Something about our authors goes here.
Authors
সুজন দেবনাথ একজন কথাসাহিত্যিক এবং কবি। তিনি বাংলাদেশের শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। কর্মসূত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এথেন্স এবং থিম্পুতে বাংলাদেশ দূতাবাসে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। তিনি লেখালেখি শুরু করেন অব্যয় অনিন্দ্য ছদ্মনামে। এই নামে ২০১৫ সালে তার কাব্যগ্রন্থ ‘মন খারাপের উঠোন’ এবং গল্পগ্রন্থ ‘কীর্তিনাশা’ প্রকাশিত হয়। সুজন দেবনাথ একজন রবীন্দ্র গবেষক। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের এথেন্স ভ্রমণ নিয়ে মৌলিক গবেষণা ‘হোমারের দেশে রবীন্দ্রনাথ’ সম্পন্ন করেছেন। তার রচনা ও পরিচালনায় গ্রিস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথম ইংরেজী গান ‘ইটস মাদার ল্যাংগুয়েজ ডে’ প্রকাশিত হয়। ২০২০ সালে প্রকাশিত হয় তার পাঠকনন্দিত সুবৃহৎ ঐতিহাসিক উপন্যাস ‘হেমলকের নিমন্ত্রণ’। সক্রেটিস, প্লেটো, হেরোডটাস, সফোক্লিসদের সময়ে এথেন্সে থিয়েটার, সাহিত্য, গণতন্ত্র, বিজ্ঞান, ইতিহাসশাস্ত্র, দর্শন, অলিম্পিক, চিকিৎসাশাস্ত্র এবং প্লেটোনিক প্রেমের জন্মকথা নিয়ে এই উপন্যাসটিকে গ্রিসের ‘সক্রেটিস কমিউনিটি ইন এথেন্স’ ২০২০ সালের সক্রেটিস বিষয়ক সেরা বই হিসেবে নির্বাচিত করেছেন।
1 Articlesশেলী নাজের জন্ম ১১ মার্চ হবিগঞ্জে। পাহাড়বেষ্টিত, সমুদ্রবিধৌত চট্টগ্রামেই কেটেছে তার শৈশব, কৈশোর ও তারুণ্যের উজ্জ্বল দিনগুলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর।পরবর্তীতে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর বর্তমানে তিনি মেলবোর্নের সুইনবার্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তার গবেষণার মূল বিষয় বাংলাদেশে পুরুষতন্ত্র এবং যৌননির্যাতন ও বাণিজ্যিকায়নের শিকার কন্যাশিশুর মানসিক সাস্থ্য। পেশাগত জীবনে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপপরিচালক হিসেবে কর্মরত। তার কবিতার বই ৯ টি। প্রথম কবিতার বই ‘নক্ষত্র খচিত ডানায় উড্ডীন হারেমের বাঁদি’ প্রকাশিত হয় ২০০৪ সালে। পরবর্তীতে ‘বিষাদ ফুঁড়ে জন্মেছি বিদ্যুতলতা (ম্যাগনাম ওপাস ২০০৬)’, ‘শেকলে সমুদ্র বাজে’ (অনন্যা ২০০৭), ‘মমি ও মাধুরী’ (ম্যাগনাম ওপাস ২০০৯), ‘চর্যার অবাধ্য হরিণী’ (পাঠসূত্র ২০০৯), ‘সব চাবি মিথ্যে বলে’ (ম্যাগনাম ওপাস ২০১১), ‘সূচের ওপর হাঁটি’ (বেঙ্গল পাবলিকেশন ২০১৩), ‘পুরুষসমগ্র’ (অ্যার্ডন পাবলিকেশন্স ২০১৫) এবং ‘কাটা জিভের গান’ (বাতিঘর, ২০২০) নামে আরও একটি কবিতার বই প্রকাশিত হয়। লৈঙ্গিক রাজনীতির শিকার নারীর আত্মপরিচয় নির্ণয়ের যুদ্ধযন্ত্রণা, নারীবাদ, পুরুষতন্ত্রের বিপরীত স্রোতে ভাসবার সাহস আর সমাজবাস্তবতার দ্বান্দ্বিক বোধ তার কবিতার প্রধান বিষয়।
1 Articlesজন্ম ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায়, ১৯৯৭ সালের অক্টোবরে। স্কুল ও স্নাতক স্তরের পড়াশোনা পুরুলিয়া জেলা থেকে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে। বর্তমানে বি.এড-এ অধ্যায়নরতা। ‘উদাত্ত’ নামক নাটক দলের সক্রিয় সদস্য। আবৃত্তি, নাটক, শ্রুতিনাটক, উপস্থাপনা, গান, চিত্রাঙ্কন ইত্যাদির সঙ্গে নিয়মিত যুক্ত।
