Something about our authors goes here.
Authors
জন্ম ১ জুলাই, ১৯৮৭, সুবর্ণচর, নোয়াখালী। প্রকাশিত বই: ‘উজানে সোনালি মাছ’ (২০১৭), ‘ব্ল্যাকবোর্ডে নুনগাছ’ (২০২০), ‘মানুষ নিজেই একটা বিয়োগচিহ্ন’ (২০২১), ‘আমার ছায়ার ওপরে জিরোচ্ছে একটা কুকুর’ (২০২৪)।
1 Articlesজন্ম ২২ ফেব্রুয়ারি, ১৯৮৮; রাজশাহী। মূলত গল্প লিখেন। কলম চলে শিশুসাহিত্যেও। ২০১০ সালে প্রথম গল্পগ্রন্থ ‘ঘন অন্ধকারের খোঁজে’ এবং ২০১৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় গল্পগ্রন্থ ‘ঘি দেয়া গরম ভাত আর চিতল মাছের পেটি’। মাঝে ২০১৩ সালে কিশোর গল্পগ্রন্থ ‘মগডাল বাহাদুর’ প্রকাশিত হয়। প্রকাশের অপেক্ষায় আছে কিশোর উপন্যাস ‘লাবুদের দস্যিপনা’ ও কিশোর গল্পসংকলন ‘রাজুর ভুতুড়ে ম্যাজিক’। প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর সম্পন্নের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন ব্যবস্থাপনা শিক্ষায়। বর্তমানে দেশের স্বনামধন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগে কাজ করছেন। জীবিকার স্রোতে ব্যস্তজীবন পেরিয়ে সাহিত্যপাঠের ফাঁকে ফাঁকে লিখেন খুব অল্পই। প্রত্যাশা এতটুকুই, লেখাগুলো কেবল যথাযথ পাঠকের নাগালে পৌঁছে যাক।
1 Articlesজন্ম ১ সেপ্টেম্বর ১৯৯৯। দোয়ারাবাজার, সুনামগঞ্জ। বই: রাশেদা মোকাম (প্রকাশিতব্য)1 Articles
জন্ম ১২ নভেম্বর ১৯৮৩। লেখাপড়া: বিএ, এল. এল.বি, জাতীয় বিশ্ববিদ্যালয়। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট, বশেমুরকৃবি। পেশা: উদ্যোক্তা। অবসেশন: ক্লাসিক্যাল গিটার। বিবাহিত। লেখালেখির শুরু লেট নাইন্টিজ। প্রথম কবিতা প্রকাশিত হয় ৯৯ এ। প্রথম গল্প প্রকাশিত হয় বিধান সাহা সম্পাদিত ‘মিশ্র দর্শন’ নামক সাহিত্যপত্রে।
1 Articlesকবি ও কথাসাহিত্যিক। সাংস্কৃতিক অঙ্গনে একজন সাহিত্যপ্রাণ হিসেবেই পরিচিত। জন্ম ১৮ ফেব্রুয়ারি, ১৯৮৭ সালে সিরাজগঞ্জ জেলার, কাজিপুর উপজেলার ছালাভরা গ্রামে। স্কুলের দেয়াল পত্রিকায় হাত পাকিয়ে, লিটল ম্যাগাজিনের পাতা থেকে প্রাতিষ্ঠানিক বাণিজ্যিক পত্রিকায় পৌঁছানো। এখন নানা বিষয়ে লিখছেন নিয়মিত। প্রকাশিত বই চারটি। গল্প ‘যাদুর নীল বেলুন’, প্রবন্ধ: ‘অতঃপর প্রহসন’, উপন্যাস: ‘গল্পের মোড়কে মানুষ’, কাব্যগ্রন্থ: ‘ভাঙনের উৎসব’। সম্পাদনা: ‘ঠোঁট’ একটি আদুরে ভাঁজপত্র। পুরস্কার ও সম্মাননা: লেখালেখির জন্য পেয়েছেন ‘ফ্রেন্ডস্ পদক-২০১৯,’।
1 Articlesআহসান ইকবাল ৯০ দশকের শুরুতে লেখালিখি শুরু করলেও তাঁর প্রথম গল্পের বই ‘সংবহন সার্কাস’ প্রকাশিত হয় ২০১৮ সালে। বিভিন্ন দৈনিকের সাহিত্য পাতায়, সাহিত্য ম্যাগাজিন এবং লিটল ম্যাগাজিনে লিখে থাকেন। পেশায় একটি লোকাল মাল্টি-ন্যাশনাল অ্যাড এজেন্সির গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর।
1 Articlesকবি, গল্পকার, ঔপন্যাসিক। অন্তর্মুখি স্বভাবের এই লেখক ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাস করেন।1 Articles