বুধবার, জুলাই ২২

Authors

Something about our authors goes here.

বাংলা কমিউনিটি ব্লগের স্বর্ণযুগে মূলত লেখালেখির হাতেখড়ি, সাহিত্য চর্চা এবং বই প্রকাশ। ব্যবসায় শিক্ষা ও হিসাববিদ্যায় পড়ালেখা করলেও শিল্প-সাহিত্যের দোরগোড়ায় তাকে ফিরে আসতে হয়েছে নিয়ত। প্রকাশিত গ্রন্থ : ‘গল্পগুলো বাড়ি গেছে’, ‘কাচবন্দি সিম্ফনি’ এবং ‘সাদা পালকের নির্জনতা’। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাসে বসবাস।

2 Articles


জন্মেছেন ১৯৬৮ সালে পহেলা মে [সার্টিফিকেট অনুসারে] বৃহত্তর বরিশালের পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার বোথলা গ্রামে, প্রমত্ত কচানদীর পারে। শৈশব থেকে লেখালেখির শুরু। লিখছেন গল্প, উপন্যাস— ছোটোদের, বড়োদের। টিভি নাটক রচনায়ও খ্যাতিমান। তাঁর প্রকাশিত গ্রন্থ : পয়তাল্লিশটি। কামনা করেন প্রগতিশীল, সংস্কারমুক্ত বিদগ্ধ একটি সমাজ। পুরস্কার : নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার-২০০৮, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার-২০০৯।

2 Articles


জন্ম ২২ নভেম্বর ১৯৭৯, রাজশাহীর তানোর উপজেলার পাড়িশো গ্রামে। পেশা শিক্ষকতা। গল্প ছাড়াও লিখেছেন উপন্যাস, প্রবন্ধ, কিশোর সাহিত্য, কবিতা ও গান। সম্পাদনা করেছেন কয়েকটি ছোটোকাগজ। তিনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। মঈন শেখের লেখা প্রথম উপন্যাস ‘কুসুমকথা’ ছাপা হয় ভারতের দেশ পত্রিকার শারদীয় সংখ্যায় ২০১৯ সনে (১৪২৬ ব.)। এর পরপর তাঁর নাম অনেকটা আলোচিত হতে থাকে সাহিত্যিক মহলের বিভিন্ন আড্ডায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। অল্প সময়ের মধ্যে দেশ-এর ওই শারদীয় সংখ্যা ফুরিয়ে যায় বাংলাদেশের পত্রিকার বিভিন্ন স্টল থেকে। সেই বছরই কলকাতার আন্তর্জাতিক বইমেলা উপলক্ষ্যে ‘কুসুমকথা’ বই আকারে প্রকাশ করে আনন্দ পাবলিশার্স। এই উপন্যাসের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা-উর্দু লিটারারি ফোরামের সাহিত্য পুরস্কার-২০২০’ প্রদান করা হয় মঈন শেখকে।

2 Articles


মুজিব ইরম-এর জন্ম মৌলভীবাজার জেলার নালিহুরী গ্রামে। পারিবারিক সূত্র মতে ১৯৬৯, সনদপত্রে ১৯৭১। পড়াশোনা করেছেন সিলেট, ঢাকা ও যুক্তরাজ্যে। তাঁর ১ম কবিতার বই ‘মুজিব ইরম ভনে শোনে কাব্যবান’ প্রকাশিত হয় ১৯৯৬ সালে, বাংলা একাডেমি থেকে। কবিতা, গল্প, উপন্যাম ও শিশুসাহিত্য মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা কুড়ির অধিক। বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ২০১৭ সহ অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন।2 Articles


জন্ম ১৯৭৮। কলকাতায়। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। লেখালেখির শুরু নয়ের দশকের প্রথমার্ধে। প্রথম বই লেখালেখি, শুরুর দশ বছর পর ‘তুমি, অরক্ষিত’। এর পর একে একে বেরিয়েছে ‘তারামণির হার’, ‘তালপাতার পুথি’, ‘মেডুসার চোখ’, ‘জগৎগৌরী কাব্য’, ‘তৃতীয় নয়নে জাগো’, ‘যে গান রাতের’ প্রভৃতি।  মোট ষোলটি কাব্যগ্রন্থ, একটি উপন্যাস ও তিনটি গল্পগ্রন্থের রচয়িতা। ‘জগৎগৌরী’ কাব্যের জন্য পেয়েছেন বীরেন্দ্র পুরস্কার ও ‘যে গান রাতের’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি পুরস্কার। বর্তমানে ১০০০ বছরের জার্মান কবিতার অনুবাদে রত।
2 Articles


পদ্মাপাড়ের রাজশাহীতে কোনো এক সালের ২৪ শে ফেব্রুয়ারি বসন্তের স্নিগ্ধ সকালে লেখকের জন্ম। লিটল ম্যাগাজিন ‘গৈল্পিক’ এর মাধ্যমে লেখকের গল্পকার সত্ত্বার প্রথম প্রকাশ ঘটে। ভালো লাগে ঘুরেবেড়াতে, বাগান করতে এবং নতুন জিনিস জানতে। কর্মজীবনে একজন ছাত্র, সুযোগ পেলে গল্পে মানবজীবনের ছবি আঁকেন।

2 Articles


জন্ম ১৯৮৭ সালে বাংলাদেশের দিনাজপুরে। স্বাধীন চিত্রনির্মাতা। সাংবাদিকতা করেন। প্রকাশিত কবিতার বই আদিম পুস্তকে এইরূপে লেখা হয়েছিল (২০১৫), ধুলা পবণের দেশ (২০১৮)।2 Articles


লেখক ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক। মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। তাঁর রচিত যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার লাভ করে। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক এবং অনলাইন পত্রিকায়। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার। প্রকাশিত গ্রন্থ ২২টি। উল্লেখযোগ্য গ্রন্থ— ‘৭১-এর আকরগ্রন্থ’, ‘অপরাজেয় একাত্তর’, ‘১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য’, ‘দেশে বেড়াই’, ‘বিদ্রোহ-সংগ্রামে আদিবাসী’, ‘১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা’, ‘আদিবাসী বিয়েকথা’, ‘১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা’, ‘১৯৭১: যাঁদের রক্তে সিক্ত এই মাটি’, ‘যুদ্ধাহতের ভাষ্য’, ‘রক্তে রাঙা একাত্তর’।

2 Articles


জন্ম ১৯৭৬, কুমিল্লায়। পড়াশোনা ঢাকায়। নয়াটোলা মগবাজারের পাঠাগার থেকে বইপড়ার অভ্যাস রপ্ত। এলাকার যুব সংগঠনের দেয়ালপত্রিকার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাহিত্যজগতে আসা। সাহিত্যসমালোচক ও অনুবাদক। পাঠচক্র পরিচালনা করেন। উদ্ভিদ বিষয়ক লেখালেখি ও গাছগাছালির ছবি তোলা তাঁর প্রাণের বিষয়। ‘আমেরিকার রূপকথা’ তাঁর অনূদিত বই।

1 Articles


লেখক। প্রকাশিত বই ‘সিনেমা দেখার চোখ’।1 Articles


1 16 17 18 19 20 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।