Authors

Something about our authors goes here.

পড়ালেখা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। বর্তমানে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। লিখতে ভালোবাসেন, তবে তারচেয়েও বেশি ভালোবাসেন পড়তে।

3 Articles


কবি, লেখক, অনুবাদক। জন্ম ২৯ মে ১৯৫৯, জয়পুরহাট জেলার ক্ষেতলালে। পৈতৃক নিবাস সিরাজগঞ্জ। প্রকৌশলবিদ্যায় স্নাতক, ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। তড়িৎ ও ইলেকট্রন প্রকৌশলী। বর্তমানে কানাডায় বসবাস। প্রকাশিত বই: পাখিতীর্থদিনে (১৯৯৩, পুনঃপ্রকাশ ২০১৯), নদীকূলে করি বাস (২০০১), সরাইখানা ও হারানো মানুষ (২০০৬), আঁধারতমা আলোকরূপে তোমায় আমি জানি (২০১১), এই ধীর কমলাপ্রবণ সন্ধ্যায় (২০১৪), দেহ-অতিরিক্ত জ্বর (২০১৫), প্রজাপতি ও জংলি ফুলের উপাখ্যান (২০১৬), প্রসন্ন দ্বীপদেশ (২০১৮), গদ্যগুচ্ছ (২০১৮), শ্রেষ্ঠ কবিতা (২০১৮), পাখপাখালির গান পাগলাঝোরার তান (২০১৯)  এবং ঊর্মিকুমার ঘাটে (২০২০)।

2 Articles


ভরা বাদলে নেত্রকোণা জেলার মগড়া নদীর পাড়ে জন্ম। তারিখটি ছিল ১১ আষাঢ়। তিন ভাই, দুই বোনের মধ্যে মেজো। সমাজকর্মে  স্নাতোকোত্তোর। উদীচী শিল্পী গোষ্ঠীর একজন সাংস্কৃতিক কর্মী। গবেষক ও কথাসাহিত্যিক। প্রকাশিত গ্রন্থ : গবেষণা : বাংলাদেশের চলচ্চিত্রে এক্সট্রা অভিনেত্রী, ২০১৭-২০১৮ অর্থবছর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, তথ্য মন্ত্রণালয়। প্রান্তবাসী হরিজনদের কথা, জুন, ২০১২, অ্যাডর্ন পাবলিকেশন। ছোটোগল্প : ফিরে আয় মাটির পুতুল, অমর একুশে গ্রন্থমেলা ২০১৬, চিত্রা প্রকাশনী। উপন্যাস: অম্বা আখ্যান, অমর একুশে গ্রন্থমেলা ২০১৫, অ্যাডর্ন পাবলিকেশন। (জলসিঁড়ি কথা সাহিত্য পুরস্কার প্রাপ্ত), কবিতার বই : শূন্যাতা, অমর একুশে গ্রন্থমেলা ২০০৬, বইপত্র গ্রুপ অব পাবলিকেশন্স।2 Articles


জন্ম ১৮ নভেম্বর, সিরাজগঞ্জের কাজীপুরে। বগুড়া পুলিশ লাইন্স হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল থেকে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতিতে স্নাতক। প্রকাশিত বই: ‘অন্তর্ভেদী অক্টোপাস’ [২০১৮], ‘মাতালগুচ্ছ’ [২০১৯], টাকা, নাচো তো দেখি [২০১৯], উপেক্ষিত ক্রেঙ্কার [২০২০], বিপন্ন ডানার রঙ [পিডিএফ বই], দ্য লোনলি ট্রি উইদাউট বার্ডস; ফ্লাইং ইনসাইড হার সোল [পিডিএফ], ক্ষুধার্ত লাটিমের বয়ান [২০২২]।

2 Articles


কবি ও গদ্যকার। জন্ম:২২শে নভেম্বর ১৯৮৯। প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ : 'দীর্ঘ দিঘির বর্ণনা', প্রকাশনী বোধ। প্রকাশিতব্য দ্বিতিয় কাব্যগ্রন্থ : 'বুদ্ধনীল বিকাল'।2 Articles


