শনিবার, সেপ্টেম্বর ১৯

Authors

Something about our authors goes here.

হাসনইন হীরার জন্ম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বাঙ্গালা গ্রামে । জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মরত আছেন। লিখছেন দ্বিতীয় দশক থেকে। ‘বাঁক বাচনের বৈঠা’ তার প্রথম কাব্যগ্রস্থ। এই গ্রন্থের জন্য তিনি অর্জন করেছেন, জেমকন তরুণ কবিতা পুরস্কার-২০২০।

1 Articles


জন্ম  ১৯৬০ সালের ০২ জানুয়ারি সন্দ্বীপ, চট্টগ্রাম জেলায়। তাঁর বাবার নাম আসাদুল হক এবং মায়ের নাম মাসুদা খাতুন। শৈশব-কৈশোর কেটেছে আগ্রাবাদ, চট্টগ্রাম ও খালিশপুর, খুলনায়। বর্তমান নিবাস ধানমন্ডি, ঢাকা। স্ত্রী মাহফুজা আখতার মিলি, সন্তান মাহবুব ময়ূখ রিশাদ ও জিদনি ময়ূখ স্বচ্ছ। চার ভাই এক বোনের মধ্যে চতুর্থ সন্তান। সম্পাদনা করেন ‘শব্দঘর’ নামের সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা। তিনি বাংলা একাডেমি ফেলো ও জীবন সদস্য। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফারিয়া লারা ফাউন্ডেশন; প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য; ‘প্রবাল কচি-কাঁচার মেলা’র সাবেক পরিচালক। লেখালেখির মুখ্য বিষয় উপন্যাস ও গল্প; শিশুসাহিত্য রচনার পাশাপাশি বিজ্ঞান বিষয়ক গবেষণাধর্মী লেখাও তিনি লিখে থাকেন।

পাঠ্যসূচিতে লেখকের ‘উড়াল বালক’ নামের কিশোর উপন্যাসটি স্কলাস্টিকা স্কুলের গ্রেড সেভেনে ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি (SEQAEP) কর্তৃকও নির্বাচিত হয়েছে। এ পর্যন্ত প্রকাশিত কথাসাহিত্য ৩৯টি (উপন্যাস ২৬, গল্পগ্রন্থ ১৩)। কিশোর উপন্যাস ১১ ও অন্যান্য গ্রন্থ মিলে বইয়ের সংখ্যা ৫৭। কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার (২০১৮), অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কারসহ (১৪১৮ বঙ্গাব্দ (২০১২) অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

1 Articles


লেখক, প্রাবন্ধিক ও গবেষক।1 Articles


দীর্ঘ একাডেমিক নাম আবরার আহসান চৌধুরী। ডাকনাম আসিফ। পৃথিবীর অদ্ভুত রেজিস্টার খাতাগুলোয় কোথাও মিডল নেম লেখে না, কোথাও আবার পদবি লেখে না। তাছাড়া আবরার নামটা মায়ের দেয়া। আর আসিফ, বাবার। লেখার খাতায় আর গানের খাতায় তাই আসিফ আবরার নামটাই পাকেচক্রে রেজিস্টার হয়ে গেল।

একাডেমিক পড়াশোনা সেন্ট জোসেফ, নটরডেম, বিইউপি আর নর্থসাউথে। টুকটাক গান আর আবৃত্তি শেখা ছায়ানট আর বৈকুন্ঠে। গুচ্ছের একাডেমিক আর প্রফেশনাল সনদ প্লেন বানিয়ে উড়িয়ে দেবার স্বপ্ন দেখেন প্রায়ই, হয়ে ওঠে না। বেঁচে থাকতে টাকাপয়সা লাগে বলে সপ্তাহে পাঁচ দিন কর্পোরেট সেজে থাকতে হয়।

