শনিবার, সেপ্টেম্বর ১৯

Authors

Something about our authors goes here.

জন্ম ১ ডিসেম্বর ১৯৮০, চন্দ্রঘোনা। প্রকাশিত কবিতা গ্রন্থ 'অ্যানিমোনের কাছাকাছি'।

1 Articles


প্রাবন্ধিক ও অনুবাদক সালেহ ফুয়াদের জন্ম জল-জোছনার শহর সুনামগঞ্জে। বেড়ে উঠেছেন সিলেটে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে দৈনিক প্রথম আলোয় কর্মরত রয়েছেন। সালেহ ফুয়াদ আরবি, উর্দু ও ইংরেজি থেকে অনুবাদ করে থাকেন সচরাচর। পদ্মভূষণপ্রাপ্ত বিখ্যাত ভারতীয় পণ্ডিত মওলানা ওয়াহিদুদ্দিন খানের ‘সালমান রুশদি ও মিছিলের রাজনীতি’ উর্দু থেকে অনূদিত তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। ২০১৮ সালের একুশে বইমেলায় ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর অনূদিত দ্বিতীয়গ্রন্থ ‘ইনতেজার হুসেইনের শ্রেষ্ঠগল্প’। অনুবাদ করেছেন ইনতেজার হুসেইনের ম্যানবুকার হ্রস তালিকাভুক্ত উপন্যাস ‘বাস্তি’ ও বিখ্যাত উর্দু ছোটোগল্পকার সাদত হাসান মান্টোর ‘স্যাম চাচাকে লেখা মান্টোর চিঠি’।

1 Articles


জন্ম ২৬ ডিসেম্বর, ১৯৭৬; মহেশখালী দ্বীপে। স্নাতকোত্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়। ফ্রিল্যান্সার। প্রকাশিত বই: এই মিছা কবি জীবন [কবিতা] আততায়ী একটি কবর [কবিতা] বিকালের দাসবাজার [কবিতা] আরো একটি কবিতা শোনাও কবি [কবিতা] সূর্যের নিচে শুধু ভয় [কবিতা] পায়ুবাসনার জনগণ [উপন্যাস] দস্তইয়েভস্কির বই ও কোটিপতির সকাল [গল্প] সম্পর্কের সন্ত্রাস ও অন্যান্য গল্প [গল্প] রাজ্য ও সাম্রাজ্য [রাজ্যচিন্তার কারখানা-১] সাংস্কৃতিক আধিপত্যবাদ [রাজ্যচিন্তার কারখানা-২] কবিতা পড়ুয়ার নোটবই [কবিতা বিষয়ক প্রবন্ধের বই] ফিদেল কাস্ত্রো [জীবনী গ্রন্থ]

1 Articles


কবি। জন্ম ২৬ মার্চ ১৯৯৩ সালে, গাইবান্ধায়।1 Articles


জন্ম ১৯৭৪ সালের ৩০ সেপ্টেম্বর। নয়ের দশকের কবি। বাড়ি শেরপুর জেলার নালিতা বাড়ি। পেশা শিক্ষকতা পেশায় যুক্ত। প্রকাশিতকাব্যগ্রন্থ: ‘(a+b)2 উঠোনে মৃত প্রদীপ’ (১৯৯৭), ‘সীতা সংহিতা’ (১৯৯৯), ‘রিমিক্স মৌয়ালের শব্দঠোঁট’ (২০০২), ‘ইচ্ছে ডানার গেরুয়া বসন’ (২০১১), ‘করাতি আমাকে খুঁজছে’ (২০১৭) এবং ‘দুই পৃথিবীর গ্যালারি’ (২০১৯)।

1 Articles


পেশায় শিশু চিকিৎসক, কিন্তু কবিতা লেখাও তাঁর সর্বক্ষণের কাজ বলে তিনি মনে করেন। কলেজে পড়ার দিনগুলো থেকে লেখালেখির সূত্রপাত। কবিতা লেখা ছাড়া বিদেশি কবিতার অনুবাদ, শিল্প-সাহিত্য বিষয়ক বিভিন্ন বিষয়ের অনুবাদ ও মুক্ত গদ্য লিখে থাকেন। এখনো পর্যন্ত পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত। ‘শূন্য রক্ত গাথা’ তাঁর প্রকাশিত সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ।

1 Articles



কবি হিসাবে আত্মপ্রকাশ শূন্য দশকের প্রথম দিকে। প্রথম কাব্যগ্রন্থ ‘ছদ্মনকশা ও প্রসাদের গান’ প্রকাশিত হয়েছিল ‘কৃত্তিবাস’ থেকে। তারপর একাদিক্রমে প্রকাশিত হয়েছে ‘মেষপালকের ডায়েরি’, ‘বালিঝড় ও কেবিন বয়’, ‘ধান্যলক্ষ্মী’, ‘ক্যাসিনোয় লেখা কবিতা’, ‘বাংলা, পর্ণশবরী’, ‘দূরগামী আলোর শরীর’, ‘মেফিস্টফেলিস ও নরসুন্দর’ ইত্যাদি কাব্যগ্রন্থ। সম্প্রতি প্রকাশিত হয়েছে গল্প গ্রন্থ ‘আটলান্টিক ও অক্টোপাস’। প্রকাশিত প্রবন্ধ-গ্রন্থের সংখ্যা দুই। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রিয় বিনোদন গান শোনা ও ছবি দেখা।

1 Articles


কবি ও প্রাবন্ধিক। পেশা: শিক্ষকতা। নব্বই দশকের কবি। জন্ম ২২ নভেম্বর ১৯৬৯ খ্রি.। প্রকাশিত গ্রন্থ: ১৩টি। সাম্প্রতিক গ্রন্থ: ‘প্রেমদ্রোহী এলিজিগুচ্ছ’, (২০২২), ‘মেঘপুরাণের যতিচিহ্ন’, (২০২১, কলকাতা)।

1 Articles


কবি ও কথাসাহিত্যিক। জন্ম ৮ ডিসেম্বর, ১৯৮৬, কুমিল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছেন। লেখালেখি শুরু শৈশব থেকে। কবিতার বই ‘সোনেলা রোদের সাঁকো’, ‘শরতের বাস টার্মিনাল’, ‘শূন্য সত্য একমাত্র’, ‘প্রিয়তমো, সুন্দর সময় চলিয়া যায়’, ‘গণপ্রজাতন্ত্রী নিঃসঙ্গতা’, ‘প্রেরিত পুরুষ’, ‘চিৎকার রণিত হৃৎপিণ্ডে’ ইত্যাদি।  উপন্যাস ‘রাজনীতি’ ও ‘নেমক হারাম’। গল্পের বই ‘আগ্নেয় আশ্বিনের তামুক’। পেয়েছেন ‘সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ (২০১২) ও ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ (২০১৬)।

1 Articles


1 25 26 27 28 29 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।