Something about our authors goes here.
Authors
জন্ম ৩ মার্চ, ১৯৮১, রংপুর। পৈত্রিক নিবাস নওগাঁয়। শৈশব, কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় কেটেছে পুণ্ড্রনগরী বগুড়ায়। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে শিক্ষকতা পেশায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ায় কর্মরত। প্রকাশিত গ্রন্থ : ‘প্রফুল্লচাকী’ (জীবনীগ্রন্থ/ ফেব্রুয়ারি ২০০৯), ‘অক্ষরস্রোতে যারা ভেসে যায়’ (কাব্যগ্রন্থ/২০১২), ‘সক্রেটিস’ (জীবনীগ্রন্থ/ ডিসেম্বর ২০১৫), ‘বায়সের পালা’ (গল্পগ্রন্থ)/ যন্ত্রস্থ। সম্পাদনা : ‘বিবর’, ‘আলোবাদ্য’, ‘শব্দ’, ‘খোলাদশক’ (যৌথ), ও ‘বাতিঘর’ (যৌথ)।
1 Articlesপেশায় শিক্ষক। রবীন্দ্রনাথের নাটক নিয়ে গবেষণা করে পি এইচডি ডিগ্রি লাভ করেছেন। লেখেন প্রবন্ধ গল্প কবিতা। অনুবাদ করেছেন ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের কবিতা। সম্পাদনা করেন সাহিত্য ওয়েবজিন উত্তরকথা ডট কম এবং নিউজ পোর্টাল উত্তরবাংলা ডট কম। প্রকাশিত গ্রন্থ: রবীন্দ্রনাট্যধারার প্রথম পর্যায়, রবীন্দ্রনাথ অভিন্ন ভাবনার ভিন্ন উপস্থাপন, সমাবিষ্ট স্বপ্নের সমুহ প্রপাত, কমরেড মণিকৃষ্ণ সেনের জীবনী।
1 Articlesজন্ম থেকে বেড়ে ওঠা— সিলেটে। পড়াশোনা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে। চলচ্চিত্রের প্রতি আগ্রহ থেকেই লেখালেখির শুরু। প্রকাশিত বই: ‘সিনে-লয়েড’ (২০১৭, চৈতন্য)।
1 Articlesজন্ম ১৯৮২ সালে। গ্রামের বাড়ি ভোলা হলেও বেড়ে ওঠা ঢাকায়। বাবা অমৃত মজুমদার ও মা ঝর্ণা মজুমদার। স্কুল জীবন কেটেছে শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। এরপর সরকারি বাঙলা কলেজ হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক। বর্তমানে কর্মরত ঢাকার একটি জাতীয় দৈনিকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে। সক্রিয় থিয়েটার গ্রুপ অনুস্বরের সঙ্গে। বিভিন্ন পত্রিকা ও লিটলম্যাগে লেখালেখি করে কাটে সময়। বই আকারে বেরিয়েছে উপন্যাস 'রাইমঙ্গল'। স্ত্রী হেনা মজুমদার ও দুই মেয়ে সুকন্যা আর সুকৃতিকে নিয়ে চলছে জীবন।
1 Articlesজন্ম ১ ডিসেম্বর ১৯৮০, চন্দ্রঘোনা। প্রকাশিত কবিতা গ্রন্থ 'অ্যানিমোনের কাছাকাছি'।
1 Articlesপ্রাবন্ধিক ও অনুবাদক সালেহ ফুয়াদের জন্ম জল-জোছনার শহর সুনামগঞ্জে। বেড়ে উঠেছেন সিলেটে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দৈনিক প্রথম আলোয় কর্মরত রয়েছেন। সালেহ ফুয়াদ আরবি, উর্দু ও ইংরেজি থেকে অনুবাদ করে থাকেন সচরাচর। পদ্মভূষণপ্রাপ্ত বিখ্যাত ভারতীয় পণ্ডিত মওলানা ওয়াহিদুদ্দিন খানের ‘সালমান রুশদি ও মিছিলের রাজনীতি’ উর্দু থেকে অনূদিত তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। ২০১৮ সালের একুশে বইমেলায় ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর অনূদিত দ্বিতীয়গ্রন্থ ‘ইনতেজার হুসেইনের শ্রেষ্ঠগল্প’। অনুবাদ করেছেন ইনতেজার হুসেইনের ম্যানবুকার হ্রস তালিকাভুক্ত উপন্যাস ‘বাস্তি’ ও বিখ্যাত উর্দু ছোটোগল্পকার সাদত হাসান মান্টোর ‘স্যাম চাচাকে লেখা মান্টোর চিঠি’।
1 Articlesজন্ম ২৬ ডিসেম্বর, ১৯৭৬; মহেশখালী দ্বীপে। স্নাতকোত্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়। ফ্রিল্যান্সার। প্রকাশিত বই: এই মিছা কবি জীবন [কবিতা] আততায়ী একটি কবর [কবিতা] বিকালের দাসবাজার [কবিতা] আরো একটি কবিতা শোনাও কবি [কবিতা] সূর্যের নিচে শুধু ভয় [কবিতা] পায়ুবাসনার জনগণ [উপন্যাস] দস্তইয়েভস্কির বই ও কোটিপতির সকাল [গল্প] সম্পর্কের সন্ত্রাস ও অন্যান্য গল্প [গল্প] রাজ্য ও সাম্রাজ্য [রাজ্যচিন্তার কারখানা-১] সাংস্কৃতিক আধিপত্যবাদ [রাজ্যচিন্তার কারখানা-২] কবিতা পড়ুয়ার নোটবই [কবিতা বিষয়ক প্রবন্ধের বই] ফিদেল কাস্ত্রো [জীবনী গ্রন্থ]
1 Articles