Something about our authors goes here.
Authors
জন্ম ২৬ শে জুলাই, ১৯৯২ খ্রিষ্টাব্দ। বেড়ে ওঠা বরিশালে। পেশায় চিকিৎসক। ভালো লাগে জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, লিয়েফ তলস্তয়, রবার্ট ফ্রস্ট, সাদত হাসান মান্টো, হুমায়ুন আহমেদ প্রমুখ লেখকের লেখা।প্রকাশিত বই: ডিঙ্গো : রুভিম ফ্রেয়ারম্যান (অনুবাদ) রাশিয়ান কিশোর উপন্যাস।
2 Articlesজন্ম শ্রীহট্ট জেলার ফুলবাড়ী গ্রামে। নব্বই দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ইউনিভারসিটি অব ম্যাসাচুসেটসে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে লেখাপড়া করেন কয়েক বছর। পেশাগত অছিলা হিসাবে লিপ্ত থাকেন কখনো ভিজিটিং প্রফেসার, কখনো প্রশিক্ষক কিংবা কনসালট্যান্ট হিসাবে। এ ছাড়া জর্জিয়া, সাউথ আফ্রিকা, বতসোয়ানা, নেপাল, জিম্বাবুয়ে, মোজাম্বিক, ফিলিপাইনস্, কসবো, মেসিডোনিয়া কিংবা কিরগিস্তানে গবেষণা অথবা শিক্ষা-বিষয়ক কনসালটেন্সির কাজে ভ্রমণ করেন। তাঁর ‘জিম্বাবুয়ে : বোবাপাথর সালানিনি’ গ্রন্থটি বর্ষের সেরা বই হিসাবে প্রথম আলো পুরষ্কার পায়। তিনি ভ্রমণ সাহিত্যে বাংলা একাডেমী পুরষ্কারও লাভ করেন। লেখক সম্প্রতি সিয়েরা লিওনে প্রথমে ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস্ এবং পরে ইবোলা রিকাভারি ফান্ড নামক বলে দুটি কর্মসূচীর সমন্বকারী হিসাবে কাজ করেন। ব্যক্তিগত জীবনে প্রাচীন মুদ্রা, সূচীশিল্প, পান্ডুলিপি, ফসিল ও পুরানো মানচিত্র সংগ্রহের নেশা আছে।2 Articles
জন্মেছেন ১৯৬৮ সালে পহেলা মে [সার্টিফিকেট অনুসারে] বৃহত্তর বরিশালের পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার বোথলা গ্রামে, প্রমত্ত কচানদীর পারে। শৈশব থেকে লেখালেখির শুরু। লিখছেন গল্প, উপন্যাস— ছোটোদের, বড়োদের। টিভি নাটক রচনায়ও খ্যাতিমান। তাঁর প্রকাশিত গ্রন্থ : পয়তাল্লিশটি। কামনা করেন প্রগতিশীল, সংস্কারমুক্ত বিদগ্ধ একটি সমাজ। পুরস্কার : নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার-২০০৮, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার-২০০৯।
2 Articlesজন্ম ঢাকায়। বর্তমানে কানাডা-প্রবাসী। ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। পড়েছেন ও পড়িয়েছেন ঢাকা, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও টরন্টোতে। অনুবাদক ও ছোটোগল্পকার। লেখা প্রকাশিত হয়েছে ঢাকা, দিল্লী ও ম্যানচেস্টার থেকে। ছোটোগল্পের বই ‘হ্যাঁ অথবা না-এর গল্প’ প্রকাশিত হয়েছে ২০১৯-এ।
2 Articlesজন্ম ১৯৭৯ সালের ১৪ ফেব্রুয়ারি। ফেনীর পরশুরাম উপজেলার কোলাপাড়া গ্রামে। বসবাস ঢাকায়। প্রকাশিত গ্রন্থসমূহ: ‘দিব্যপুরুষ’ (উপন্যাস), ‘হরিশংকরের বাড়ি’ (গল্প), ‘বাংলা দেশে বাঙালির দেশে’ (ভ্রমণকাহিনি)। প্রধান সম্পাদক : সম্প্রীতি সাহিত্য পত্রিকা।
2 Articlesজন্ম ২২ নভেম্বর ১৯৭৯, রাজশাহীর তানোর উপজেলার পাড়িশো গ্রামে। পেশা শিক্ষকতা। গল্প ছাড়াও লিখেছেন উপন্যাস, প্রবন্ধ, কিশোর সাহিত্য, কবিতা ও গান। সম্পাদনা করেছেন কয়েকটি ছোটোকাগজ। তিনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। মঈন শেখের লেখা প্রথম উপন্যাস ‘কুসুমকথা’ ছাপা হয় ভারতের দেশ পত্রিকার শারদীয় সংখ্যায় ২০১৯ সনে (১৪২৬ ব.)। এর পরপর তাঁর নাম অনেকটা আলোচিত হতে থাকে সাহিত্যিক মহলের বিভিন্ন আড্ডায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। অল্প সময়ের মধ্যে দেশ-এর ওই শারদীয় সংখ্যা ফুরিয়ে যায় বাংলাদেশের পত্রিকার বিভিন্ন স্টল থেকে। সেই বছরই কলকাতার আন্তর্জাতিক বইমেলা উপলক্ষ্যে ‘কুসুমকথা’ বই আকারে প্রকাশ করে আনন্দ পাবলিশার্স। এই উপন্যাসের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা-উর্দু লিটারারি ফোরামের সাহিত্য পুরস্কার-২০২০’ প্রদান করা হয় মঈন শেখকে।
2 Articlesজন্ম বাংলাদেশের জয়পুরহাট জেলায়। সাংবাদিকতায় স্নাতকোত্তর। পেশায় সাংবাদিক। গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, অনুবাদ এবং কলাম সংকলন— সব মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০ এর অধিক।2 Articles
সাইমন জাকারিয়ার জন্ম ৩ ডিসেম্বর ১৯৭২ সালে। তিনি একজন বাংলাদেশি লোক সংস্কৃতি গবেষক এবং নাট্যকার যিনি বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। লোকাচার বিদ্যায় বিশেষ অবদানের জন্য ২০২০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।2 Articles
বাংলা কমিউনিটি ব্লগের স্বর্ণযুগে মূলত লেখালেখির হাতেখড়ি, সাহিত্য চর্চা এবং বই প্রকাশ। ব্যবসায় শিক্ষা ও হিসাববিদ্যায় পড়ালেখা করলেও শিল্প-সাহিত্যের দোরগোড়ায় তাকে ফিরে আসতে হয়েছে নিয়ত। প্রকাশিত গ্রন্থ : ‘গল্পগুলো বাড়ি গেছে’, ‘কাচবন্দি সিম্ফনি’ এবং ‘সাদা পালকের নির্জনতা’। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাসে বসবাস।
2 Articles