Authors

Something about our authors goes here.

জন্ম গোপালগঞ্জ, ১৯৮৭। বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান ও গণিতের শিক্ষার্থী ছিলেন। গত এক যুগ ধরে দৈনিক ও সাময়িকীসহ বিভিন্ন মাধ্যমে লিখছেন। প্রকাশিত লেখার মধ্যে রয়েছে কবিতা, গদ্য, গল্প, অনুবাদ এবং বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, নিবন্ধ। সাহিত্য, বিজ্ঞান, সভ্যতার ইতিহাস, অর্থনীতি তাঁর পাঠ ও চর্চার বিষয়। প্রকাশিত বই : ‘ডুবোপাহাড়’ (২০১৭, কবিতা), ‘প্রাচীন বিজ্ঞান’ (২০১৭, বিজ্ঞান/ ইতিহাস)

1 Articles


জন্ম  ১৯৮০ সালের ২৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে। প্রকাশিত গ্রন্থ ছয়টি। কাব্যগ্রন্থ : ‘পৃথিবীর মৃত্যুদণ্ডপত্র’, ‘এসো মহাকালের মাদুরে শুয়ে পড়ি’। গল্পগ্রন্থ : ‘মন ও শরীরের গন্ধ’, ‘দৃশ্যবিদ্ধ নরনারীগান’ ও ‘জীবগণিত’। উপন্যাস : ‘আগামীকাল থেকে সূর্য পূর্বে উঠবে’।পুরস্কার : জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার।

1 Articles


জন্ম ১৯৮৩, বিষ্ণুপুর শেরপুর। প্রকাশিত বই : ‘প্রায় প্রেম’, কবিতা, ২০২০; ‘মিলনদহ’, কবিতা, ২০২১, ‘হাওয়া'র এ ঘরখানি’, ঐতিহ্য, ২০২২।

1 Articles


জন্ম ৩ এপ্রিল ১৯৮৭ সালে, বরিশালে। প্রকাশিত বই : ‘ত্রয়োদশ দুঃস্বপ্ন’ (২০১২), ‘অসম্পাদিত মানুষের মিথ’ (২০১৮), ‘মিথ্যেরা সাত বোন’ (২০১৯), ‘তামাশামণ্ডপ, কোলাহল চিহ্নিত, অশ্বখুর ও অন্যান্য টগবগ’ (২০২০), ‘লাঞ্চ বিফোর দ্য ইউটার্ন’ (২০২১। সম্পাদিত পত্রিকা : ‘পৃষ্ঠা’।

1 Articles


স্থায়ীনিবাস কুমিল্লা, বাংলাদেশ। পেশায় শিক্ষক; পদবি অধ্যক্ষ। চাকরিসূত্রে সিলেটে বাস। অ্যাকাউন্টিং নিয়ে স্নাতকোত্তর করলেও সাহিত্যের প্রতি অনুরাগ ছোটোবেলা থেকেই। হাইকু ছাড়াও প্রবন্ধ, ছোটোগল্প, অণুগল্প লিখে থাকেন তিনি। উচ্চমাধ্যমিক স্তর থেকে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক বই লিখেছেন সাতটি। হাইকুর প্রতি আগ্রহ বেশ পুরনো। বাংলাদেশ ও কলকাতার পত্রিকা ও ওয়েবজিনগুলোতে নিয়মিত হাইকু লিখছেন। উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২২, ঢাকাতে তাঁর রচিত প্রথম হাইকুগ্রন্থ ‘ইউক্লিডের আঙুলে বৃত্তের চাঁদ’ প্রকাশিত হয়েছে।

1 Articles


জন্ম ১৭ মার্চ, ১৯৯৯, শ্রীরামপুর, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়েই স্নাতক। সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছেন সাহিত্য পাতা ও প্রকাশনা প্রতিষ্ঠানে। শখের বিষয়, চলচ্চিত্র দেখা ও নির্মাণ। আগ্রহ মিথ ও জনসংস্কৃতিতে। হেমায়েত উল্লাহ ইমন ‘ফেনাফুল’ কবিতা-পাণ্ডুলিপির জন্য ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’ অর্জন করেছেন।

