বৃহস্পতিবার, মার্চ ২৬

Authors

Something about our authors goes here.

জন্ম ১৯৮৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দপুর গ্রামে। পেশায় শিক্ষক হলেও সাহিত্যচর্চায় অনুগত প্রাণ। মূলত গল্পকার। সমসাময়িক পত্র-পত্রিকায় লেখালেখি করে আসছেন এযাবৎ। নেশা: বইপড়া, ভ্রমণ।

2 Articles


কোলকাতায় জন্ম। পেশাগত কারণে বাস ব্যাঙ্গালোরে। দশটা-আটটায় তথ্যপ্রযুক্তি কর্মী। নিশাচর অক্ষরশ্রমিক। প্রকাশিত বই : ঝিঁঝিরা (২০১৫), হাওয়াশহরের উপকথা (২০১৮), দাস্তানগো (২০১৯) এবং রণ বিশ্বাস কারো নাম নয় (২০১৯)।2 Articles


কবি, সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম পরামর্শক। জন্ম: ১৭ অক্টোবর, ১৯৮৭, ঢাকার উপকণ্ঠে, তুরাগে। পৈতৃক নিবাস গাজীপুরের টংগী থানার মুদাফা গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও আবৃত্তি সংগঠন ধ্বনি’র। আবৃত্তি সংগঠন ধ্বনি’র জন্য নির্দেশনা দিয়েছেন চারটি দলীয় মঞ্চপ্রযোজনা। অন্তর্জালে সাক্ষাৎকারভিত্তিক আলোচিত আয়োজন ‘InতাঁরView with শিমুল সালাহ্উদ্দিন’ এর পরিকল্পক ও উপস্থাপক তিনি। এছাড়া তিনি নির্বাচিত কবিদের নিয়ে কবিতা পাঠের অনুষ্ঠান ‘কবির কবিতা পাঠ’ এর আয়োজক সংগঠন ’গালুমগিরি সংঘ’র প্রধান সমন্বয়ক। তাঁর প্রকাশিত ৪ টি কাব্যগ্রন্থ: শিরস্ত্রাণগুলি (ঐতিহ্য, ২০১০), সতীনের মোচড় (শুদ্ধস্বর, ২০১২), কথাচুপকথা…(অ্যাডর্ন বুকস্, ২০১৪), ও সংশয়সুর (চৈতন্য, ২০১৬)।

2 Articles


গল্পকার, ভ্রমণ লেখক, অর্থনীতি বিশ্লেষক ও অনুবাদক। অধুনালুপ্ত দৈনিক বাংলায় প্রকাশিত প্রথম গল্পের মাধ্যমে ১৯৭৮ সালে গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তাঁর প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয় ১৯৯০ সালে। পরবর্তী সময়ে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক লেখালেখির মাধ্যমে কর্পোরেট জগতের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ২০০০ সালের প্রথম থেকে মুম্বাই প্রবাসকালে দৈনিক প্রথম আলোতে তাঁর লেখা ‘মুম্বাইর চিঠি’ শিরোনামের নিয়মিত কলামটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। মূলত এই কলামটির মাধ্যমেই তাঁর ভ্রমণবিষয়ক লেখালেখির সূত্রপাত ঘটে। এযাবত প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ চারটি, অনুবাদ পাঁচটি, ভ্রমণ সাতটি, অর্থনীতি-ব্যাংকিং বিষয়ক গ্রন্থ চারটি এবং প্রবন্ধগ্রন্থ একটি। মার্কিন গবেষক ক্লিণ্টন বি সিলির লেখা জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী ‘অ্যা পোয়েট অ্যাপার্ট’ গ্রন্থের সফল অনুবাদ ‘অনন্য জীবনানন্দ’ বইটির জন্য তিনি ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১১’ এবং ভ্রমণসাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালের বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

2 Articles


লেখক, প্রাবন্ধিক ও গবেষক।1 Articles


১৯৯১ সালের ১৩ মে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদাবন্ডবিল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। সম্পাদনা করেন বাংলাদেশ থেকে প্রকাশিত সাহিত্যবিষয়ক অনলাইন পত্রিকা ‘দর্পণ’। 'পয়গম্বর' মোস্তাফিজ ফরায়েজীর প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ।

1 Articles


মুন্সীগঞ্জে জন্ম (১৯ জুলাই, ১৯৮২ সালে), মুন্সীগঞ্জেই বেড়ে ওঠা। পড়াশুনা শেষ করেছি জাহাঙ্গীরনগর থেকে।

জলের জাতক— এইজন্য ভালোবাসি বেদে- জীবন, নৌকার সংসার।

ভীষণ কল্পনাপ্রবণ আমি। বাস্তবের মুখোমুখি হতে পারিনা, সবসময় ড্রিমি স্টেটে থাকি। আমার মনে হয়, এই পৃথিবীর সমান্তরালে অন্য একটা পৃথিবী আছে— অন্য একটা সংসার আছে আমার। সেখানে আমার আরও বাচ্চাকাচ্চা আছে। সেই উঠানের সংসারে শিশুরা আমাকে ঘিরে বসে আছে আর আমি তাদের পাতে কাউনের ক্ষীর ঢেলে দিচ্ছি।

শুনতে অবাক লাগলেও এগুলো সত্যি। ভ্রম আর বাস্তবের মাঝামাঝি আমি। নিজেকে একটা চলমান জরায়ু মনে হয়। কখনো আবার নিজেকে দোচালা ঘরের মতো লাগে যেখানে প্রেমিক উপুড় হয়ে শুয়ে থাকে তার অগণন সন্তান সমেত।

প্রকাশিত বই তিনটি। ঊনসপ্ততি (কবিতা), দ্বৈপ (কবিতা), দ্বিতয় (মেটা-ফিকশন)।

1 Articles


জন্ম ১৯ আগস্ট, ১৯৮৯; বগুড়া। শিক্ষা : পুলিশ লাইন্স হাইস্কুল, বগুড়া। সরকারী আজিজুল হক কলেজ; বগুড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত বই : ঘুমন্ত মার্কারি ফুলে [কবিতা; চৈতন্য, ২০১৬], ঘুমন্ত মার্কারি ফুলে [ভারতীয় সংস্করণ, বৈভাষিক, ২০১৮], মীনগন্ধের তারা [কবিতা; জেব্রাক্রসিং, ২০১৮], আনোখা নদী [কবিতা; তবুও প্রয়াস, কলকাতা, ২০১৮], এমন ঘনঘোর ফ্যাসিবাদে [কবিতা; ঢাকাপ্রকাশ, ২০১৮], মাধুডাঙাতীরে [কবিতা; ঐতিহ্য, ২০২০]।

1 Articles


জন্ম ১৪ নভেম্বর ১৯৯২। রৌমারী, কুড়িগ্রাম। প্রকাশিত বই : ‘ওঁ রুত’ (২০১৯), ‘গুমারডুলির পথ’ (২০২১)।

1 Articles


হাসান মাহবুবের জন্ম ১৯৮১ সালের ৭ই নভেম্বর। পদ্য দিয়ে লেখালেখির শুরু হলেও এখন কাজ করছেন গদ্য নিয়ে। গল্প এবং উপন্যাস লিখে থাকেন।

1 Articles


1 16 17 18 19 20 44
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।