Something about our authors goes here.
Authors
জন্ম ২১ নভেম্বর ১৯৯০ সালে, দিনাজপুরের পার্বতীপুরে। রাজশাহীতে বসবাস। উত্তরকাল ডট কম নামের একটি নিউজপোর্টালে কর্মরত। প্রকাশিত কবিতার বই দীর্ঘ স্বরের অনুপ্রাস (২০১৮), কাগজ প্রকাশন। ইমেইল : nushinnushrat@gmail.com2 Articles
জন্ম ঢাকায়। বর্তমানে কানাডা-প্রবাসী। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। পড়েছেন ও পড়িয়েছেন ঢাকা, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও টরন্টোতে। অনুবাদক ও ছোটোগল্পকার। লেখা প্রকাশিত হয়েছে ঢাকা, দিল্লী ও ম্যানচেস্টার থেকে। ছোটোগল্পের বই ‘হ্যাঁ অথবা না-এর গল্প’ প্রকাশিত হয়েছে ২০১৯-এ।
2 Articlesভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরের কবি। প্রথম লেখা প্রকাশ ২০০৬ সালে। তারপরে দীর্ঘ সময় ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। এযাবৎ দশটি বই প্রকাশিত হয়েছে। প্রথম বই ‘ঈশ্বরহীন স্তবক ও এথিওর কবিতাগুচ্ছ’ প্রকাশিত হয়েছে ২০১৫ সালে। ‘কাচের সংলাপ’ কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন রাঢ়বনতলি রোদ্দুর সম্মান। একালের কণ্ঠ যুব কবি পুরস্কার এবং চুনী কোটাল স্মৃতি সম্মান। কবিতা লেখার পাশাপাশি একজন চিত্রশিল্পী ও প্রচ্ছদশিল্পী।
2 Articlesকোলকাতায় জন্ম। পেশাগত কারণে বাস ব্যাঙ্গালোরে। দশটা-আটটায় তথ্যপ্রযুক্তি কর্মী। নিশাচর অক্ষরশ্রমিক। প্রকাশিত বই : ঝিঁঝিরা (২০১৫), হাওয়াশহরের উপকথা (২০১৮), দাস্তানগো (২০১৯) এবং রণ বিশ্বাস কারো নাম নয় (২০১৯)।2 Articles
কবি, সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম পরামর্শক। জন্ম: ১৭ অক্টোবর, ১৯৮৭, ঢাকার উপকণ্ঠে, তুরাগে। পৈতৃক নিবাস গাজীপুরের টংগী থানার মুদাফা গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও আবৃত্তি সংগঠন ধ্বনি’র। আবৃত্তি সংগঠন ধ্বনি’র জন্য নির্দেশনা দিয়েছেন চারটি দলীয় মঞ্চপ্রযোজনা। অন্তর্জালে সাক্ষাৎকারভিত্তিক আলোচিত আয়োজন ‘InতাঁরView with শিমুল সালাহ্উদ্দিন’ এর পরিকল্পক ও উপস্থাপক তিনি। এছাড়া তিনি নির্বাচিত কবিদের নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান ‘কবির কবিতা পাঠ’ এর আয়োজক সংগঠন ’গালুমগিরি সংঘ’র প্রধান সমন্বয়ক। তাঁর প্রকাশিত ৪ টি কাব্যগ্রন্থ: শিরস্ত্রাণগুলি (ঐতিহ্য, ২০১০), সতীনের মোচড় (শুদ্ধস্বর, ২০১২), কথাচুপকথা…(অ্যাডর্ন বুকস্, ২০১৪), ও সংশয়সুর (চৈতন্য, ২০১৬)।
2 Articlesগল্পকার, ভ্রমণ লেখক, অর্থনীতি বিশ্লেষক ও অনুবাদক। অধুনালুপ্ত দৈনিক বাংলায় প্রকাশিত প্রথম গল্পের মাধ্যমে ১৯৭৮ সালে গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তাঁর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয় ১৯৯০ সালে। পরবর্তী সময়ে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক লেখালেখির মাধ্যমে কর্পোরেট জগতের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ২০০০ সালের প্রথম থেকে মুম্বাই প্রবাসকালে দৈনিক প্রথম আলোতে তাঁর লেখা ‘মুম্বাইর চিঠি’ শিরোনামের নিয়মিত কলামটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। মূলত এই কলামটির মাধ্যমেই তাঁর ভ্রমণবিষয়ক লেখালেখির সূত্রপাত ঘটে। এযাবত প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ চারটি, অনুবাদ পাঁচটি, ভ্রমণ সাতটি, অর্থনীতি-ব্যাংকিং বিষয়ক গ্রন্থ চারটি এবং প্রবন্ধগ্রন্থ একটি। মার্কিন গবেষক ক্লিণ্টন বি সিলির লেখা জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী ‘অ্যা পোয়েট অ্যাপার্ট’ গ্রন্থের সফল অনুবাদ ‘অনন্য জীবনানন্দ’ বইটির জন্য তিনি ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১১’ এবং ভ্রমণসাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালের বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
2 Articlesজন্ম ১৭ জুলাই, ১৯৮৭, বরিশাল। বরিশাল জিলা স্কুল থেকে মাধ্যমিক, নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত।
2 Articlesলেখকের জন্ম ১৯৮৯ সালে, খুলনা শহরে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা আইন বিষয়ে৷ পেশাগত জীবনে ঢাকার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা হিসেবে কাজ করেছেন এবং করছেন। মূলত: গদ্যেই লেখার চেষ্টা করেন। লেখার প্রিয় মাধ্যম বড় গল্প ও উপন্যাসিকা, তবে কবিতা পড়া এবং কবিতার ওপর লেখাও তার প্রিয়।
2 Articlesঅশোক দেবের জন্ম ১৯৬৯ সালে, ভারতের ত্রিপুরা রাজ্যে। গত শতকের নয়ের দশক থেকে লিখছেন। প্রকাশিত কবিতাগ্রন্থ পাঁচটি, একটি গল্পগ্রন্থ একটি উপন্যাস। সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য ত্রিপুরা সরকার তাঁকে সলিলকৃষ্ণ দেববর্মণ স্মৃতি পুরস্কারে ভূষিত করেছেন। পেশায় শিক্ষক।
2 Articles