Something about our authors goes here.
Authors
প্রাবন্ধিক ও শিক্ষক। জন্ম ১৮ মে ১৯৯৪ সালে, ঝিনাইদহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। পেশা শিক্ষকতা। নিয়মিত লিখছেন ও অনুবাদ করছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। ছোটো-বড়ো মিলিয়ে প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৬০-এর অধিক।
2 Articlesজন্ম ১৯৮৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দপুর গ্রামে। পেশায় শিক্ষক হলেও সাহিত্যচর্চায় অনুগত প্রাণ। মূলত গল্পকার। সমসাময়িক পত্র-পত্রিকায় লেখালেখি করে আসছেন এযাবৎ। নেশা: বইপড়া, ভ্রমণ।
2 Articlesমণিকা চক্রবর্তীর জন্ম কুমিল্লায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। লেখালেখি করছেন দীর্ঘকাল ধরে। মূলত গল্প ও উপন্যাস লিখে থাকেন। প্রথম উপন্যাস ‘অতঃপর নিজের কাছে’ প্রকাশিত হয় ২০১০ সালে, একুশে বইমেলায়। দ্বিতীয় উপন্যাস,‘দিগন্ত ঢেউয়ের ওপারে’,২০১১ সালে, প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘বর্ণান্ধ রাত ও ডায়েরি’। মুক্তিযুদ্ধভিত্তিক নভেলা ‘মন্দ্রসপ্তক’, এবং পরবতীতে প্রকাশিত গল্পগ্রন্থ ‘হাওয়ার সংকেত ও অন্যান্য’। ২০১৯ এ প্রকাশিত নভেলা ‘অ্যাম্ফিখিয়েটার’ এবং ২০২১ বইমেলায় প্রকাশিত দ্বিভাষিক কাব্যগ্রন্থ ‘অপার্থিব গান’।২০২২ বইমেলায় প্রকাশিত নভেলা ‘যখন ভেসে এসেছিল সমুদ্র ঝিনুক’। তিনি সংগীতের অনুরাগী, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী।
2 Articlesজন্ম মাদারিপুর জেলা সদরের কুলপদ্বি গ্রামে। বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। কবিতার বই : আর্তনাদও এক বায়বীয় ঘোড়া, অসুখের শিরোনাম, দুপুর, ব্যক্তিগত পরিখা, নামহীন, ব্যটারি-চালিত ইচ্ছা, অহেতু বুদ্বুদ। গল্পের বই : বড়দের মাছমাংস। সম্পাদনা : তিন বাঙলার শূন্যের কবিতা।2 Articles
জন্ম সিরাজগঞ্জের বিল অঞ্চল তাড়াশে হলেও পড়াশোনা সূত্রে ২০১৩ সাল থেকে বগুড়ায়, বলা চলে, যৌবন প্রেম ও কবিতা সব বগুড়ার জলে ও বাতাসে পাওয়া। মূলত কবিতা লেখেন। ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন করে কবিতার ঘাড়ে চেপে বসেছেন। 'নিমফলের প্রহর (২০২১)' নামের একটা কবিতাগ্রন্থও রয়েছে। ছোটোকাগজ 'নিওর' এর সম্পাদনার সাথে দীর্ঘদিন হলো যুক্ত আছেন।2 Articles
কবিতা চর্চা করেন। জন্ম পাবনার সাঁথিয়া উপজেলায়। সাঁথিয়া সরকারি কলেজ দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করছেন।2 Articles
জন্ম ১৯৬৬ সালের ১৬ই নভেম্বর, চট্টগ্রামে।
তিনি আশির দশকে লেখালেখির যাত্রা শুরু করেন। কবিতা বিষয়ক নিবন্ধ লেখার পাশাপাশি কবিতা এবং নন্দনতাত্ত্বিক প্রবন্ধ অনুবাদ করেন। সম্পাদনা করেছেন ‘যদিও উত্তরমেঘ’ (২০১৭) নামের ছোটোকাগজ। তিনি ‘লিরিক’-এর সম্পাদনা পরিষদের সদস্য (১৯৯২-২০০৫) ছিলেন। ৭টি কবিতার বই, ৫টি প্রবন্ধ সংকলন এবং ৩টি অনূদিত বইয়ের রচয়িতা জিললুর রহমান। নাজিম হিকমতের রুবাইয়াতগুলি তিনিই প্রথম বাংলায় অনুবাদ করেন। তিনি একজন চিকিৎসকও।
2 Articlesবাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার ইংরেজি অনলাইনে কর্মরত ছিলেন। বর্তমানে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। প্রকাশিত অনূদিত গ্রন্থ: ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’। এছাড়া গল্প, অনুবাদ ও অন্যান্য লেখা একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর।2 Articles
জন্ম ৭ শ্রাবণ (২৪ জুলাই), ১৯৬০, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরে। পূর্বপুরুষের ঠিকানা ছিল তৎকালীন পূর্বপাকিস্তানের খুলনা জেলার সেনহাটি গ্রামে। রসায়ন নিয়ে স্নাতক হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সরকারি চাকরি করতেন। এখন অবসরপ্রাপ্ত। ২০০০ সালে বের হওয়া ‘জাতকের কবিতা’ কবির প্রথম কাব্যগ্রন্থ। এ পর্যন্ত মোট আটটি কবিতার বই, একটি ছড়াসংগ্রহ ও একটি প্রবন্ধপুস্তক প্রকাশিত হয়েছে তাঁর। সম্প্রতি শিশুকিশোরদের জন্যও লিখছেন চন্দন, যা বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ হচ্ছে।
2 Articlesজন্ম ২২ জানুয়ারি ১৯৭৩। নব্বই দশকরে মাঝামাঝি থেকে লেখালেখি করছেন। তিনি লিখে চলছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সমালোচনা। এছাড়াও করছেন অনুবাদ ও গবেষণামূলক কাজও। বর্তমানে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫টি। ২০০৭ সালে রাত্রি এখনো যৌবনে উপন্যাসের পাণ্ডুলিপির জন্য তিনি পেয়েছিলেন ‘কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার’। বৈচিত্র্যময় জীবনের নানা অনুষঙ্গের প্রতি আগ্রহের কোনো সীমা-পরিসীমা নেই তাঁর। তিনি বিশ্বাস করেন, ভালোবাসাই হলো জগতের সমস্ত প্রশ্ন, সমস্যা ও সংকটের একমাত্র উত্তর। তিনি বাংলাদেশের নৌবাহিনী উচ্চবিদ্যালয় চট্টগ্রাম থেকে প্রাথমিক, সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উর্ত্তীণ হন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে থেকে স্নাতক ও স্নাতকোত্তর; পরর্বতীকালে এই বিশ্ববিদ্যালয়েরই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ‘তুলনামূলক নাট্যতত্ত্ব’ বিষয়ে পিএইচডি র্অজন করেছেন। বাংলা একাডেমিতে ২০১০ সালের ১ জুন থেকে থেকে ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি অব্দি কর্মরত ছিলেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন।
2 Articles