Authors

Something about our authors goes here.

খালেদ হোসাইন। জন্ম ১৯৬৪ সালে, নারায়ণগঞ্জের ফতুল্লায়। মা সুফিয়া খাতুন। বাবা গোলজার হোসাইন। মা কবিতা লিখতেন, আর স্বপ্ন দেখতেন। একটা স্বপ্ন ছিল, এই ছেলে কবি হবে। খালেদ হোসাইনের কবিতার জগতটি ক্রমাগত রহস্যময় হয়ে উঠেছে। কবিতা, প্রবন্ধ, শিশুসাহিত্য ও ৭টি অনুবাদসহ— প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৫। খালেদ হোসাইনের নেশা ভ্রমণ, স্বভাবে ঘরকুনে। পেশায় তিনি বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

1 Articles


এক দশক ধরে যুক্ত আছেন অনুবাদ চর্চায়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত। প্রকাশিত অনুবাদ গ্রন্থ তিনটি।

1 Articles


কথাসাহিত্যিক1 Articles


এনামুল রেজা একজন ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক। প্রথম উপন্যাস 'কোলাহলে' প্রকাশ পেয়েছে ২০১৬ সালে। অনিয়মিতভাবে নিজের ওয়েবসাইট এবং পত্র-পত্রিকায় লিখে থাকেন। জন্ম ১৯৯১। ঢাকায়, মিরপুরে মায়ের বাসায়। শৈশব ও কৈশোর কেটেছে পৈত্রিক নিবাস খুলনায়। বর্তমানে ঢাকায় বসবাস। লেখক হিসেবে কাজ করছেন বাংলাদেশের অন্যতম ওয়ার্ডপ্রেস সফটঅয়্যার নির্মাতা প্রতিষ্ঠান উইডেভস-এ।

1 Articles


সাহিত্যচর্চায় নিবিষ্ট এই লেখিকার জন্ম চট্টগ্রামে। তাঁর লেখালেখির চর্চা বিশ্ববিদ্যালয় জীবন থেকেই। প্রচারবিমুখ ও নিভৃতচারী এই লেখিকার গদ্য, কবিতা ও ভ্রমণকাহিনি রচনায় রয়েছে সাবলীল বিচরণ। ভাষার উৎকর্ষে, শব্দের ব্যাঞ্জনায় যেকোনো লেখাকেই হৃদয়গ্রাহী করে তোলার অসাধারণ শক্তি তাঁকে তাঁর সমসাময়িক লেখকদের থেকে কিছুটা আলাদা পরিচয়ে পরিচিত করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

1 Articles


লেখালিখি করেন। একটি জাতীয় দৈনিকে কর্মরত আছেন৷1 Articles


জন্ম ১৯ শে মার্চ ২০০১। বুড়িগঙ্গার তীরে (কেরানীগঞ্জের মহুরীপট্টিতে) বেড়ে ওঠা। সম্পাদিত কাগজ : 'হারগুঁজি' ও 'জনযোগ'। প্রকাশিত কবিতার বই: 'অন্যহাতের স্বর' (বইমেলা ২০১৮)।

1 Articles


জন্ম ও পড়াশোনা ঢাকায়। সম্পাদনা ও প্রকাশনার সাথে জড়িত। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। ১. ‘একদিন ঠিক হেঁটে যাবো’, ২. ‘হাওয়াকল’ ৩. ‘ওয়ালথার পিপিকে’।

1 Articles


জন্ম: ২৭ অক্টোবর, ১৯৭৮। এলাংগী, কোটচাঁদপুর, ঝিনাইদহ। বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা। কাব্যগ্রন্থসমূহ: ‘ছাই’ (২০০৫), ‘দেয়ালে লেখা কবিতা, (২০০৮), ‘রাস্তার জোনাকি’ (২০১৩), ‘ইবলিস’ (২০১৭), ‘চুপ’ (২০১৭), ‘মারাঠা মুনমুন আগরবাতি’ (২০১৮), ‘মাতাহারি’ (২০২০), ‘টি পোয়েট্রি’ (২০২০), ‘সরকারি কবিতা’ (২০২১), ‘হংকঙের মেয়েরা’ (২০২২), ‘আগুন’ (২০২৪), ‘চা কফি আর জেনারেল কানেকটিভিটি’ (২০২৪), ‘সন্ধ্যায় তিমিমাছ’ (২০২৫) ও ‘এশিয়ার ছাই’ (২০২৫)। প্রবন্ধগ্রন্থ: ‘কবির কুয়াশা’ (২০২৫)।

1 Articles


কথাসাহিত্যিক। জন্ম- ১৯৮৭ সালের ৯ অগাস্ট, ঢাকায়। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক। প্রকাশিত গ্রন্থ: জঠর (২০১৬), কারখানার বাঁশি' (২০১৮)।1 Articles


1 … 22 23 24 25 26 … 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।