মঙ্গলবার, জুলাই ২১

Authors

Something about our authors goes here.

কবি, অনুবাদক ও প্রাবন্ধিক। প্রায় দু-দশক ধরে জীবনানন্দ চর্চায় নিমগ্ন। সম্পাদনা করেছেন জীবনানন্দ দাশের ‘অপ্রকাশিত জীবনানন্দ-১ ও ২’ (২০১৫-২০১৬), ‘নভেলের পাণ্ডুলিপি’ (২০১৮), ‘শীতসবিতা’ (২০১৯)। ভূমেন্দ্র গুহ-র সঙ্গে যৌথ সম্পাদনা— ‘ছায়া আবছায়া’ (২০০৪)! এবং ‘পাণ্ডুলিপির কবিতা-১’ (২০০৬)। ‘পাণ্ডুলিপি থেকে ডায়েরি : জীবনানন্দের খোঁজে ১ ও ২’ (২০১৯ ও ২০২০)। ‘পাণ্ডুলিপি থেকে ডায়েরি’ তাঁর মৌলিক গ্রন্থ। এছাড়া ভূমেন্দ্র গুহ-র সঙ্গে ভূমেন্দ্র গুহর সঙ্গে সম্পাদনা সহয়তা করেছেন জীবনানন্দ দাশের ‘পাণ্ডুলিপির কবিতা ২-৬’ (২০০৭-০৮), ‘সমরেশ ও অন্যান্য গল্প’ (২০০৪), ‘চারটি উপন্যাস’ (২০০৬) এবং ‘দিনলিপি ১-৪’ (২০০৯)।

1 Articles


গল্পকার ও গবেষক। জন্ম সার্টিফিকেট অনুযায়ী ১৯৮৭ সালের ৬ নভেম্বর। আদতে সালটি হবে ১৯৮৩। পড়াশোনা করেছেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে। ২০১০ সালে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও ২০১৩ সালে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে বাংলা ট্রিবিউনের গবেষণা বিভাগের প্রধান হিসেবে কর্মরত। প্রকাশিত গল্পগ্রন্থ: ‘কয়েকটি অপেক্ষার গল্প’ (২০১১), ‘এই ঘরে কোনো খুনি নেই’ (২০১৬), ‘খাঁচাবন্দি মানুষেরা’ (২০১৯)। গবেষণাগ্রন্থ: ‘শাহবাগের জনতা’ (২০১৫)। কিশোর উপন্যাস: ‘নাতাশা ও ডানপিটে নুসরাত’ (২০২০)।

1 Articles


জন্ম: ২ জুন ১৯৬৮, দক্ষিণ নাগড়া, নেত্রকোণা। পেশায় সাংবাদিক। স্ত্রী সুলতানা ও কন্যা ব্রাহ্মিকে নিয়ে ঢাকায় বসবাস। প্রকাশিত কবিতার বই: কৈ ও মেঘের কবিতা (১৯৯৬), ফুলচাষি মালি যাই বলো (২০০৯), বেসরকারি কবিতা (২০১২), আয়নার দিকে (২০১৫), নির্বাচিত কবিতা (২০১৬), সম্পাদিত গ্রন্থ: নব্বইয়ের কবিতা (১৯৯৯), উকিল মুন্সির গান (২০১৩)। সম্মাননা: লোক সাহিত্য পুরস্কার (২০১২)।

1 Articles


জন্ম: ১৭ মে ১৯৭৯, চৌফলদণ্ডি, কক্সবাজার। কাব্যগ্রন্থ : ‘বিপরীত বিনাশ’ (২০০৫), ‘বিষনগর’ (২০১২), ‘রহমান বাড়ি যাও’ (২০১৮), ‘মাউথ অর্গান যেভাবে বাজে’ (২০২০), ‘খুনের কলাকৌশল’ (২০২১)। সম্পাদনা : ‘শিশির’ (শিশুকিশোর পত্রিকা-১৯৯৭-২০০৩) ‘আদিঅন্ত’ (ছোটকাগজ-২০০৮)। সম্পাদকম-লীর সদস্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সদস্য, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটি। পেশা :সাংবাদিকতা

1 Articles


জন্ম ২৯ অক্টোবর, ১৯৭২। ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর, নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়। কল্পকাহিনি (গল্প, উপন্যাস, সায়েন্সফিকশন), অনুবাদ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ২৩। উল্লেখযোগ্য বই, ‘প্রতিচ্ছায়া’, ‘দিনগত কপটতা’, ‘কোলাহল থামার পরে’। অনুবাদ করেছেন উইলিয়াম ফকনার, নাদিন গোর্ডিমার, আইজ্যাক আসিমভসহ আরও অনেকের। ‘কোলাহল থামার পরে’ বইটির জন্য ২০২১ সালে পেয়েছেন জেমকন সাহিত্য পুরস্কার।

1 Articles


জন্ম ১৯৭৩, ২৬ জুন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছয়টি।1 Articles


জন্ম ১৯৭৬, কুমিল্লায়। পড়াশোনা ঢাকায়। নয়াটোলা মগবাজারের পাঠাগার থেকে বইপড়ার অভ্যাস রপ্ত। এলাকার যুব সংগঠনের দেয়ালপত্রিকার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাহিত্যজগতে আসা। সাহিত্যসমালোচক ও অনুবাদক। পাঠচক্র পরিচালনা করেন। উদ্ভিদ বিষয়ক লেখালেখি ও গাছগাছালির ছবি তোলা তাঁর প্রাণের বিষয়। ‘আমেরিকার রূপকথা’ তাঁর অনূদিত বই।

1 Articles


লেখক। প্রকাশিত বই ‘সিনেমা দেখার চোখ’।1 Articles


জন্ম ২৫ জুন ১৯৮১, ঝিনাইদহ শহরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। লেখালেখির শুরু নির্লিপ্ত নয়ন নামে, ছোটকাগজে। কাব্যগ্রন্থ ‘রাত্রির অদ্ভুত নিমগাছ’ (২০১১), ‘আলাদিনের গ্রামে’ (২০১৬), ‘কলহবিদ্যুৎ’ (২০১৯), ‘সামান্য দেখার অন্ধকারে’ (২০২০), ‘সহসা দুয়ারে’ (২০২১); নাট্যগ্রন্থ ‘নৃত্যকী’ (২০১৬)। সম্পাদনা করেছেন ছোটকাগজ ‘ঢোল সমুদ্দুর’ (২০০১), ‘শাখাভরা ফুল’ (২০০৯)। ‘আলাদিনের গ্রামে’র জন্য ‘আদম সম্মাননা ২০১৬’ (ভারত) এবং ‘নৃত্যকী’র জন্য ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ পেয়েছেন। কাজ করছেন একটি জাতীয় দৈনিকে। যোগাযোগ : altaf.shahnewaz@gmail.com1 Articles


লেখক-নাম রুহুল আমিন শিপার হলেও কাগুজে নাম রুহুল আমিন। শিপার ডাকনাম। ১৯৭২ সালে বরিশালের বাকেরগঞ্জে মাতুলালয়ে জন্ম। পৈত্রিক বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে। পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন শাস্ত্রে স্নাতক হয়েছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় দুই যুগ আগে তিনি পুলিশ ক্যাডারে যোগ দেন। বর্তমানে পুলিশ সদর দপ্তরে ডিআইজি পদে কর্মরত এ কর্মকর্তা সুদান ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন। প্রকাশিত ভ্রমণগদ্যের বই 'দ্রাবিড়ের আর্য দর্শন'।

1 Articles


1 36 37 38 39 40 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।