শুক্রবার, সেপ্টেম্বর ১৮

Authors

Something about our authors goes here.

জন্ম ১৯৯৮ খ্রিষ্টাব্দে জন্মস্থান: কুড়িগ্রামকবিতাচিত্রকলা ও সংগীত-এর উপর সবিশেষ আগ্রহী1 Articles


জন্ম ১৩ মে, ১৯৫৫ / ২৯ বৈশাখ ১৩৬২, দার্জিলিং, পশ্চিমবঙ্গ। প্রকাশিত বই : ১. অন্নপূর্ণা ও শুভকাল [১৩৮৮/১৯৮১, লেখক কর্তৃক প্রকাশিত] ২. অতিশয় তৃণাঙ্কুর পথে [১৩৯৮/১৯৯১, মহঃ রফিক, ‘বাক্‌চর্চা’, বর্ধমান] ৩. রসাতল [১৪০৮/২০০১, ইন্দ্রাণী অনির্বাণ, ‘অনুবর্তন’, কলকাতা] ৪. নয়নপথগামী [১৪১৪/২০০৭, গৌতম মণ্ডল, ‘আদম’, কৃষ্ণনগর, নদীয়া] ৫. কবিতা সমগ্র [১৪১৪/২০০৮, সুবীর মণ্ডল, ‘কবীর’, কলকাতা] ৬. স্বর্ণগরুড়চূড়া [১৪২০/২০১৩, স্বাতী রায়চৌধুরী, ‘সপ্তর্ষি প্রকাশন’, কলকাতা] ৭. কবিতাসংগ্রহ [১৪২১/২০১৫, গৌতম মণ্ডল, ‘আদম’, কৃষ্ণনগর, নদীয়া] গ্রন্থ-সম্পাদনা : ১. শ্রেষ্ঠ কবিতা দেবদাস আচার্য [২০০৮, গৌতম মণ্ডল, ‘আদম’, কৃষ্ণনগর, নদীয়া] ২. সঞ্জয় ভট্টাচার্যের কবিতা (যৌথ সম্পাদনা, ভূমেন্দ্র গুহ-এর সঙ্গে) [২০১৩, অণিমা বিশ্বাস,‘গাঙচিল’, কলকাতা] পুরস্কার (কবির অনিচ্ছাসত্ত্বেও এ তথ্য সন্নিবেশিত হলো) : ১. বীরেন্দ্র পুরস্কার ২০০৩—'রসাতল'-এর জন্য (এটি বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মরণ কমিটি কর্তৃক প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার) ২. রবীন্দ্র স্মৃতি পুরস্কার ২০১৫—'স্বর্ণগরুড়চূড়া'-এর জন্য (পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার)1 Articles


জন্ম ২৮ জানুয়ারি, মৌলভীবাজার। প্রকাশিত গ্রন্থ: নিশিন্দা মেঘের বাতিঘর (কবিতা), ভ্রমান্ধ দৃশ্যের বায়োস্কোপ (গল্প)। সম্পাদিত ছোটো কাগজ: স্রোতচিহ্ন1 Articles


জন্ম : ৮ জানুয়ারি ১৯৭৮, নাটোর, বাংলাদেশ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর অভিসন্দর্ভ হাসান আজিজুল হকের কথাসাহিত্য : বিষয়বিন্যাস ও নির্মাণকৌশল গ্রন্থাকারে প্রকাশ করেছে বাংলা একাডেমি, ঢাকা। এ পর্যন্ত প্রকাশিত তাঁর মৌলিক গ্রন্থ সংখ্যা ১৭টি এবং সম্পাদিত গ্রন্থ দশাধিক। বাংলাদেশের শীর্ষ প্রকাশনীর পাশাপাশি কলকাতার একুশ শতক প্রকাশনী থেকে গল্পের সংকলন নির্বাচিত ৩০ ও উপন্যাস অর্পিত জীবন প্রকাশিত হয়েছে। দুই বাংলায় বরণীয় কথাসাহিত্যের পত্রিকা গল্পকথা সম্পাদনা করেন দীর্ঘ একযুগ।

