Something about our authors goes here.
Authors
মূলত কবি। পাশাপাশি গল্প লেখেন ও চলচ্চিত্র নির্মান করেন। জন্ম ১৬ সেপ্টেম্বর, ১৯৯৬ পিরোজপুরে। পড়ালেখা করেছেন বিএসসি ইন ইঞ্জনিয়ারিংয়ে। বর্তমানে ঢাকায় থাকেন।
1 Articlesজন্ম ২৯শে ডিসেম্বর, ১৯৬৪। একজন সংগীত শিল্পী, গীতিকার, লেখক, অনুবাদক, সম্পাদক, আর্কাইভিস্ট, ফিল্ড রেকর্ডিস্ট ও গবেষক। ২০০০ সালে প্রকাশিত 'এখনো গল্প লেখো' অ্যালবামে মৌসুমীর গাওয়া 'স্বপ্ন দেখব বলে' গানটি সকল শ্রেণির মানুষের কাছে অসম্ভব জনপ্রিয়তা লাভ করে, তিনি এই গানটির গীতিকার আর সুরকারও।1 Articles
কবি ও কথাসাহিত্যিক। কবিতার বই চারটি। ‘সুখী ধনুর্বিদ’, ‘বিব্রত ময়ূর’, ‘তৃতীয় অশ্বারোহী’, ‘ইহুদির গজল’। উপন্যাস দুটি। ‘একচক্ষু হরিণীরা’ এবং ‘অমরাবতী’। বিব্রত ময়ূর পাণ্ডুলিপির জন্য মার্কিন গবেষক অধ্যাপক ক্লিন্টন বি সিলি ও প্রথমা প্রকাশনের যৌথ উদ্যোগে প্রবর্তিত 'জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ২০১৫' অর্জন করেন।
1 Articlesইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশান সম্পন্ন করে এখন অনেক কিছু করতে চাওয়ার চেষ্টায় থাকা শুধু। আর নষ্ট হয়ে যাওয়া বিস্তর সময়ের শোক ভুলে এখনও সুন্দর কিছু করতে পারা যাবে নিজেকে ঐরকম আশ্বাস দেওয়া কেবল। আর কিছুই না।
1 Articlesজন্ম নবাবগঞ্জে। গল্পকার , উপন্যাসিক ও অনুবাদক। প্রকাশিত উপন্যাস : ‘নিজের সঙ্গে সঙ্গম’।1 Articles
জন্ম ১৯৯৫। পশ্চিমবঙ্গের কোচবিহারে। মূলত কবিতা লেখেন। তবে গল্প লিখতেও স্বাচ্ছন্দ বোধ করেন।1 Articles
জন্ম গাজীপুর জেলার কাপাসিয়ায়। বাবার চাকুরিসূত্রে বিভিন্ন জেলায় বেড়ে ওঠা। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বর্তমানে একটি সরকারি প্রতিষ্ঠানে যুগ্ম-পরিচালক হিসেবে কর্মরত। ২০০৮ সাল থেকে লেখালেখির প্রতি আগ্রহ জন্মায়। কবিতার পাশাপাশি দর্শন ও সংগীতে আগ্রহ আছে। অনেকের লেখা অনুবাদ করেছেন। বেন ওকরি’র প্রথম কবিতার বই ‘আফ্রিকার শোকগাথা’ অনুবাদ গ্রন্থ হিসেবে ২০২৪ সালে প্রকাশিত হয়। আসন্ন পহেলা বৈশাখে প্রকাশিত হবে ফরাসি তাত্ত্বিক ও চিন্তক রোলাঁ বার্তের ‘শোকের দিনলিপি’।
1 Articlesজন্ম ৫ জানুয়ারী, ১৯৮৯ সালে চট্টগ্রামের বোয়ালখালীতে। চট্টগ্রাম কলেজ থেকে গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতায় যুক্ত হয়েছেন। প্রকাশিত বই : ফসিলের কারুকাজ (২০১৬, কবিতা), দ্বিতীয় আয়না (২০১৮, কবিতা)। সম্পাদিত ছোটকাগজ : বাঙাল, ঘুণপোকা।1 Articles