Something about our authors goes here.
Authors
জন্ম মুক্তিযুদ্ধের আগুনঝরা দিনগুলোতে, যুদ্ধরত দেশের অভ্যন্তরে। কৈশোরে লেখালেখি শুরু কবিতা, গান দিয়ে। পরবর্তী সময়ে পত্রিকায় লেখালেখি; সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনে সংযুক্তি এবং সাপ্তাহিক পত্রিকায় চাকরি। অর্থনীতি এবং উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পৃথক স্নাতকোত্তর। কিন্তু তাঁর আগ্রহের বিষয় সাহিত্য, ইতিহাস ও দর্শন। পেশাগতভাবে বহুদিন ধরে আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘভুক্ত সংস্থায় কর্মরত।
1 Articlesজন্ম ঢাকায়। বর্তমান আবাস মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত একজন গল্পকার এবং অনুবাদক। পাশাপাশি প্রবন্ধ, চলচ্চিত্র-সাহিত্য সমালোচনা লিখে থাকেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ৭টি।
1 Articlesজন্ম ৯ সেপ্টেম্বর ১৯৭৩ খ্রি. শৈশব থেকে বসবাস ময়মনসিং-এর মুক্তাগাছায়। প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘লখিন্দরের গান’ (২০০৬), ‘অশ্রুপার্বণ’ (২০১১), ‘কাক তার ভোরের কোকিল’ (২০১৭), ‘রোহিঙ্গাপুস্তকে আত্মহত্যা লেখা নেই’ (২০১৮)। 'লখিন্দরের গান' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ ‘Song of Lokhindar’ Translated by Ahmed S. Kaderi ২০১৪ সালে প্রকাশিত হয় এ্যান্টিভাইরাস প্রকাশনি থেকে। পেশা: সহকারি অধ্যাপক, ইংরেজি বিভাগ শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা, ময়মননিংহ। স্বীকৃতি: কবিতাসংক্রান্তি সম্মাননা ২০০৭ লোক লেখক সম্মাননা ২০২০ এক সময় সম্পাদনা করতেন লিটলম্যাগ 'মেইনরোড'।
1 Articlesজন্ম ১১ ডিসেম্বর, ১৯৭৬; নেত্রকোণা। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। গদ্য ও পদ্য লেখায় সতত সচল। প্রকাশিত কবিতার বই— সকাল সন্ধ্যার বীজতলা [ ২০১০] কাগজে সমুদ্র লিখি [ ২০১২] হলুদ খামের হিমঘর [ ২০১৫] সম্মিলিত কাব্যগ্রন্থ 'হট্টিটি গুচ্ছ' [ ২০০০] সম্পাদিত ছোটকাগজ : 'অনুধ্যান'। ই-মেইল : soroj76@gmail.com
1 Articlesমুখ্যত কবিতা ও প্রবন্ধ লেখক। জন্ম মে ১৯৭৩, উত্তর কলকাতায়। লিটল ম্যাগাজিন-কেন্দ্রিক লেখালেখি দিয়ে আত্মপ্রকাশ নয়ের দশকে। অদ্যাবধি প্রকাশিত কাব্যসংখ্যা ৯। অসমাপ্ত পাণ্ডুলিপিভুক্ত এই লেখাগুচ্ছের রচনাকাল জুন ২০১৯ খ্রিষ্টাব্দ।
1 Articlesপেশায় শিক্ষক। রবীন্দ্রনাথের নাটক নিয়ে গবেষণা করে পি এইচডি ডিগ্রি লাভ করেছেন। লেখেন প্রবন্ধ গল্প কবিতা। অনুবাদ করেছেন ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের কবিতা। সম্পাদনা করেন সাহিত্য ওয়েবজিন উত্তরকথা ডট কম এবং নিউজ পোর্টাল উত্তরবাংলা ডট কম। প্রকাশিত গ্রন্থ: রবীন্দ্রনাট্যধারার প্রথম পর্যায়, রবীন্দ্রনাথ অভিন্ন ভাবনার ভিন্ন উপস্থাপন, সমাবিষ্ট স্বপ্নের সমুহ প্রপাত, কমরেড মণিকৃষ্ণ সেনের জীবনী।
1 Articlesগল্পকার। জন্ম রংপুর জেলায়, ১৯৯২ সালে। প্রকাশিত গল্পগ্রন্থ ‘তখন গল্পের তরে’ (২০২২)।
1 Articles