বৃহস্পতিবার, মার্চ ২৬

Authors

Something about our authors goes here.

জন্ম ১৯৭৫ সালের ২০ নভেম্বর, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সরবড়ি গ্রামে। লেখালেখির শুরু কলেজবেলায়। মূলত কবিতা ও কবিতা বিষয়ক গদ্য, এবং ছোট গল্প। সম্পাদনা করেন সাহিত্য বিষয়ক পত্রিকা ‘আমানি’ ও ‘পাখিরা’। প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘রূপশ্রী দত্ত’ (২০০১), ‘যে নদী গিয়াছে ডুবিয়া অস্তরাগ জলে’ (২০১২), ‘সমস্ত দিন ফুলগাছ’ (২০১৭), ‘জলজ কবিতা’ (২০২১)। কবিতার জন্য পেয়েছেন ‘সাহিত্য মন্দির পুরস্কার ২০১৭’ ও ‘সোনাঝুরি সাহিত্য সম্মান ২০২০’।

1 Articles


কবি, গল্পকার, ঔপন্যাসিক। অন্তর্মুখি স্বভাবের এই লেখক ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাস করেন।1 Articles


দেবদ্যুতি রায়ের জন্ম সেপ্টেম্বরের দশ তারিখ। বাংলাদেশের উত্তরপ্রান্তের রংপুর জেলায়। পড়ালেখা নৃবিজ্ঞানে, পেশায় সরকারি কর্মকর্তা। প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচ, সর্বশেষ প্রকাশিত বই ‘ডাহুকের জল’ (২০২৪)।

1 Articles


পাঠ প্রতিভাষী। জন্মতারিখ ২০ এপ্রিল ১৯৬৫। নোয়াখালীতে। বর্তমান পেশা ব্যবসা।1 Articles


জন্ম ১৬ সেপ্টেম্বর ১৯৭৬। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ব্যাডফোর্ডশায়ার থেকে প্রোজেক্ট ম্যানেজমেন্টে  স্নাতকোত্তর। পেশায় বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। নেশা কবিতা ও গান। তাছাড়া ফটোগ্রাফিতেও মজে থাকেন নিরন্তর। অনুবাদ নিয়েও কাজ করেন সুযোগ পেলেই। প্রকাশিত বইসমূহ— কবিতা : ‘সমুদ্রপৃষ্ঠা’  ২০০৭, ‘নদী এক জন্মান্ধ আয়না’  ২০১৪, ‘অপহৃত সূর্যাস্তমণ্ডলী’  ২০১৫, ‘অন্ধের জানালা’  ২০২০, ‘নির্বাচিত কবিতা’  ২০২০, ‘জ্যোৎস্নাসম্প্রদায়’ ২০২০, ‘পায়ে বাঁধা দুটি সর্বনাম’ ২০২১। অনুবাদ : ‘পাওলো কোয়েলহো এর আক্‌রায় পাওয়া পাণ্ডুলিপি’  ২০১৫ ।

1 Articles


সম্মিলিত কাব্যগ্রন্থ ‘দূরাগত জাহাজের আলো’। একক কাব্যগ্রন্থ ‘চোখ যখন পর্নোগ্রাফিতে’। সম্পাদনা: ভাঁজপত্র ‘পাকুড়’। আট বছর গণমাধ্যমে কাজ করার পর স্বেচ্ছায় মগড়া নদীর তীরে চলছে যাপিত জীবন।

1 Articles


জন্ম ১৯৭৯ সালের ১ ডিসেম্বর, মৌলভীবাজার জেলার কমলগঞ্জে। লেখালেখিতে আত্মপ্রকাশ গল্প দিয়ে,, বিভিন্ন লিটল ম্যাগাজিনে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। এ পর্যন্ত প্রকাশিত দুটি বই : ‘পাতালভূমি ও অন্যান্য গল্প’ (চৈতন্য, সিলেট, ২০১৪); ‘নৈঃশব্দ্যের সংলাপ : বিশ্বসাহিত্যের নির্বাচিত সাক্ষাৎকার’ (অনুবাদ, গুরুচণ্ডালী, কলকাতা, ২০১৯),  বইটির বাংলাদেশ সংস্করণ বেরিয়েছে ঢাকার জলধি থেকে ২০২১-এ। বর্তমান নিবাস ফ্রান্সের প্যারিসের বুলভার ম্যাক্সিম গোর্কি।

