Authors

Something about our authors goes here.

বাংলাভাষার অগ্রগণ্য কবি। বাংলাদেশ ও কলকাতার তরুণ কবি ও পাঠকের কাছে তিনি অত্যন্ত প্রিয়। সত্তর দশকের শেষার্ধ থেকেই নিজেকে উন্মেষ করেছেন তিনি। জহর সেনমজুমদারের কবিতার বইয়ের সংখ্যা ১৬টি। ‘বৃষ্টি ও আগুনের মিউজিকরুম’, ‘বিপদজনক ব্রহ্মবালিকাবিদ্যালয়’, ‘ভবচক্র : ভাঙা সন্ধ্যাকালে’, ‘শাশ্বত বীজক্ষেত’, ‘মাতৃভক্ত হেলেসাপ’, ‘তৃষিত ময়ূরের আত্মনিবেদন’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কবিতার বই। প্রাবন্ধিক ও গবেষক হিসেবেও দুই বাংলায় তিনি সমানভাবে সমাদৃত। জীবনানন্দ ও অন্ধকারের চিত্রনাট্য গ্রন্থটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য এবং জীবনানন্দ বিষয়ক অনন্য গ্রন্থ হিসেবে স্বীকৃত। তাঁর জন্ম ১৯৬০ সালের ২৬শে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনায়। পূর্বপুরুষের ভিটা বরিশালে। দেশভাগের সময় তাঁর বাবা-মা কলকাতায় চলে যান। পেশায় জহর সেমজুমদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি একজন সর্বগ্রাসী পাঠক ও শিল্পবোদ্ধা। পরিবার নিয়ে বসবাস করেন কলকাতায়।

1 Articles


জন্ম ২ নভেম্বর ১৯৭৯ সাল; ধূরুং, বিবিরহাট, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর।  পেশা : শিক্ষকতা। সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, পতেঙ্গা সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজ, চট্টগ্রাম। প্রকাশিত গ্রন্থ : ‘মানুষ মানুষ নয় হোমোসেপিয়ানস’ (২০০৪),  ‘রাফখাতার কাটাকুটি’ (২০১০), ‘অ্যা জার্নি বাই অ্যাম্বুলেন্স’ (২০১৮),  ‘কাঁটাতারে কারাগারে’ (২০২১)।

1 Articles


১৯৯১ সালের ১৩ মে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদাবন্ডবিল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। সম্পাদনা করেন বাংলাদেশ থেকে প্রকাশিত সাহিত্যবিষয়ক অনলাইন পত্রিকা ‘দর্পণ’। 'পয়গম্বর' মোস্তাফিজ ফরায়েজীর প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ।

1 Articles


জন্ম ২৭ শে জুন ১৯৬৫, ঢাকায়। পেশায় এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সাপ্লাই চেইন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ঢাকা।

প্রকাশিত বইয়ের নাম: কাব্য-গ্রন্থ :

শিশু ও হারানো বিড়ালের কথা  (১৯৯৬, ধানসিঁড়ি ), মহাপুরুষের জোব্বা  (১৯৯৯, ধানসিঁড়ি), ওরা আমাকে ঘিরিয়া ঘিরিয়া নাচে আর গুলি করে  (২০০২, ধানসিঁড়ি ), আ মরি ক্ষুদ্রত্ব  (২০০৫, গাণ্ডীব), শুরু থেকে সম্প্রতি (কাব্য-সংগ্রহ: ২০০৯, উলুখড়), শব্দ-দ্বন্দ্ব-ভেদ  (২০১১, শিরদাঁড়া), নখের টুকরা  (২০১১, প্রতিশিল্প), কালো কাচের বাইরে কিছু আর ঘটে না  (২০১৬, উলুখড়), তোমার নেচে নেচে চলা  (২০১৬, শিরদাঁড়া), মিসেস নিতিয়ার সাথে বৃষ্টি আসলো যেদিন  (২০১৮, উড়কি), গান গাবো বিজয়নগরে  (২০১৯, উড়কি),  যে ব্রিজ দৃশ্যত নেই (২০২০, উড়কি)। গদ্য-গ্রন্থ :ঘষা খাইতে খাইতে চলে নয়া চক্রের খেইল (২০০২, দুয়েন্দে)। গল্প-গ্রন্থ : ট্যাক্সট ম্যাসেজের মৃত্যু  (২০১২, উলুখড় )। প্রকাশিতব্য বই (কবিতা)  : তাল তাল মেঘ ভেঙে পড়ছে (২০২১, উড়কি)

1 Articles


রাজীব দত্ত এবং মঈন উদ্দিন। দুজনের জন্মই চট্টগ্রামে। দুজনই চিত্রকলার অনুরাগী। প্রথম জনের এ বিষয়ে একাডেমিক শিক্ষাও আছে। অন্যজনের পেশা অন্য হলেও নেশা লেখালেখি। দুজনেই কবিতা লেখেন, অনুবাদ করেন এবং ফিকশন লেখেন। প্রচ্ছদ শিল্পী হিসেবে রাজীব দত্ত আলাদা একটা পরিচিতি গড়ে তুলেছেন।1 Articles


জন্ম উগান্ডায়। ব্লগার এবং অনুবাদক। পেশায় অর্থনীতিবিদ। পড়াশোনা করেছেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে। বর্তমানে বিলেতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে অর্থনীতিবিদ হিসেবে কর্মরত আছেন। স্প্যানিশ এবং রুশ সাহিত্য-সংস্কৃতি নিয়ে বিপুল আগ্রহের কারণে দুটি ভাষাই শেখার চেষ্টা করছেন।

1 Articles


জন্ম ও বেড়ে ওঠা ফেনীতে। পেশাগত কারণে ঢাকায় বসবাস। ঢাকার শীর্ষস্থানীয় কয়েকটি মিডিয়ায় সাহিত্য ও ফিচার সম্পাদক হিসেবে এক দশক কাটিয়ে বর্তমানে থিতু হয়েছেন প্রকাশনা ব্যবসায়। প্রকাশিত বই : ‘ওই অর্থে’ (কবিতা; শুদ্ধস্বর, ২০১৪) ‘সকলই সকল’ (কবিতা; শুদ্ধস্বর, ২০১৫) ‘ইয়োলো ক্যাব’ (গল্প; ঐতিহ্য, ২০১৬), ‘ঘরপলায়নসমূহ’ (আত্মজৈবনিক; ঐতিহ্য, ২০১৭), ‘কেটে যাচ্ছে মালিহা জেরিন’ (কবিতা; ঐতিহ্য, ২০১৮) ‘অবিরাম মদিরা’ (গল্প; বৈভব, ২০১৯)

1 Articles


একজন লেখক, সম্পাদক এবং উন্নয়ন কর্মী1 Articles


জন্ম ২৫ এপ্রিল ১৯৮৪। ১৪নং আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, ময়মনসিংহ। পেশা: চাকুরি। প্রকাশিত বই: ‘নুর নুর বলে চমকায় পাখি’ [ কবিতা, বেহুলাবাংলা-২০২০], ‘একাই হাঁটছি পাগল’ [কবিতা, দ্বিতীয় সংস্করণ : বেহুলাবাংলা-২০২১]

1 Articles


কবির ছোটো কন্যা।1 Articles


1 … 18 19 20 21 22 … 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।