Something about our authors goes here.
Authors
কবি, সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম পরামর্শক। জন্ম: ১৭ অক্টোবর, ১৯৮৭, ঢাকার উপকণ্ঠে, তুরাগে। পৈতৃক নিবাস গাজীপুরের টংগী থানার মুদাফা গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও আবৃত্তি সংগঠন ধ্বনি’র। আবৃত্তি সংগঠন ধ্বনি’র জন্য নির্দেশনা দিয়েছেন চারটি দলীয় মঞ্চপ্রযোজনা। অন্তর্জালে সাক্ষাৎকারভিত্তিক আলোচিত আয়োজন ‘InতাঁরView with শিমুল সালাহ্উদ্দিন’ এর পরিকল্পক ও উপস্থাপক তিনি। এছাড়া তিনি নির্বাচিত কবিদের নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান ‘কবির কবিতা পাঠ’ এর আয়োজক সংগঠন ’গালুমগিরি সংঘ’র প্রধান সমন্বয়ক। তাঁর প্রকাশিত ৪ টি কাব্যগ্রন্থ: শিরস্ত্রাণগুলি (ঐতিহ্য, ২০১০), সতীনের মোচড় (শুদ্ধস্বর, ২০১২), কথাচুপকথা…(অ্যাডর্ন বুকস্, ২০১৪), ও সংশয়সুর (চৈতন্য, ২০১৬)।
2 Articlesগল্পকার, ভ্রমণ লেখক, অর্থনীতি বিশ্লেষক ও অনুবাদক। অধুনালুপ্ত দৈনিক বাংলায় প্রকাশিত প্রথম গল্পের মাধ্যমে ১৯৭৮ সালে গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তাঁর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয় ১৯৯০ সালে। পরবর্তী সময়ে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক লেখালেখির মাধ্যমে কর্পোরেট জগতের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ২০০০ সালের প্রথম থেকে মুম্বাই প্রবাসকালে দৈনিক প্রথম আলোতে তাঁর লেখা ‘মুম্বাইর চিঠি’ শিরোনামের নিয়মিত কলামটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। মূলত এই কলামটির মাধ্যমেই তাঁর ভ্রমণবিষয়ক লেখালেখির সূত্রপাত ঘটে। এযাবত প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ চারটি, অনুবাদ পাঁচটি, ভ্রমণ সাতটি, অর্থনীতি-ব্যাংকিং বিষয়ক গ্রন্থ চারটি এবং প্রবন্ধগ্রন্থ একটি। মার্কিন গবেষক ক্লিণ্টন বি সিলির লেখা জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী ‘অ্যা পোয়েট অ্যাপার্ট’ গ্রন্থের সফল অনুবাদ ‘অনন্য জীবনানন্দ’ বইটির জন্য তিনি ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১১’ এবং ভ্রমণসাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালের বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
2 Articlesকবি জন্ম ১সেপ্টেম্বর ১৯৭০। সোনাপাড়া, পাঁচবিবি, জয়পুরহাট। লেখালেখির উন্মেষকাল নব্বই দশক। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৫টি। এর মধ্যে কবিতার বই ১২টি। সম্পাদক হিসেবেও যুক্ত আছেন বিভিন্ন সাহিত্য পত্রিকার সঙ্গে।2 Articles
জন্ম সিরাজগঞ্জের বিল অঞ্চল তাড়াশে হলেও পড়াশোনা সূত্রে ২০১৩ সাল থেকে বগুড়ায়, বলা চলে, যৌবন প্রেম ও কবিতা সব বগুড়ার জলে ও বাতাসে পাওয়া। মূলত কবিতা লেখেন। ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন করে কবিতার ঘাড়ে চেপে বসেছেন। 'নিমফলের প্রহর (২০২১)' নামের একটা কবিতাগ্রন্থও রয়েছে। ছোটোকাগজ 'নিওর' এর সম্পাদনার সাথে দীর্ঘদিন হলো যুক্ত আছেন।2 Articles
কবিতা চর্চা করেন। জন্ম পাবনার সাঁথিয়া উপজেলায়। সাঁথিয়া সরকারি কলেজ দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করছেন।2 Articles
