Something about our authors goes here.
Authors
জন্ম ১৩ জানুয়ারি, ঢাকায়। লেখালিখি শুরু হয় পত্রিকার শিশুপাতায় কবিতা লেখার মধ্যে দিয়ে, সেই সৃজনশীল লেখার অধ্যাবসায় এবং চর্চা তিনি চালিয়ে যেতে চান। তার লেখা গল্প এবং কলাম প্রকাশিত হচ্ছে দেশ এবং বিদেশের বিভিন্ন স্বনামধন্য পত্রিকার সাহিত্য পাতায়। তার বিভিন্ন গল্প অনূদিত হচ্ছে ইংরেজি ভাষায়। ২০১৯ সালে কিযী তাহনিনের প্রথম গল্পগ্রন্থ 'ইচ্ছের মানচিত্র', ২০২০ সালে গল্পগ্রন্থ 'আছে এবং নাই' এবং ২০২১ সালে গল্পগ্রন্থ 'বুধ গ্রহে চাঁদ উঠেছে' প্রকাশিত হয়েছে পাঠক সমাবেশ থেকে। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের একটি অঙ্গসংস্থায় কর্মরত আছেন।
1 Articlesজন্ম ১১ ডিসেম্বর, ১৯৭৮ সালে ঢাকায়। রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রকাশিত কবিতাগ্রন্থ: ‘চৌপাহারার গেহ’, ‘রক্তমাদল’ ও ‘চিরদূরের কাছে প্রার্থনা’।
1 Articlesজন্ম ২৫ আগস্ট ১৯৭৮, নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর গ্রামে। একই উপজেলার হাজরাগাতীতে তার স্থায়ী বাস। বাবা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খান ও মা রহিমা আক্তার খানম দুজনেই প্রয়াত। চার ভাই এক বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। স্ত্রী নিশাত আরা খান পান্না ও পুত্র পরম খানকে নিয়ে ঢাকায় তার ছোট্ট সংসার। পড়াশোনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। বর্তমানে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের জ্যেষ্ঠ প্র্রযোজক হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ: ‘জল ও জলপাই’ (কবিতা ২০০৮), ‘বাইরে দুপুর ভিতরে ভৈরবী’ (কবিতা ২০১১), ‘জলসায়ররে পলি’ (২০২০), ‘বরুণতলার বাওয়ানি’ (২০২৩), ‘হট্টিটিগুছ’ (সম্মিলিত, ২০০০)। সম্পাদনা: ‘শূন্যদশকের প্রেমের কবিতা’ (যৌথ)। সম্মাননা : জলসিঁড়ি সম্মাননা, মুক্তাগাছা সাহিত্য সংসদ সম্মাননা।
1 Articlesজন্ম ৯ সেপ্টেম্বর ১৯৭৩ খ্রি. শৈশব থেকে বসবাস ময়মনসিং-এর মুক্তাগাছায়। প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘লখিন্দরের গান’ (২০০৬), ‘অশ্রুপার্বণ’ (২০১১), ‘কাক তার ভোরের কোকিল’ (২০১৭), ‘রোহিঙ্গাপুস্তকে আত্মহত্যা লেখা নেই’ (২০১৮)। 'লখিন্দরের গান' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ ‘Song of Lokhindar’ Translated by Ahmed S. Kaderi ২০১৪ সালে প্রকাশিত হয় এ্যান্টিভাইরাস প্রকাশনি থেকে। পেশা: সহকারি অধ্যাপক, ইংরেজি বিভাগ শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা, ময়মননিংহ। স্বীকৃতি: কবিতাসংক্রান্তি সম্মাননা ২০০৭ লোক লেখক সম্মাননা ২০২০ এক সময় সম্পাদনা করতেন লিটলম্যাগ 'মেইনরোড'।
1 Articlesকবিতা লিখছেন বহুবছর ধরেই। তার কবিতার বিষয় মানুষ, প্রকৃতি, প্রেম এবং সম্পর্ক। আদ্যপান্ত কবি বলেই পেশাগত এবং ব্যক্তিগত বিপুল ব্যস্ততার মাঝেও তিনি এড়াতে পারেননি কবিতা লেখার তাগিদ। ছাত্র জীবন থেকেই চিন্তায়, মননে ছিলেন মানুষ ও প্রকৃতির মুক্তিতে নিবেদিতপ্রাণ। প্রকাশিত কবিতার বই ‘উষ্ণতার গণিত’।
1 Articlesজন্ম ফরিদপুরের কুঞ্জনগরে, মামাবাড়িতে বরষায়। পড়াশোনা বাংলা ভাষা ও সাহিত্যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। পেশায় সাংবাদিক।
1 Articles