প্রথম কবিতার বই ‘কলম্বাস! কাছে এসো’ বেরোয় ২০১৬-তে। তারপর ২০১৮-তে সাই-ফাই/ ফ্যান্টাসি ঘরানার উপন্যাস ‘টুকুন, তিতিন আর কাফকিন’। ২০২২-এ হরর উপন্যাস ‘বিলায়াল’। নিজের হেভিমেটাল ব্যান্ড করার বিচিত্র অভিজ্ঞতা নিয়ে ২০২৩-এ কিশোর উপন্যাস ‘আই হ্যাড আ ব্যান্ড’। একটা সময়ের পর পত্রপত্রিকা, লিটল ম্যাগাজিন, সব থেকেই স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন, কারণ মূলত অলসতা।

হেভিমেটাল গানবাজনা চলছে বহুদিন। সে আরেক গল্প।

পরিচয় দেবার পর মনে হয় আসল কথাই বলা হলো না। পরিচয় মূলত অন্য হাতে লেখা ইতিহাস। তা দিয়ে কি আর সব সময় মানুষ বোঝা যায়? মাঝে মাঝে তো এরকমও মনে হয়, ভদ্রলোক এক পরাজিত জেনারেল। হু হু বাতাসের দিনে হঠাৎ হুংকার ছেড়ে বলেন, ‘সোলজার! বলে এসো! তার কোনো চিঠি আমি পাইনি কখনো!’

1 Articles


শিলিগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। কবিতা প্রধান আশ্রয়; পাশাপাশি বই পড়া, সিনেমা দেখা ও ভ্রমণ নিত্যসঙ্গী। প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি— ‘সুন্দরের বেদনা’ এবং ‘এই মুক্তি চাইনি আমি’। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি ‘শিলিগুড়ি জংশন’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে যুক্ত। প্রিয় কবি জয় গোস্বামী।

1 Articles


কবি। থাকেন দমদম ক্যান্টনমেন্ট, কলকাতায়।1 Articles


কবি ও গদ্যকার। জন্ম ১০ নভেম্বর, ১৯৯৩। পড়েছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। একমাত্র প্রকাশিত বই ‘রাউলা’ (২০২০)।1 Articles


জন্ম পশ্চিমবঙ্গের বহরমপুরে। নিজের পরিচয়ে তিনি বলেন, ‘না থাকলেও বা কি, এমন পিঁপড়ে তুল্য। উপলব্ধি লিখি। এমন লিখি এবং পড়ি খাটুনি উসুল করে আনন্দ নিই। লেখা পড়ে আর কেউ খুশি হলে বোনাস। বয়স সাতষট্টি। পেটের দায়ে ব্যাংকে ট্রান্সফারের চাকরি করেছি। সুদখোর সময় কাঁড়িয়ে নিয়েছে। যখন যেখানে গিয়েছি স্মৃতি আর বই সঞ্চয় করেছি। রিটায়ার্ড করে স্মৃতি লিখি, বই পড়ি।’

1 Articles


কবিতা, গদ্য, অনুবাদ মিলিয়ে তনুজের বইয়ের সংখ্যা সাত। শেষ দুটো বই : ‘হাতুড়িকে দর্শনীয় করে তোলার কৌশল’ ও ‘অযথা চিঠিপত্র বিলি না করে পোস্টাপিসটা খুলে যাচ্ছে সামহন্তা ফুলে’। সম্পাদনা করেন একটি লিটল ম্যাগাজিন—‘হারাকিরি’। ‘হারাকিরি’ নামেই একটি স্বাধীন প্রকাশনা সংস্থা চালান। থাকেন আগরতলা, ত্রিপুরায়। আগরতলার কবি-লেখকেরা তাকে কলকাতার সিক্রেট এজেন্ট ভাবেন। কলকাতাইয়া কবি-লেখকদের ধারণা, নির্ঘাৎ বাংলাদেশি। ও হ্যাঁ, আসলেই বাংলাদেশি।

1 Articles


কবি, চিত্রকর ও অনুবাদক। জন্ম রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অধ্যয়ন শেষে বর্তমানে সরকারের প্রশাসন বিভাগে কর্মরত।1 Articles


1 26 27 28 29 30 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।