শনিবার, সেপ্টেম্বর ১৯

Authors

Something about our authors goes here.

১৯৫৫ সালের ২০ নভেম্বর মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। পিতা বখশী হাফিজ উদ্দিন আহমেদ, মা রহিমা হাফিজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি. এ অনার্স ও এম এ করেছেন। ৩৭ বছর শিক্ষকতা জীবনে সরকারি কুমুদিনী কলেজ, ইডেন কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যায় ছাড়াও মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান হিসেবে চাকুরি থেকে অবসরে যান। অধ্যাপনার পাশাপাশি দেশের নিরক্ষরতা দূরীকরণে বিটিভির বহুল প্রচারিত ও জননন্দিত গণশিক্ষামূলক অনুষ্ঠান “সবার জন্যে শিক্ষা” গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন ২২ বছর। দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু। নিজ অঞ্চলের পশ্চাৎপদ শিশুদের প্রতিভা বিকাশ ও সার্বিক উন্নয়নে গড়ে তুলেছেন ‘মানিকগঞ্জ শিশুফোরাম’। ১৯৯৫ সাল থেকে তিনি এই ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি। মার্কিন কবি ক্যারোলাইন রাইট ও ভারতীয় বহুভাষাবিদ পণ্ডিত শ্যাম সিং শশী নারী অধিকার সম্পর্কিত তাঁর অনেক কবিতার অনুবাদ করেছেন। ১৯৮৩ সালে কবিতার জন্যে লা ফর্তিনা সম্মাননাসহ সাহিত্যকীর্তি জন্য অসংখ্য সম্মাননা লাভ করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশের অধিক।

1 Articles


জন্ম ১১ আগস্ট ১৯৮৬; রায়পাড়া সদরদী, ভাঙ্গা, ফরিদপুর। কবিতার বই: ছায়া কর্মশালা (২০১৩); সারামুখে ব্যান্ডেজ (২০১৬); নাচুকের মশলা (২০১৮); রাত্রির রঙ বিবাহ (২০১৯); অতিচল্লিশ ইন্দ্রিয়দোষ (ফেব্রুয়ারি ২০২০); ছিটমহলচিহ্নিত (ফেব্রুয়ারি ২০২০); ভেতরিন লুকিয়ে হলে সঙ্গে (মার্চ ২০২১); হরিণের গায়ে চারপাশ (মার্চ ২০২১); অ্যাকোস্টিক শরীর সুতরাং গিটারপূর্ণ এবং ফুর্তি অর্গ্যানিক (২০২২) ও ইচ্ছার আরওতর পিনিক (২০২৩)। সম্পাদিত গ্রন্থ: দ্বিতীয় দশকের কবিতা (প্রথম সংস্করণ ২০১৬; দ্বিতীয় সংস্করণ ২০২২), অখণ্ড বাংলার দ্বিতীয় দশকের কবিতা (২০১৬), একজন উজ্জ্বল মাছ বিনয় মজুমদার (২০১৯), বাংলাদেশের শ্রেষ্ঠকবিতা (২০২০)। সম্পাদক : বাংলা ভাষা ও সংস্কৃতির পত্রিকা 'মাদুলি' (২০০৯―)। অর্জন: মাহবুবুল হক শাকিল পুরস্কার-২০২০, ঐহিক তপতী চ্যাটার্জি সম্মাননা-২০২০।

1 Articles


১৯৮৮ সালের ১১ ডিসেম্বর রংপুর জেলার বাবুখাঁয় জন্মগ্রহণ করেন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে তিনি ২০০৩ সালে এসএসসি এবং ২০০৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তিনি কৃতিত্তের সাথে অর্নাস ও মার্স্টাস সম্পন্ন করেছেন। গল্প, কবিতা, উপন্যাস রচনায় সমান পারদর্শী হলেও তার ভালো লাগার বিষয় সায়েন্স ফিকশন। এ প্রর্যন্ত তার প্রকাশিত বই ১৪টি। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে: 'ক্রিপিটাস' (২০১২), 'আপোফিস' (২০১৪), ন্যানো মানব' (২০১৫), মুক্তযুদ্ধভিত্তিক উপন্যাস 'ফুলপুরের স্বাধীনতা' (২০১৬) এবং 'প্রিথন' (২০১৭)। তিনি বর্তমানে নীলফামারী সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

