Something about our authors goes here.
Authors
জন্ম ৩০ ডিসেম্বর; বাঙলাদেশের কুড়িগ্রাম জেলায়। ২০০৬ খ্রিষ্টাব্দ থেকে সম্পাদনা করছেন শিল্প-সাহিত্যের অন্যতর লিটল ম্যাগাজিন ‘বিন্দু’। কবিতা, প্রবন্ধ ছাড়াও তিনি লিখেছেন নতুন ধরনের আখ্যানধর্মী গদ্য৷ সাম্য রাইয়ানকে নিয়ে ভারতের প্রখ্যাত সাহিত্য পত্রিকা ‘তারারা’ বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ‘মনমানচিত্র’, ভারতের ‘এবং পত্রিকা’ তাকে নিয়ে বিশেষ একক সংখ্যা ও বাংলাদেশের প্রখ্যাত লিটল ম্যাগাজিন ‘নিসর্গ’ বিশেষ মূল্যায়ন (ক্রোড়পত্র) প্রকাশ করেছে৷ ভারতের নব্বই দশকের কবি সুবীর সরকার সাম্য রাইয়ান প্রসঙ্গে ‘সাম্যপুরাণ’ শিরোনামে একটি গ্রন্থ রচনা করেছেন।
প্রকাশিত গ্রন্থ: সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট [গদ্য, ২০১৪]; বিগত রাইফেলের প্রতি সমবেদনা [কবিতা, ২০১৫]; মার্কস যদি জানতেন [কবিতা, ২০১৮]; হলুদ পাহাড় [কবিতা, ২০১৯]; চোখের ভেতরে হামিং বার্ড [কবিতা, ২০২০]; লোকাল ট্রেনের জার্নাল [গদ্য, ২০২১]; লিখিত রাত্রি [কবিতা, ২০২২] ও হালকা রোদের দুপুর [কবিতা, ২০২৩]; জলের অপেরা [কবিতা, ২০২৪]; সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের [উপন্যাস, ২০২৫]৷ সম্পাদিত গ্রন্থ: উৎপলকুমার বসু [নির্বাচিত রচনা ও পর্যালোচনা, ২০২২]; জন্মশতবর্ষে সৈয়দ ওয়ালীউল্লাহ [পর্যালোচনামূলক প্রবন্ধ সংকলন, ২০২৩]; শম্ভু রক্ষিত: পাঠ ও বিবেচনা [নির্বাচিত রচনা ও পর্যালোচনা, ২০২৫]।
4 Articlesজন্ম ৮ ডিসেম্বর ১৯৮৮; কৃষ্ণনগর, খুলনা। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক।
প্রকাশিত বই : ডাকিনীলোক [কবিতা, চৈতন্য, ২০১৬], অহম ও অশ্রুমঞ্জরি [কবিতা, অগ্রদূত, ২০১৮], নিঃসঙ্গ কেতকীর মতো [কবিতা, বিদুর, ২০২১]
ই-মেইল : anupamsoc@gmail.com
4 Articlesমূলত কবি। পাশাপাশি অনুবাদ করেন। একটা ইংরেজি ওয়েবজিন 'প্রাচ্য রিভিউ'র কবিতা বিষয়ক সম্পাদক। জন্ম ২১ এপ্রিল ১৯৮৭, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। প্রথম কবিতার বই নিঃসঙ্গম।4 Articles
জন্ম ১৭ নভেম্বর, ১৯৯৯; ঢাকা । জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত; "Where Is Kajol?" এর প্রতিষ্ঠাতা।4 Articles
গল্পকার, ঔপন্যাসিক। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। প্রকাশিত বইসমূহ: অনুবাদগ্রন্থ অরুন্ধতি রায় এর ‘দ্যা ব্রোকেন রিপাব্লিক’ (২০১৩), প্রকাশক শুদ্ধস্বর। উপন্যাস: ‘আনবাড়ি’ (শুদ্ধস্বর, ২০১৪), এবং প্রকাশের অপেক্ষায় আছে উপন্যাস ‘আর জনমে’।3 Articles
জন্ম ১৯৮৯ কুমিল্লায়। কবিতা, ছোটোগল্পের পাশাপাশি অনুবাদ করেন। এ পর্যন্ত দুটো অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১৮ তে বেহুলাবাংলা থেকে প্রকাশিত হয়েছে ‘ওশোর গল্প’। ২০১৯ সালে মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে ‘প্রজ্ঞাবীজ’। কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে হিন্দি সাহিত্যের অনুবাদ নিয়ে কাজ করছেন।
3 Articles