1 Articles


লেখালেখির অঙ্গনে কবি ও কথাসাহিত্যিক হিসেবে জুয়েইরিযাহ মউ নিয়মিতভাবেই লিখে যাচ্ছেন। তার প্রকাশিত শিশুতোষ রহস্য উপন্যাস ‘টিলাগড়ের রহস্য’ এবং গল্পগ্রন্থ ‘সোনাপুরের মিলা’। আরেকটি গল্পগ্রন্থ ‘অস্তিত্বে কুহেলিকা কিংবা টুকরো টুকরো প্রাণের কথকতা’ প্রকাশিত হয় ফেব্রুয়ারি, ২০০৯ সালে। তার সর্বশেষ গ্রন্থটি কাব্যগ্রন্থ, শিরোনাম ‘তাসেরা বুকমার্ক’ যা ২০১৬ এর বইমেলায় প্রকাশিত হয়। তিনি সার্ক লিটারেচার ফেস্টিভ্যালে ২০১৮ এবং ২০২২ সালে অংশগ্রহণ করেছেন।

1 Articles


কবি, অনুবাদক ও প্রাবন্ধিক। প্রায় দু-দশক ধরে জীবনানন্দ চর্চায় নিমগ্ন। সম্পাদনা করেছেন জীবনানন্দ দাশের ‘অপ্রকাশিত জীবনানন্দ-১ ও ২’ (২০১৫-২০১৬), ‘নভেলের পাণ্ডুলিপি’ (২০১৮), ‘শীতসবিতা’ (২০১৯)। ভূমেন্দ্র গুহ-র সঙ্গে যৌথ সম্পাদনা— ‘ছায়া আবছায়া’ (২০০৪)! এবং ‘পাণ্ডুলিপির কবিতা-১’ (২০০৬)। ‘পাণ্ডুলিপি থেকে ডায়েরি : জীবনানন্দের খোঁজে ১ ও ২’ (২০১৯ ও ২০২০)। ‘পাণ্ডুলিপি থেকে ডায়েরি’ তাঁর মৌলিক গ্রন্থ। এছাড়া ভূমেন্দ্র গুহ-র সঙ্গে ভূমেন্দ্র গুহর সঙ্গে সম্পাদনা সহয়তা করেছেন জীবনানন্দ দাশের ‘পাণ্ডুলিপির কবিতা ২-৬’ (২০০৭-০৮), ‘সমরেশ ও অন্যান্য গল্প’ (২০০৪), ‘চারটি উপন্যাস’ (২০০৬) এবং ‘দিনলিপি ১-৪’ (২০০৯)।

1 Articles


গল্পকার ও গবেষক। জন্ম সার্টিফিকেট অনুযায়ী ১৯৮৭ সালের ৬ নভেম্বর। আদতে সালটি হবে ১৯৮৩। পড়াশোনা করেছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে। ২০১০ সালে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও ২০১৩ সালে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে বাংলা ট্রিবিউনের গবেষণা বিভাগের প্রধান হিসেবে কর্মরত। প্রকাশিত গল্পগ্রন্থ: ‘কয়েকটি অপেক্ষার গল্প’ (২০১১), ‘এই ঘরে কোনো খুনি নেই’ (২০১৬), ‘খাঁচাবন্দি মানুষেরা’ (২০১৯)। গবেষণাগ্রন্থ: ‘শাহবাগের জনতা’ (২০১৫)। কিশোর উপন্যাস: ‘নাতাশা ও ডানপিটে নুসরাত’ (২০২০)।

1 Articles


জন্ম: ২ জুন ১৯৬৮, দক্ষিণ নাগড়া, নেত্রকোণা। পেশায় সাংবাদিক। স্ত্রী সুলতানা ও কন্যা ব্রাহ্মিকে নিয়ে ঢাকায় বসবাস। প্রকাশিত কবিতার বই: কৈ ও মেঘের কবিতা (১৯৯৬), ফুলচাষি মালি যাই বলো (২০০৯), বেসরকারি কবিতা (২০১২), আয়নার দিকে (২০১৫), নির্বাচিত কবিতা (২০১৬), সম্পাদিত গ্রন্থ: নব্বইয়ের কবিতা (১৯৯৯), উকিল মুন্সির গান (২০১৩)। সম্মাননা: লোক সাহিত্য পুরস্কার (২০১২)।

1 Articles


1 … 23 24 25 26 27 … 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।