1 Articles


জন্ম ২০ আগস্ট, সোমবার। সাল ১৯৭৯। অধুনালুপ্ত রাজশাহী মিশন হাসপাতাল। গ্রামের বাড়ি বগুড়া হলেও আশৈশব বেড়ে ওঠা উত্তরবঙ্গের শান্ত শহর দিনাজপুরে। বাবার চাকরিসূত্রে। হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স বগুড়া সরকারী আযিযুল হক কলেজ থেকে। কর্মজীবন শুরু অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের মাধ্যমে, ২০০৫ সাল থেকে। এখনো গণমাধ্যমে কর্মরত। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আততায়ীর চোখ’, ‘গোরখোদকের গান’। ছোটোগল্প সংকলন ‘তিন টেউড়ি’। সাক্ষাৎকার গ্রন্থ ‘কথার রূপকথা’ ও ছোটদের জন্য লেখা ছড়াগ্রন্থ ‘টাপুর টুপুর মেঘের দুপুর’। সম্পাদিত ছোটোকাগজ ‘সুতরাং’।

1 Articles


জন্ম ৩ অক্টোবর, ১৯৮৩। ‘ব্রহ্মপুত্রের কবি’ নামে বাংলা সাহিত্যে অভিহিত নীহার লিখনের জন্ম শেরপুর জেলায় হলেও কবি জীবনের উন্মেষ পর্যায় থেকেই বসবাস করছেন ময়মনসিংহে। তাঁর বিখ্যাত কাব্যগ্রণ্থ ‘ব্রহ্মপুত্র’ যেখানে মহাকাব্যিক একটা ধাঁচে ব্রহ্মপুত্রকে তিনি কাব্যে এনেছেন সার্থক ভাবেই। তাঁর প্রকাশিত কাব্যগ্রণ্থগুলো হচ্ছে : ‘আমি আপেল নীরবতা বুঝি’, ‘ব্ল্যাকহোল ও পড়শিবাড়ি’, ‘পিনাকী ধনুক’, ‘মনসিজ বাগানের শ্বেত’, ‘নতুন পৃথিবীর প্রথম বনমোরগ’ ও ‘স্কিৎজোফ্রেনিয়ার পেয়ালা’। এছাড়া ২০২২ একুশে গ্রন্থমেলা ২০২২-এ ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘চে ও হীরামন পাখি’। কবিতা ও কথাশিল্পের পাশাপাশি নীহার লিখন অনুবাদ আর প্রবন্ধ নিয়েও কাজ করেন। পেশা জীবনে অধ্যাপনা করেন ময়মনসিংহ শহরেই একটি বেসরকারি কলেজ।

1 Articles


একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক। তিনি কলকাতার সরসুনা কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পিএইচডি সম্পন্ন করা ড. বীর বাংলা সাহিত্য, বিশেষ করে রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য পরিচিত। এছাড়া তিনি ডিজিটাল হিউম্যানিটিজ নিয়েও কাজ করেছেন। সম্পাদনা, গবেষণা ও মৌলিক গ্রন্থ—সব মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা কুড়ির অধিক।

1 Articles


জন্ম ২৫ অক্টোবর, ১৯৯০ সালে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামে। পেশায় শিক্ষক।

1 Articles


জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৭৬ সালে। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রকাশিত গ্রন্থ: বাগ্‌দেবী আমার দরজায় (২০০৬), মেঘের পিয়ানো (২০০৭), ছাপচিত্রে প্রজাপতি (২০০৮), যোগিনীর ডেরা (২০০৯), উড়ে যাচ্ছে প্রেমপাণ্ডুলিপি (২০১০), কুহক বেহালা (২০১২), রক্তকোরকের ওম (২০১৪), ঘুঙুর ছড়ানো ঘুম (২০১৫), তিয়াসার তৃণলিপি (২০১৬), কুঠুরির স্বর (২০১৬), হাওয়াহরিৎ গান (২০১৭), ধূলি সারগাম (২০১৮), তাঁবুকাব্য (২০১৯), প্রেম সংক্রমণ (২০২২)। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন, কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার, দেশ পাণ্ডুলিপি পুরস্কার, দাগ সাহিত্য পুরস্কার, এসবিএসপি সাহিত্য সম্মাননা, বগুড়া লখেক চক্র পুরস্কার, শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার।

1 Articles


কবি। জন্ম ১৯৯২ সালের ২১ আগস্ট। বর্তমানে ঢাকায় থাকেন। প্রকাশিত কবিতাগ্রন্থ,  ‘এভাবে জল বাড়তে থাকলে আমি মিথ্যেবাদী হয়ে যাব’ (২০১৮), ‘মৃত্যুস্মৃতি নিয়ে চা-আলাপ’ (২০২৫)।1 Articles


কবি, কথাসাহিত্যিক, কলামিস্ট এবং ব্যবস্থাপনা সম্পাদক (ফিকশন ফ্যাক্টরি)1 Articles


1 28 29 30 31 32 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।