জন্ম বলরামপুর, শাল্লা, সুনামগঞ্জ। প্রকাশিত কবিতার বই একটি। ‘কেবল একটি কবিতা’ (২০২১)।
2 Articlesজন্ম ১ মার্চ ১৯৮৫। শাহরাস্তি, চাঁদপুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং উচ্চতর এম. ফিল. (২০১৪) ডিগ্রি অর্জন করেছেন। একাডেমিক কৃতিত্বের জন্য পেয়েছেন ‘নিপ্পন ফাউন্ডেশন অব জাপান’ (২০০৬) শিক্ষাবৃত্তি। ২০১৯ সালে দিল্লিতে অনুষ্ঠিত 'সার্ক সাহিত্য সম্মেলন' এবং ‘নেপাল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’-এ যোগদান করেন। সম্পাদনা করেছেন (যৌথ) লিটল ম্যাগাজিন 'অক্ষৌহিণী'। ব্যবস্থাপনা সম্পাদক 'পোয়েম ভেইন বাংলা'। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 'রউফিয়ান রিদম সাহিত্য সম্মাননা-২০১৬' 'উচ্ছ্বাস প্রহর সাহিত্য সম্মাননা-২০১৯' এবং 'সমতটের কাগজ লেখক সম্মাননা-২০২০'।
বর্তমানে 'বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ' (রাইফেলস কলেজ, বিজিবি সদর, পিলখানা, ঢাকা)- এ বাংলা বিষয়ে অধ্যাপনায় নিয়োজিত আছেন। প্রকাশিত গ্রন্থসমূহ: কাব্যগ্রন্থ:১. 'অচঞ্চল জলের ভিতর নিরাকার বসে' (২০১৭); 'আঙুলের ডগায় সূর্যোদয় (২০১৮); 'বিচঞ্চল বৃষ্টিবিহার' (২০২০)। প্রবন্ধগ্রন্থ: 'শামসুর রাহমানের কবিতা: নগর-চেতনা ও নাগরিক অনুষঙ্গ' (২০১৫); 'শিল্পের করতালিi' (২০১৯); 'শামসুর রাহমানের কাব্যস্বর' (২০২১)। ভ্রমণগ্রন্থ: ভ্রমণে অবাক অবগাহন (২০২১)।
2 Articlesজন্ম মাদারিপুর জেলা সদরের কুলপদ্বি গ্রামে। বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। কবিতার বই : আর্তনাদও এক বায়বীয় ঘোড়া, অসুখের শিরোনাম, দুপুর, ব্যক্তিগত পরিখা, নামহীন, ব্যটারি-চালিত ইচ্ছা, অহেতু বুদ্বুদ। গল্পের বই : বড়দের মাছমাংস। সম্পাদনা : তিন বাঙলার শূন্যের কবিতা।2 Articles
জন্ম ২২ জুলাই ১৯৭৬, চুয়াডাঙা। সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। পেশা : গবেষণা। প্রকাশিত বই : ‘ঘড়ির কাঁটায় ম্যাটিনি শো’ (কৌরব ২০০৮), ‘পুষ্পপটে ব্রাত্য মিনতি’ (জোনাকরোড ২০০৯), ‘উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি’ (আবহমান ২০১১), ‘ভেল্কিবাজের আনন্দধাম’ (এন্টিভাইরাস ২০১৫), ‘যাচনার বাঞ্ছাধ্বনি’ (ছোটো কবিতা, ২০১৮)।
2 Articlesজন্ম ১৯৬৬ সালে পিরোজপুর শহরে। তিনি ঢাকা বিশ্বদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করে সাংবাদিকতায় পা দেন। দৈনিক খবর, ভোরের কাগজ ও প্রথম আলো পত্রিকায় বিভিন্ন পর্যায়ের সাংবাদিকতা শেষে তিনি দেশের অন্যতম বৃহৎ এনজিও ব্র্যাক-এ মিডিয়া ম্যানেজার হিসাবে জয়েন করেন। বর্তমানে তিনি ইংরেজি মাধ্যমের স্কুল স্কলাসটিকায় যোগাযোগ কর্মকর্তা হিসাবে কাজ করছেন। তার লেখা বইগুলোর মধ্যে রয়েছে : ‘সোনায় সোহাগা কাহিনি’ (গল্পগ্রন্থ) ‘জোসনার সাথে মোলাকাত ও অন্যান্য’ (স্মৃতিগদ্য) ‘খেয়ালি ভুঁই ও তার ফসল বিন্যাস’ (গল্পগ্রন্থ), ‘সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়’ (গল্পগ্রন্থ), ‘শোনো বাতাসের সুর’ (হারুকি মুরাকামির উপন্যাসের অনুবাদ) ‘পাসপোর্ট’ (হার্তা মুলারের উপন্যাসের অনুবাদ) ‘বাঁক বদল’ (মো ইয়ানের উপন্যাসের অনুবাদ) ‘চোর দেখার ফাঁদ’ (কিশোর গল্পগ্রন্থ) ‘বুড়িগঙ্গায় কালো জাহাজ’ (কিশোর গল্পগ্রন্থ) এবং ‘নির্বাচিত ছোটগল্প’ (সম্পাদনা)।
2 Articles