জন্ম মেহেরপুরে, ১৯৮৬ সালে। ইংরেজি ভাষা ও সাহিত্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। পেশাজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। বর্তমানে বাংলা একাডেমিতে অনুবাদ-কর্মকর্তা হিসেবে কর্মরত। প্রধানত কথাসাহিত্যিক। বিশেষ আগ্রহ অনুবাদ এবং সমালোচনা সাহিত্যে। ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার-২০১৭ ও ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’ গল্পগ্রন্থের জন্য ‘আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৮’ অর্জন করেন।

2 Articles


জন্ম ১৯৭৫, ১৫ আগস্ট। বেড়ে ওঠা ঢাকায়। বাপ্পা মজুমদারের রাতের ট্রেন অ্যালবামে প্রথম লিরিক : বিশ্বাসেতে বস্তু মেলায়। পরী, বৃষ্টি পড়ে, ফিরে পেতে চাই, মার ঘুরিয়ে (আই সি সি ২০১১ বিশ্বকাপ ক্রিকেট এর থিম সং), সবুজ যখন, খোলা আকাশ একটি গাছ- উল্লেখযোগ্য গান। গীতিকার হিসেবে বিলেতের সংহতি সাহিত্য পুরষ্কার পেয়েছেন ২০১৫ তে। এবারডিনশায়ার এর ডেভেরন আর্টস এ গান লেখার গল্প বলায় আমন্ত্রণ পেয়েছিলেন ২০১৬ তে। প্রকাশিত বই : ‘আজ তোমার মন খারাপ মেয়ে’, ‘কবির তখন সওদাগরী মন’, ‘রুল টানা খাতা’, ‘টুকরো নাগরিক জার্নাল’, ‘শব্দ পাখির দল’, ‘ম্যারাডোনা’ (অনুবাদ), ‘কবিতার পোস্টকার্ড’ এবং ‘টুকরো নাগরিক জার্নাল’ (দ্বিতীয় পর্ব)।

2 Articles


জন্ম সৈয়দ পুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ। গত দেড়দশকের বেশি সময় ধরে দেশের প্রতিনিধিত্ব পর্যায়ের সাহিত্যপত্রিকাগুলোতে লিখছেন, সমানতালে সক্রিয় আন্তর্জালিক বাংলা বর্ণমালা ভুবনেও, মূলত কবিতায় তার অভিনিবেশ ও অধিবাস। প্রায় দুইযুগ ধরে সম্পাদনা করেছেন পত্রিকা এক, কবিতাকেন্দ্রী, অর্কিড নামে। গদ্য লেখেন অনানুষ্ঠানিক, ব্লগস্পট ও ওয়েবপত্রগুলোতেই প্রধানত। গদ্যবই ১টি 'ব্লগাবলি' নামে। প্রকাশপ্রাপ্ত কবিতাবই এ-যাবৎ ৬টি।  ৩টি কবিতাবই যন্ত্রস্থ।

2 Articles


একজন গল্পকার। তার প্রকাশিত গল্পের বই মার্চ করে চলে যাওয়া একদল কাঠবিড়ালী এখানে জাদু শেখানো হয়, এবং কতো শতো মুখ ।2 Articles


জন্ম ১৯৮৩, চট্টগ্রাম। বর্তমানে ঢাকায় থাকেন। পড়াশোনা চিত্রকলায়। । প্রকাশিত বই : সাবানের বন [কবিতা,প্রকাশক : মিতাক্ষরা ২০১৫], ফরসা একটা ফল গড়িয়ে যাচ্ছে [কবিতা, পাবলিশার: তবুও প্রয়াস, কলকাতা, ২০১৯], রিউমার  [মেটাফিকশন, পাবলিশার: বৈভব, ২০২১] ই-মেইল : razib.finearts@gmail.com2 Articles


1 … 10 11 12 13 14 … 45
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।