Something about our authors goes here.
Authors
জন্ম ২৫ জুন ১৯৮১, ঝিনাইদহ শহরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। লেখালেখির শুরু নির্লিপ্ত নয়ন নামে, ছোটকাগজে। কাব্যগ্রন্থ ‘রাত্রির অদ্ভুত নিমগাছ’ (২০১১), ‘আলাদিনের গ্রামে’ (২০১৬), ‘কলহবিদ্যুৎ’ (২০১৯), ‘সামান্য দেখার অন্ধকারে’ (২০২০), ‘সহসা দুয়ারে’ (২০২১); নাট্যগ্রন্থ ‘নৃত্যকী’ (২০১৬)। সম্পাদনা করেছেন ছোটকাগজ ‘ঢোল সমুদ্দুর’ (২০০১), ‘শাখাভরা ফুল’ (২০০৯)। ‘আলাদিনের গ্রামে’র জন্য ‘আদম সম্মাননা ২০১৬’ (ভারত) এবং ‘নৃত্যকী’র জন্য ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ পেয়েছেন। কাজ করছেন একটি জাতীয় দৈনিকে। যোগাযোগ : altaf.shahnewaz@gmail.com1 Articles
লেখক-নাম রুহুল আমিন শিপার হলেও কাগুজে নাম রুহুল আমিন। শিপার ডাকনাম। ১৯৭২ সালে বরিশালের বাকেরগঞ্জে মাতুলালয়ে জন্ম। পৈত্রিক বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে। পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন শাস্ত্রে স্নাতক হয়েছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় দুই যুগ আগে তিনি পুলিশ ক্যাডারে যোগ দেন। বর্তমানে পুলিশ সদর দপ্তরে ডিআইজি পদে কর্মরত এ কর্মকর্তা সুদান ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন। প্রকাশিত ভ্রমণগদ্যের বই 'দ্রাবিড়ের আর্য দর্শন'।
1 Articlesজন্ম ১৯৯৯ সালের ২৭ এপ্রিল, বরিশালে। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। অনুবাদ এবং কথাসাহিত্য নিয়ে কাজ করার চেষ্টা করছেন।
1 Articlesমাসউদ আহমাদের জন্ম ৫ জুন ১৯৮৫, রাজশাহীর পুঠিয়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর। লেখালেখির চেষ্টা অনেকদিনের। গল্প দিয়ে শুরু। ছোটোগল্পই লেখার চেষ্টা করেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় সব দৈনিকের সাহিত্য সাময়িকী এবং সাহিত্যপত্রে গল্প বেরিয়েছে। কলকাতার ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর তিনটি গল্প; সর্বশেষ গল্প বেরিয়েছে দেশ শারদীয় ১৪২৮-এ। প্রথম উপন্যাস ‘নিজের সঙ্গে একা’ প্রকাশিত হয় বইমেলা ২০১৬-তে এবং ২০১৭-তে ‘রূপচানের আশ্চর্য কান্না’। তিনি গল্পবিষয়ক ছোটোকাগজ ‘গল্পপত্র’ সম্পাদনা করেন। পেশা সাংবাদিকতা। বর্তমানে দৈনিক কালের কণ্ঠের সম্পাদকীয় বিভাগে কর্মরত।
1 Articles১৯৮৭ সালের ২১ নভেম্বর জন্ম। তিতাসবিধৌত ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। প্রকাশিত কবিতাবই : ‘সমুদ্রের ব্যাকরণ’ (২০১৯, বোধি, ঢাকা), ‘বিস্ময়, তুমি বৃষ্টিফুল’ (২০২০, একলব্য, কলকাতা)।
1 Articlesকবি ও গবেষক। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। প্রকাশিত কাব্য: হেমলকে চুম্বন (২০২১) , পৌষালি ঘড়ির পোস্টমোর্টেম (২০২১)।
1 Articlesকবি ও গল্পকার। জন্ম বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। বসবাস নিউ ইয়র্ক। কৃষি বিষয়ে স্নাতক ও ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। যুক্তরাষ্ট্র সরকারের শুল্ক বিভাগে কৃষি বিশেষজ্ঞ হিসাবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ একটি।
1 Articlesগাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার স্তর শেষ করে উচ্চশিক্ষার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সাংবাদিকতার হাত ধরে লেখালেখি শুরু। বিভিন্ন জাতীয় পত্রিকায় তাঁর লেখা কলাম, ফিচার নিয়মিত প্রকাশিত হয়েছে। এখন গল্প লিখছেন। কর্মজীবনে তিনি একজন ব্যাংকার।
1 Articlesমূলত কবি। বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিত্বশীল দৈনিক পত্রিকার সাহিত্য বিভাগ, সাহিত্য পত্রিকাসহ বিভিন্ন বাংলা ভাষাভাষী অঞ্চল থেকে প্রকাশিত লিটলম্যাগে লিখছেন। কবিতা লেখার পাশাপাশি গল্প-উপন্যাসও লিখছেন নিয়মিত। তিনি ১৯৮৬ সালের ৪ আগস্ট বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন দক্ষিণ ভূতের দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে বাংলাভাষা ও সাহিত্য বিষয়ে এমএ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগ থেকে এমএসএস শেষ করেন। এছাড়া পেশাগত দক্ষতা অর্জনে তিনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিষয়ে পিজিডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘বাংলাদেশের ব্যঙ্গ সাহিত্য’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। ‘আড্ডা’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করেছেন দীর্ঘদিন যাবৎ। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ: ‘সাইরেন’, ‘কালো হাসির জার্নাল’, ‘মেঘের কার্তুজ’, ‘পৃথিবী সমান দূরত্ব আমাদের’, ‘গুহা’, ‘লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর’।
1 Articles