Something about our authors goes here.
Authors
জন্ম ২২ জুলাই ১৯৭৬, চুয়াডাঙা। সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা : গবেষণা। প্রকাশিত বই : ‘ঘড়ির কাঁটায় ম্যাটিনি শো’ (কৌরব ২০০৮), ‘পুষ্পপটে ব্রাত্য মিনতি’ (জোনাকরোড ২০০৯), ‘উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি’ (আবহমান ২০১১), ‘ভেল্কিবাজের আনন্দধাম’ (এন্টিভাইরাস ২০১৫), ‘যাচনার বাঞ্ছাধ্বনি’ (ছোটো কবিতা, ২০১৮)।
2 Articlesজন্ম ১৯৬৬ সালে পিরোজপুর শহরে। তিনি ঢাকা বিশ্বদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করে সাংবাদিকতায় পা দেন। দৈনিক খবর, ভোরের কাগজ ও প্রথম আলো পত্রিকায় বিভিন্ন পর্যায়ের সাংবাদিকতা শেষে তিনি দেশের অন্যতম বৃহৎ এনজিও ব্র্যাক-এ মিডিয়া ম্যানেজার হিসাবে জয়েন করেন। বর্তমানে তিনি ইংরেজি মাধ্যমের স্কুল স্কলাসটিকায় যোগাযোগ কর্মকর্তা হিসাবে কাজ করছেন। তার লেখা বইগুলোর মধ্যে রয়েছে : ‘সোনায় সোহাগা কাহিনি’ (গল্পগ্রন্থ) ‘জোসনার সাথে মোলাকাত ও অন্যান্য’ (স্মৃতিগদ্য) ‘খেয়ালি ভুঁই ও তার ফসল বিন্যাস’ (গল্পগ্রন্থ), ‘সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়’ (গল্পগ্রন্থ), ‘শোনো বাতাসের সুর’ (হারুকি মুরাকামির উপন্যাসের অনুবাদ) ‘পাসপোর্ট’ (হার্তা মুলারের উপন্যাসের অনুবাদ) ‘বাঁক বদল’ (মো ইয়ানের উপন্যাসের অনুবাদ) ‘চোর দেখার ফাঁদ’ (কিশোর গল্পগ্রন্থ) ‘বুড়িগঙ্গায় কালো জাহাজ’ (কিশোর গল্পগ্রন্থ) এবং ‘নির্বাচিত ছোটগল্প’ (সম্পাদনা)।
2 Articlesজন্ম নারায়ণগঞ্জ জেলায়। ইডেন কলেজ থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স করেছেন। তার প্রথম গল্প সংকলন প্রকাশিত হয় ২০১৭ সালে (সময় প্রকাশন থেকে)। এ পর্যন্ত চারটি অনুদিত ও দুটি মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তার, সাহিত্য ম্যাগাজিনগুলোতে নিয়মিত প্রকাশিত হচ্ছে ছোটোগল্প।
2 Articlesএকাডেমিক পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। পারিবারিক আবহে লেখালেখির শুরু। নিভৃতে থাকতে ভালোবাসেন। স্বদেশ এবং পার্শ্ববর্তী দেশের বিভিন্ন পত্রপরিকায় গল্প ও নিবন্ধ লেখেন। এ পর্যন্ত দুটি ছোটো কলেবরের উপন্যাস, কয়েকটি গল্প এবং অণুগল্পের বই প্রকাশিত হয়েছে। উত্তরণ প্রকাশনা থেকে সদ্য প্রকাশিত হয়েছে একটি গল্পের বই, ‘করালদুপুরের গল্পগুলো’। পেশায় অধ্যাপক । দেশি বিদেশি সাহিত্য, রাজনৈতিক সংস্কৃতি, ইতিহাস বিষয়ে পড়ালেখা করতে ভালোবাসেন।
