচের প্রথম শ্রেণিতে প্রথম হয়েও ভেতরে শিল্পের নতুন অস্থিরতায় অভিনয় ছেড়ে সার্বক্ষণিক মনোনিবেশ করেন লেখালেখিতে। বাংলা একাডেমিতে সরকারি অনুদানে তরুণ লেখক প্রকল্পে বৃত্তি নিয়ে কাটান অর্ধবর্ষ। বর্তমানে অধ্যক্ষ ও পরিচালক নলেজ ট্রি অ্যাকাডেমি। ‘জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ’ এর ইংরেজি বিভাগের লেকচারার। প্রকাশিত বই : আদিপাপ (ছোটোগল্প সংকলন, ২০১৪), অনুবাদ : জাদুর আংটি (শিশুতোষ উপন্যাস, ২০১৪), অদ্ভুত সাহায্যকারী (বেলারুশের শিশুতোষ গল্প সংকলন-১, ২০১৫)
1 Articlesশমীকের বাবা একজন কবি। মূলত তার উৎসাহেই লেখালেখির ভুবনে আসা। প্রকাশিত বই দুটি। ২০১৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘সাদাকালো’। ২০২০ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘শ্যামাবউ’।
1 Articlesকবি-প্রাবন্ধিক-সমালোচক। গ্রামের বাড়ি সূর্য সেনের চট্টগ্রামের পটিয়ার আবদুল করিম সাহিত্য-বিশারদ আর আহমদ শরীফের কারণে বিখ্যাত সুচক্রদণ্ডী। জন্ম ওখানেই, ১৯৫৭ সালে। ১৩ নভেম্বর।
লিখছেন অনেকদিন ধরে। কখনো সক্রিয়, কখনো একেবারেই মাঠের বাইরে। আলস্যের মহান বরপুত্র। আড্ডায় অতি আগ্রহের কারণে নিগ্রহও কম জোটেনি জীবনে। তবুও আড্ডাপ্রবণ। নানা ধরনের কাজ করেছেন। কখনো পাঠাগারের বইয়ের তালিকাকারী, কখনো প্রুফ-রীডার, কখনো পত্রিকার সম্পাদনা সহকারী। গৃহশিক্ষকতার পাশাপাশি নানা কলেজ, কোচিং সেন্টারে পড়ানো, গবেষণা প্রতিষ্ঠানের নিয়মিত গবেষক থেকে হঠাৎ পরিপূর্ণ বেকার, বন্ধুর উৎসাহে বিজ্ঞাপনী সংস্থার নিয়মিত চাকরি। এরপর নিজের বিজ্ঞাপনী সংস্থা। সবই কমবেশি হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আনন্দও হয়েছে কিছুদিন।
এখন পর্যন্ত বইয়ের সংখ্যা বারো। নয়টি কবিতার। দুটি প্রবন্ধের। একটি জীবনী। উল্লেখযোগ্য যে, শুরুর দিকের একটাও বাজারে পাওয়া যায় না।
গান শুনে আর ভবঘুরের মতো জীবন কাটিয়ে এখন পরিপূর্ণ বেকার। গোটা দশেক দেশ দেখার সুযোগ হয়েছে। একাদশে ডাক পাওয়ার সম্ভাবনায় আছেন। দেশ-দেখা মানে মানুষ আর প্রকৃতিকে আরও একটু জানা, নতুন করে।
1 Articlesজন্ম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উত্তর সাহাপুর গ্রামে ১৮ আগস্ট ১৯৭৮ সালে। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এছাড়াও পপুলেশন, রিপ্রোডাকটিভ হেলথ, জেন্ডার অ্যান্ড ডেভালপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর করেছেন। সম্পাদনা করেছেন ছোটোকাগজ ‘ফলক’ এবং ‘চর্যাপদ’। প্রধানত কবিতাচর্চা করলেও ছোটোগল্প এবং প্রবন্ধও লিখেছেন। বিমূর্ত ধারার ছবি আঁকার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের প্রতি রয়েছে বিশেষ ঝোঁক। এছাড়াও লিখেছেন বেশ কিছু চিত্রনাট্য, মঞ্চনাটক ও গান। