Something about our authors goes here.
Authors
শৈশব কেটেছে সৌদি আরব, মালদ্বীপ আর বাংলাদেশের নানা স্থানে। সাহিত্যে পদচারণা কাফকা, কাম্যু আর মার্কেজ পড়ে। ২০২২ সালে কুইন্স কমনওয়েলথ এসে কম্পিটিশনে সিলভার অ্যাওয়ার্ড জয়ী। কলেজের গণ্ডি পার হননি এখনো।
1 Articlesজন্ম ১৯৮৫ তে পশ্চিমবঙ্গের কোচবিহারে৷ বর্তমানে শিলিগুড়ি নিবাসী৷ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর৷ পেশায় স্কুল শিক্ষক৷ কবিতার পাশাপাশি সমানভাবে গদ্য ও গল্পও লেখেন৷ প্রথম সারির নানা পত্রিকা, সংবাদপত্র এবং বিভিন্ন লিটল ম্যাগাজিন ও অনলাইন ম্যাগাজিনে নিয়মিত লিখে চলেছেন৷ শখ: বই পড়া, লেখালেখি, গান শোনা, সিনেমা দেখা এবং ভ্রমণ৷ প্রকাশিত কবিতার বই দশের অধিক। অনুবাদ করেছেন: ‘নির্বাচিত কবিতা কো উন’ ও ‘র্যাবোঁর নির্বাচিত কবিতা’।
1 Articlesজন্ম মাদারীপুর জেলার শিবচরে। শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকুরী করেছেন 'দৈনিক আজকের কাগজ'-এ 'গণ সাহায্য সংস্থা'য়। বর্তমানে একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মরত। লেখকের প্রকাশিত কবিতার বই: ‘রাত্রিলিপি’ (২০২৪), ‘বিপন্ন ডানায় উড়ে’ (২০২৫)।
1 Articlesকথাসাহিত্যিক। জন্ম- ১৯৮৭ সালের ৯ অগাস্ট, ঢাকায়। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক। প্রকাশিত গ্রন্থ: জঠর (২০১৬), কারখানার বাঁশি' (২০১৮)।1 Articles
জন্ম গোপালগঞ্জ, ১৯৮৭। বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান ও গণিতের শিক্ষার্থী ছিলেন। গত এক যুগ ধরে দৈনিক ও সাময়িকীসহ বিভিন্ন মাধ্যমে লিখছেন। প্রকাশিত লেখার মধ্যে রয়েছে কবিতা, গদ্য, গল্প, অনুবাদ এবং বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, নিবন্ধ। সাহিত্য, বিজ্ঞান, সভ্যতার ইতিহাস, অর্থনীতি তাঁর পাঠ ও চর্চার বিষয়। প্রকাশিত বই : ‘ডুবোপাহাড়’ (২০১৭, কবিতা), ‘প্রাচীন বিজ্ঞান’ (২০১৭, বিজ্ঞান/ ইতিহাস)
1 Articlesজন্ম ১৯৮০ সালের ২৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জে। প্রকাশিত গ্রন্থ ছয়টি। কাব্যগ্রন্থ : ‘পৃথিবীর মৃত্যুদণ্ডপত্র’, ‘এসো মহাকালের মাদুরে শুয়ে পড়ি’। গল্পগ্রন্থ : ‘মন ও শরীরের গন্ধ’, ‘দৃশ্যবিদ্ধ নরনারীগান’ ও ‘জীবগণিত’। উপন্যাস : ‘আগামীকাল থেকে সূর্য পূর্বে উঠবে’।পুরস্কার : জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার।
1 Articlesমুক্তমনা কথাসাহিত্যিক এবং প্রতিশ্রুতিশীল সাংবাদিক। জন্ম ২০ ফেব্রুয়ারি, নন্দনকানন, চট্টগ্রাম। বেড়ে ওঠা চট্টগ্রামে। ছেলেবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সাংস্কৃতিক কর্মী হিসেবে তার অবস্থান সদৃঢ়। লেখালেখির শুরু ছেলেবেলাতেই। গল্প, কবিতা, উপন্যাস, নাটক, চিত্রনাট্য, মুক্তগদ্য লেখেন। এছাড়া সামাজিক সংকট ও সমস্যা নিয়ে জাতীয় দৈনিক, অনলাইন পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করেন। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত গবেষণায় যুক্ত আছেন। মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ে দেশের স্বীকৃত জার্নালে তার একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গল্পগ্রন্থ: ‘চিলতে মেঘ ও কুহুকেকার গল্প’, [চৈতন্য, ২০১৭]; উপন্যাস: ‘অমৃতায়ন’, [পুথিনিলয়, ২০১৮]; সমকালীন কথনমালা: ‘এই শহর সুবোধদের’, [পুথিনিলয়, ২০১৯]; সমকালীন কথনমালা: ‘আরোপিত এই নগরে’, [পুথিনিলয়, ২০২০]। স্বীকৃতি: ‘আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতা পুরস্কার ২০২০’-এ প্রথম স্থান অর্জন।
1 Articlesজন্ম ২১ সেপ্টেম্বর ১৯৪৯। তিনি একজন বাঙালি বিজ্ঞানী ও নারীবাদী গল্পকার, প্রাবন্ধিক, কবি ও ঔপন্যাসিক। তিনি তাঁর রচনায় নারীবাদী ধ্যান-ধারণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে আলোকপাত করেছেন।
1 Articlesনেত্রকোনা জেলার দুর্গাপুরের বালিচান্দা গ্রামে জন্ম। ছেলেবেলায় লেখালেখির হাতেখড়ি। জাতীয় পর্যায়ের পত্রিকায় প্রথম লেখা অনুগল্প; বের হয় ২০০২ সালে। অলি একটা সময় পর্যন্ত নিয়মিত লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ছোটোকাগজে। দশক বিচারে সতীর্থ লেখকদের অনেকেই শূন্যের ঘরে, তবে নানাবিধ কারণে অলির প্রথম কবিতার বই 'কিছুটা উপর থেকে মানুষ দেখতে ভালো লাগে' (গ্রন্থমেলা ২০২৩) প্রকাশে সময় লাগল দীর্ঘ বছর। এর মধ্যে গীতিকার হিসেবে এসেছে পরিচিতি, ব্যস্ততা ও সম্মাননা। গানের পাশাপাশি লিখছেন নাটক, চলচ্চিত্রের চিত্রনাট্য। যায়যায়দিন ও সমকাল পত্রিকা এবং বাংলানিউজ টুয়েন্টিফোর ও দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ওয়েব পোর্টালে (২০০৭-২০১৭) দশ বছর চাকরি করার পর সাংবাদিকতায় ইস্তফা। বর্তমানে কর্মরত ইবিএস গ্রুপ-এ।
1 Articlesকবি ও প্রাবন্ধিক। পেশা: শিক্ষকতা। নব্বই দশকের কবি। জন্ম ২২ নভেম্বর ১৯৬৯ খ্রি.। প্রকাশিত গ্রন্থ: ১৩টি। সাম্প্রতিক গ্রন্থ: ‘প্রেমদ্রোহী এলিজিগুচ্ছ’, (২০২২), ‘মেঘপুরাণের যতিচিহ্ন’, (২০২১, কলকাতা)।
1 Articles