2 Articlesজন্ম শ্রীহট্ট জেলার ফুলবাড়ী গ্রামে। নব্বই দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ইউনিভারসিটি অব ম্যাসাচুসেটসে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে লেখাপড়া করেন কয়েক বছর। পেশাগত অছিলা হিসাবে লিপ্ত থাকেন কখনো ভিজিটিং প্রফেসার, কখনো প্রশিক্ষক কিংবা কনসালট্যান্ট হিসাবে। এ ছাড়া জর্জিয়া, সাউথ আফ্রিকা, বতসোয়ানা, নেপাল, জিম্বাবুয়ে, মোজাম্বিক, ফিলিপাইনস্, কসবো, মেসিডোনিয়া কিংবা কিরগিস্তানে গবেষণা অথবা শিক্ষা-বিষয়ক কনসালটেন্সির কাজে ভ্রমণ করেন। তাঁর ‘জিম্বাবুয়ে : বোবাপাথর সালানিনি’ গ্রন্থটি বর্ষের সেরা বই হিসাবে প্রথম আলো পুরষ্কার পায়। তিনি ভ্রমণ সাহিত্যে বাংলা একাডেমী পুরষ্কারও লাভ করেন। লেখক সম্প্রতি সিয়েরা লিওনে প্রথমে ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস্ এবং পরে ইবোলা রিকাভারি ফান্ড নামক বলে দুটি কর্মসূচীর সমন্বকারী হিসাবে কাজ করেন। ব্যক্তিগত জীবনে প্রাচীন মুদ্রা, সূচীশিল্প, পান্ডুলিপি, ফসিল ও পুরানো মানচিত্র সংগ্রহের নেশা আছে।2 Articles
জন্ম ২১ মে ১৯৮০। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। সাহিত্য সম্পাদনার সঙ্গে যুক্ত প্রায় ২০ বছর। বিভিন্ন জাতীয় দৈনিকে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি: ‘কয়েকজন দীর্ঘশ্বাস', ‘অবজ্ঞাফল আবেগসকল বিবিধ’ ও ‘মন এইভাবে স্থির করা আছে’। ২০২২-এর বইমেলায় প্রকাশ হচ্ছে চতুর্থ কাব্যগ্রন্থ ‘উপমাজংশন’। এছাড়া রয়েছে উপন্যাস, 'ঘূর্ণির ভেতর জীবন,' শিশুতোষ, ‘গল্পগুলো সবুজ, মেঘেদের মাঠে গহীন’ গল্পগ্রন্থ ‘আজিজুল একটি গোপন নামতা’ ইত্যাদি প্রকাশিত গদ্য। বর্তমানে ‘অধ্যায়’ নামে একটি মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্বরত।
2 Articlesকবি ও গদ্যকার। নরসিংদী জেলায় জন্ম আর বেড়ে উঠা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক আর স্নাতকোত্তর শেষে যোগদান করেন বাংলাদেশ সিভিল সার্ভিসে। কবিতা লিখছেন দীর্ঘদিন। গদ্যের কাজ পরীক্ষা আর নিরীক্ষামূলক। সরল ভাষায় বয়ান করে চলেছেন জীবনের পর্ব যা নিজস্ব এবং বহুমূখী।
2 Articlesজন্ম ১৯৭৯ সালের ১৪ ফেব্রুয়ারি। ফেনীর পরশুরাম উপজেলার কোলাপাড়া গ্রামে। বসবাস ঢাকায়। প্রকাশিত গ্রন্থসমূহ: ‘দিব্যপুরুষ’ (উপন্যাস), ‘হরিশংকরের বাড়ি’ (গল্প), ‘বাংলা দেশে বাঙালির দেশে’ (ভ্রমণকাহিনি)। প্রধান সম্পাদক : সম্প্রীতি সাহিত্য পত্রিকা।
2 Articlesজন্ম বাংলাদেশের জয়পুরহাট জেলায়। সাংবাদিকতায় স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক। গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, অনুবাদ এবং কলাম সংকলন— সব মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০ এর অধিক।2 Articles