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো: ‘গ্লাসের শেষবিন্দু জল’, ‘রাতের বাসগুলো’, ‘বিড়ালের সঙ্গে’, ‘আহত চড়ুই’, ‘অনন্তর জেগে থাকে দীঘল পিপাসা’। অনুবাদগ্রন্থ: আরবি ভাষার কবি ফুয়াদ রিফকার নির্বাচিত কবিতা: ‘বেদনার্ত গাঢ়পাতাগুলো’, নতুন আরবের কণ্ঠস্বর: ‘কাসিম হাদ্দাদের নির্বাচিত কবিতা’ এবং নোবেল বিজয়ী কবি ‘টমাস ট্রান্সট্রোমারের নির্বাচিত কবিতা’।
1 Articlesমুন্সীগঞ্জে জন্ম (১৯ জুলাই, ১৯৮২ সালে), মুন্সীগঞ্জেই বেড়ে ওঠা। পড়াশুনা শেষ করেছি জাহাঙ্গীরনগর থেকে।
জলের জাতক— এইজন্য ভালোবাসি বেদে- জীবন, নৌকার সংসার।
ভীষণ কল্পনাপ্রবণ আমি। বাস্তবের মুখোমুখি হতে পারিনা, সবসময় ড্রিমি স্টেটে থাকি। আমার মনে হয়, এই পৃথিবীর সমান্তরালে অন্য একটা পৃথিবী আছে— অন্য একটা সংসার আছে আমার। সেখানে আমার আরও বাচ্চাকাচ্চা আছে। সেই উঠানের সংসারে শিশুরা আমাকে ঘিরে বসে আছে আর আমি তাদের পাতে কাউনের ক্ষীর ঢেলে দিচ্ছি।
শুনতে অবাক লাগলেও এগুলো সত্যি। ভ্রম আর বাস্তবের মাঝামাঝি আমি। নিজেকে একটা চলমান জরায়ু মনে হয়। কখনো আবার নিজেকে দোচালা ঘরের মতো লাগে যেখানে প্রেমিক উপুড় হয়ে শুয়ে থাকে তার অগণন সন্তান সমেত।
প্রকাশিত বই তিনটি। ঊনসপ্ততি (কবিতা), দ্বৈপ (কবিতা), দ্বিতয় (মেটা-ফিকশন)।
1 Articlesকবি জন্ম পশ্চিমবঙ্গে, থাকা কলকাতায়। বর্তমানে একটি প্রকাশনা সংস্থায় কর্মরত। লেখালেখির জগতে বিচরণ সর্বত্র। পড়তে, বই নিয়ে থাকতে ভালোবাসেন। প্রকাশিত বইসমূহ:1 Articles
সত্তরের কবি। সুব্রত সরকার একটি বিশেষ নাম বাংলা কবিতার ভুবনে। যিনি তার অদ্ভুত আত্মজীবনী বারবার তুলে ধরেন তাঁর রচনায়। অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র না-ঘটনা এক বিশ্ব অভিজ্ঞান নিয়ে উঠে আসে তাঁর কলমে। কি কবিতায়, কি গদ্যে! প্রকাশিত কবিতাগ্রন্থ : দেবদারু কলোনী (১৯৭৯), গত জন্মের ঋতু (১৯৮৬), তোমাদের খুব ভালোবেসেছি (১৯৮৬), সহ্য করো, বাংলা ভাষা (১৯৯১), তোমাকে মিথ্যে বলেছি (১৯৯২), ঘন মেঘ বলে ঋ (১৯৯৭), বহুত আঁধিয়ার হো বাবু, হামে কুচ রোশনি চাহিয়ে (১৯৯৯), একাকী মানুষের সৌন্দর্য্য (২০০২), ফারেনহাইট ফোর ফিপটি ওয়ান ডিগ্রি (২০০৪), অন্তঃস্থ বিসর্গ (২০১০), না স্নেহকর স্পর্শ (২০১৩), কবিতাসমগ্র (২০১২)। গদ্যগ্রন্থ: পরিচ্ছন্নতা ও বিষাদের বেদী (২০০৮), রক্তমাংসের পান্ডুলিপি ও শকুনের ডানার কলম (২০১৮)।1 Articles