প্রকাশিত গ্রন্থ : ক. গল্পগ্রন্থ : ১. প্রথম পাপ দ্বিতীয় জীবন; ২. অসংখ্য চিৎকার; ৩. পোড়োবাড়ি ও মৃত্যুচিহ্নিত কণ্ঠস্বর; ৪. ত্রিপাদ ঈশ্বরের জিভ ; ৫. ইচ্ছামৃত্যুর ইশতেহার; ৬. আঁধার ও রাজগোখরা; ৭. নির্বাচিত ৩০; ৮. বিশেষ ৫০ । খ. উপন্যাস ১. শাপিতপুরুষ; ২. অর্পিত জীবন; গ. প্রবন্ধগ্রন্থ ১. নজরুলের জীবন ও কর্মে প্রেম; ২. হাসান আজিজুল হকের কথাসাহিত্য : বিষয়বিন্যাস ও নির্মাণকৌশল; ৩. বাংলা ছোটোগল্প ও তিনগোত্রজ গল্পকার : মানিক-হাসান-ইলিয়াস; ৪. উজানের চিন্তক হাসান আজিজুল হক; ৫. বাঙালির চিন্তাবিভূতি : সংস্কৃতি, সাহিত্য ও মুক্তিযুদ্ধ; ৬. কথাসাহিত্যের সোজাকথা; ৭. হাসান আজিজুল হক : আলাপন ও মূল্যায়ন। ঘ. সম্পাদিত গ্রন্থ ১. গল্পপঞ্চাশৎ : শূন্যদশকের গল্প; ২. হাসান আজিজুল হক : নিবিড় অবলোকন; ৩. এই সময়ের কথাসাহিত্য (১ম ও ২য় খণ্ড) ৪. হাসান আজিজুল হকের আমার ইলিয়াস; ৫. হাসান আজিজুল হক সমীপেষু; ৬. সেলিনা হোসেনের সাহিত্যকীর্তি : পাঠ ও মূল্যায়ন ইত্যাদি।

1 Articles


মুক্তমনা কথাসাহিত্যিক এবং প্রতিশ্রুতিশীল সাংবাদিক। জন্ম ২০ ফেব্রুয়ারি, নন্দনকানন, চট্টগ্রাম। বেড়ে ওঠা চট্টগ্রামে। ছেলেবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সাংস্কৃতিক কর্মী হিসেবে তার অবস্থান সদৃঢ়। লেখালেখির শুরু ছেলেবেলাতেই। গল্প, কবিতা, উপন্যাস, নাটক, চিত্রনাট্য, মুক্তগদ্য লেখেন। এছাড়া সামাজিক সংকট ও সমস্যা নিয়ে জাতীয় দৈনিক, অনলাইন পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করেন। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত গবেষণায় যুক্ত আছেন। মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ে দেশের স্বীকৃত জার্নালে তার একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গল্পগ্রন্থ: ‘চিলতে মেঘ ও কুহুকেকার গল্প’, [চৈতন্য, ২০১৭]; উপন্যাস: ‘অমৃতায়ন’, [পুথিনিলয়, ২০১৮]; সমকালীন কথনমালা: ‘এই শহর সুবোধদের’, [পুথিনিলয়, ২০১৯]; সমকালীন কথনমালা: ‘আরোপিত এই নগরে’, [পুথিনিলয়, ২০২০]। স্বীকৃতি: ‘আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা পুরস্কার ২০২০’-এ প্রথম স্থান অর্জন।

1 Articles


জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৪৯। তিনি একজন বাঙালি বিজ্ঞানী ও নারীবাদী গল্পকার, প্রাবন্ধিক, কবি ও ঔপন্যাসিক। তিনি তাঁর রচনায় নারীবাদী ধ্যান-ধারণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে আলোকপাত করেছেন।

1 Articles


জন্ম টাঙ্গাইল জেলার জাঙ্গালিয়া গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি এম. ফিল করছেন ‘গারো জাতিগোষ্ঠী: সংস্কৃতি, সাহিত্য ও আত্মপরিচয়ের রাজনীতি’ নিয়ে। কবিতা দিয়ে শুরু করলেও শিশুসাহিত্যের প্রতিই তাঁর মূল আগ্রহ।

1 Articles


লেখক ও সাংবাদিক। জন্ম ৬ ডিসেম্বর। পৈতৃক নিবাস বাগেরহাট। পিতা ফেরদৌস হোসেন, উডকাট আর্টিস্ট। মা মুক্তা ফেরদৌস, গৃহিণী। লেখালেখির উৎসাহ পরিবার থেকে। ইডেন মহিলা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট থেকে ফিল্ম ও টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা (পিজিডি) করছেন। দৈনিক পত্রিকার সঙ্গে সম্পর্ক এক যুগেরও বেশি। ফিচারের পাশাপাশি কাজ করেছেন সম্পাদকীয় বিভাগে। ‘নভেরা’ নামে চিত্রকলা বিষয়ক সাপ্তাহিক ফিচার পাতা সম্পাদনা করছেন দৈনিক বণিক বার্তায়।

1 Articles


পড়াশুনো বিজ্ঞানে। কাজকর্ম আর্থিক জগতে। আগ্রহ নতুন জীবন, বিষয়, ও বিশ্বে। অনুবাদ করতেও আগ্রহী। সত্যজিৎ রায়কে নিয়ে তাঁর প্রথম গ্রন্থ ‘সত্যজিৎ রায়: একশোয় ১০০’ (২০২১) প্রকাশিত হয়েছে। এছাড়া, ফুটবল নিয়ে এদুয়ার্দো গ্যালেয়ানোর ‘আলো-আঁধারিতে ফুটবল’ (২০২১) ইবইও প্রকাশিত হয়েছে।

1 Articles


চলচ্চিত্র নির্মাতা1 Articles


1 31 32 33 34 35 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।