1 Articles


জন্ম ৩ অক্টোবর, ১৯৮৩। ‘ব্রহ্মপুত্রের কবি’ নামে বাংলা সাহিত্যে অভিহিত নীহার লিখনের জন্ম শেরপুর জেলায় হলেও কবি জীবনের উন্মেষ পর্যায় থেকেই বসবাস করছেন ময়মনসিংহে। তাঁর বিখ্যাত কাব্যগ্রণ্থ ‘ব্রহ্মপুত্র’ যেখানে মহাকাব্যিক একটা ধাঁচে ব্রহ্মপুত্রকে তিনি কাব্যে এনেছেন সার্থক ভাবেই। তাঁর প্রকাশিত কাব্যগ্রণ্থগুলো হচ্ছে : ‘আমি আপেল নীরবতা বুঝি’, ‘ব্ল্যাকহোল ও পড়শিবাড়ি’, ‘পিনাকী ধনুক’, ‘মনসিজ বাগানের শ্বেত’, ‘নতুন পৃথিবীর প্রথম বনমোরগ’ ও ‘স্কিৎজোফ্রেনিয়ার পেয়ালা’। এছাড়া ২০২২ একুশে গ্রন্থমেলা ২০২২-এ ঐতিহ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘চে ও হীরামন পাখি’। কবিতা ও কথাশিল্পের পাশাপাশি নীহার লিখন অনুবাদ আর প্রবন্ধ নিয়েও কাজ করেন। পেশা জীবনে অধ্যাপনা করেন ময়মনসিংহ শহরেই একটি বেসরকারি কলেজ।

1 Articles


শিশুসাহিত্যিক, কবি, সাংবাদিক। গত শতাব্দীর নব্বই দশকের মাঝামাঝি থেকে লেখালেখি করে আসছেন। কর্মরত রয়েছেন দৈনিক আমাদের সময়ের সাহিত্য সম্পাদক হিসেবে। প্রকাশিত বইগুলো হলো- ‘নিস্তরঙ্গের বীতস্বরে’ (কবিতা); ‘ভাল্লাগে না’ (শিশুতোষ ছড়া); ‘হাজার তারার আলো’ (শিশুতোষ ছড়া-কবিতা); ‘স্বর ভাঙার গান’ (কবিতা); ‘ভূত খেলে কুতকুত’ (শিশুতোষ গল্প); ‘রুকু টুকুর গাছবন্ধু’ (শিশুতোষ গল্প); ‘লাল পিঁপড়ার সেলফি মেয়ে’ (শিশুতোষ গল্প) ও ‘পাখিগাছ ও বুড়ো কাকের গল্প’ (শিশুতোষ গল্প)। এ ছাড়া ছড়া ও ছড়াবিষয়ক ছোটকাগজ ‘পাঁপড়’ ২০০১ সাল থেকে এখন পর্যন্ত সম্পাদনা করে আসছেন। ‘পাঁপড়’ সম্পাদনার জন্য পেয়েছেন আনওয়ার আহমদ স্মৃতি পুরস্কার। এছাড়া শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার-২০১৫’ ও ‘লাটাই ছড়াসাহিত্য পুরস্কার-২০১৭’। এর বাইরেও নানাবিধ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।

1 Articles


জন্ম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উত্তর সাহাপুর গ্রামে ১৮ আগস্ট ১৯৭৮ সালে। ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এছাড়াও পপুলেশন, রিপ্রোডাকটিভ হেলথ, জেন্ডার অ্যান্ড ডেভালপমেন্ট বিষয়ে স্নাতকোত্তর করেছেন। সম্পাদনা করেছেন ছোটোকাগজ ‘ফলক’ এবং ‘চর্যাপদ’। প্রধানত কবিতাচর্চা করলেও ছোটোগল্প এবং প্রবন্ধও লিখেছেন। বিমূর্ত ধারার ছবি আঁকার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের প্রতি রয়েছে বিশেষ ঝোঁক। এছাড়াও লিখেছেন বেশ কিছু চিত্রনাট্য, মঞ্চনাটক ও গান। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো: ‘গ্লাসের শেষবিন্দু জল’, ‘রাতের বাসগুলো’, ‘বিড়ালের সঙ্গে’, ‘আহত চড়ুই’, ‘অনন্তর জেগে থাকে দীঘল পিপাসা’। অনুবাদগ্রন্থ: আরবি ভাষার কবি ফুয়াদ রিফকার নির্বাচিত কবিতা: ‘বেদনার্ত গাঢ়পাতাগুলো’, নতুন আরবের কণ্ঠস্বর: ‘কাসিম হাদ্দাদের নির্বাচিত কবিতা’ এবং নোবেল বিজয়ী কবি ‘টমাস ট্রান্সট্রোমারের নির্বাচিত কবিতা’।

1 Articles


1 25 26 27 28 29 44
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।