1 Articlesজন্ম ২০ জানুয়ারি ১৯৬৫ সালে, নাটোরে। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রি স্বাস্থ্য অর্থনীতিতে। সমকালীন মূলধারার বাংলা কথাসাহিত্যে তাঁর অপরিহার্যতা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত। অনবরত বাঁকবদল তাঁর সাহিত্যিকতার প্রধান বৈশিষ্ট। বিষয় ও আঙ্গিকে, মাধ্যম ও প্রকরণে তাঁর স্বাতন্ত্র্যচিহ্নিত অবস্থান সকল মহলেই স্বীকৃত। বরাবর সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত থাকায় তাঁর গদ্যে সমাজ বাস্তবতার সঙ্গে রাজনীতি ও ইতিহাসচেতনা এসেছে ভিন্ন মাত্রা নিয়ে। লেখালেখির শুরু থেকেই তিনি আলাদা এক পথ নির্মাণে সচেষ্ট ছিলেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৫টি। তাঁর মহাকাব্যিক উপন্যাস ‘পিতৃগণ’ সমকালীন কথাসাহিত্যে একটি অন্যতম সংযোজন। ২০১৪ সালে কথাসাহিত্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
1 Articlesএকজন আচরণিক অর্থনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী (কণ্ঠশীলন) এবং লিখিয়ে—যিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (পরিকল্পনা মন্ত্রণালয়) প্রায় দু'দশক ধরে গবেষক হিসেবে নিয়োজিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পড়বার পর বছর তিনেক কুইন্স ইউনিভার্সিটি অফ বেল্ফাস্টের পরিবেশ অর্থনীতি বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ স্টুডেন্ট এবং ব্যাবসা অধ্যয়ন বিভাগে গবেষণা সহযোগী হিসেবে নিয়োজিত ছিলেন। আবৃত্তি ও রবীন্দ্রসংগীতের পাশাপাশি মঞ্চনাটকের (পালাকার) সঙ্গে সক্রিয় সম্পৃক্ততা ছিল।1 Articles
জন্ম ১৯৭৩ সালের ১৩ জুন, বাংলাদেশের রাজবাড়ী জেলার সুলতানপুর গ্রামে। একাডেমিক পড়াশোনা বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশা: সাংবাদিকতা। কবিতা, প্রবন্ধ, অনুবাদ, সম্পাদনা, মুক্তগদ্য— সব মিলে গ্রন্থসংখ্যা ৪৬টি। মৌলিক কাব্যগ্রন্থ: ২৬টি। ১৯৯৯ সাল থেকে সম্পাদনা করছেন অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ‘পতন গুঞ্জনে ভাসে খরস্রোতা চাঁদ’ (২০০১), ‘কুয়াশা উড়ালো যারা’ (২০০৫), ‘প্রিয় কবিদের রন্ধনশালায়’ (২০১১), ‘রঙ করা দুঃখের তাঁবু’ (২০১২), ‘বিবিধ জন্মের মাছরাঙা’ (একটি দীর্ঘ কবিতা, ২০১৩), ‘তথ্যসূত্র পেরুলেই সরোবর’ (২০১৮), ‘পৃষ্ঠাজুড়ে সুলতানপুর’ (২০২০), ‘নকশিকাঁথায় তুলেছিলে জাতকের মুখ’ (২০২৩) প্রভৃতি।
Translated Book: Faux Assassin (A Poetry Collection, 2019)
শিশুতোষ গ্রন্থ: ভূতের বাপের শ্রাদ্ধ (২০১৯)।
পুরস্কার: এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি পুরস্কার ২০০৮। কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র পুরস্কার ২০০৯। বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিটল ম্যাগাজিন পুরস্কার ২০২২। নর্দার্ন বিশ্ববিদ্যালয় সম্মাননা পদক ২০২৩।
1 Articlesমূলত কবি। পাশাপাশি গল্প লেখেন ও চলচ্চিত্র নির্মান করেন। জন্ম ১৬ সেপ্টেম্বর, ১৯৯৬ পিরোজপুরে। পড়ালেখা করেছেন বিএসসি ইন ইঞ্জনিয়ারিংয়ে। বর্তমানে ঢাকায় থাকেন।
1 Articlesজন্ম ২৯শে ডিসেম্বর, ১৯৬৪। একজন সংগীত শিল্পী, গীতিকার, লেখক, অনুবাদক, সম্পাদক, আর্কাইভিস্ট, ফিল্ড রেকর্ডিস্ট ও গবেষক। ২০০০ সালে প্রকাশিত 'এখনো গল্প লেখো' অ্যালবামে মৌসুমীর গাওয়া 'স্বপ্ন দেখব বলে' গানটি সকল শ্রেণির মানুষের কাছে অসম্ভব জনপ্রিয়তা লাভ করে, তিনি এই গানটির গীতিকার আর সুরকারও।1 Articles