Something about our authors goes here.
Authors
জন্ম ১২ নভেম্বর ১৯৮৩। লেখাপড়া: বিএ, এল. এল.বি, জাতীয় বিশ্ববিদ্যালয়। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট, বশেমুরকৃবি। পেশা: উদ্যোক্তা। অবসেশন: ক্লাসিক্যাল গিটার। বিবাহিত। লেখালেখির শুরু লেট নাইন্টিজ। প্রথম কবিতা প্রকাশিত হয় ৯৯ এ। প্রথম গল্প প্রকাশিত হয় বিধান সাহা সম্পাদিত ‘মিশ্র দর্শন’ নামক সাহিত্যপত্রে।
1 Articlesকবি ও কথাসাহিত্যিক। সাংস্কৃতিক অঙ্গনে একজন সাহিত্যপ্রাণ হিসেবেই পরিচিত। জন্ম ১৮ ফেব্রুয়ারি, ১৯৮৭ সালে সিরাজগঞ্জ জেলার, কাজিপুর উপজেলার ছালাভরা গ্রামে। স্কুলের দেয়াল পত্রিকায় হাত পাকিয়ে, লিটল ম্যাগাজিনের পাতা থেকে প্রাতিষ্ঠানিক বাণিজ্যিক পত্রিকায় পৌঁছানো। এখন নানা বিষয়ে লিখছেন নিয়মিত। প্রকাশিত বই চারটি। গল্প ‘যাদুর নীল বেলুন’, প্রবন্ধ: ‘অতঃপর প্রহসন’, উপন্যাস: ‘গল্পের মোড়কে মানুষ’, কাব্যগ্রন্থ: ‘ভাঙনের উৎসব’। সম্পাদনা: ‘ঠোঁট’ একটি আদুরে ভাঁজপত্র। পুরস্কার ও সম্মাননা: লেখালেখির জন্য পেয়েছেন ‘ফ্রেন্ডস্ পদক-২০১৯,’।
1 Articlesজন্ম ৪ জুন ১৯৮২ সালে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামে। পিতা আবদুল হাই ও মাতা আসমা খাতুন। সহধর্মিনী সানজিদা আক্তার ইমু। দুই কন্যা ওয়াসিয়া তাজনূর বারিষা ও ওয়াসফিয়া নাজরীন এষা। বিজবাগ এন. কে উচ্চ বিদ্যালয় ও চৌমুহনী সরকারী এস. এ কলেজ থেকে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। শামসুর রাহমানের কবিতা নিয়ে গবেষণা করে এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন ২০১২ সালে। রাজউক উত্তরা মডেল কলেজের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত।
ছোটোবেলা থেকেই লেখালেখির সূচনা। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক,সাহিত্যপত্র ও ছোটোকাগজে নিয়মিত লেখেন। প্রকাশিত গ্রন্থ ১৩ টি। কাব্যগ্রন্থ: প্রথম অন্ধকার, প্রলম্বিত রাতের নর্তকী, ঘুড়িদের পার্থিব আকাশ, মানুষ তোমার দিকে, মর্ত্যের মাছিরা, সূর্যফুলের রৌদ্রঘ্রাণ; প্রবন্ধগ্রন্থ: শামসুর রাহমানের কবিতা: মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, বাংলাদেশের সাহিত্য:পরিপ্রেক্ষিত ও সাম্প্রতিক প্রবণতা; গল্পগ্রন্থ: রাতশিকারি; উপন্যাস:অতিমানবী, দ্বিখণ্ডিত চাঁদ; অনুবাদগ্রন্থ: ডি এইচ লরেন্সের কবিতা: ঈর্ষা ও একটি প্রেমগীতি; সম্পাদিত গ্রন্থ: নির্বাচিত প্রথম দশক। সম্পাদনা করেন সাহিত্য শিল্প ও সংস্কৃতির ছোটোকাগজ ‘অক্ষৌহিণী’ এবং শিল্প সাহিত্য ও সমাজ রাজনীতির পত্রিকা ‘সৃজন’।
1 Articlesলেখালেখির অঙ্গনে কবি ও কথাসাহিত্যিক হিসেবে জুয়েইরিযাহ মউ নিয়মিতভাবেই লিখে যাচ্ছেন। তার প্রকাশিত শিশুতোষ রহস্য উপন্যাস ‘টিলাগড়ের রহস্য’ এবং গল্পগ্রন্থ ‘সোনাপুরের মিলা’। আরেকটি গল্পগ্রন্থ ‘অস্তিত্বে কুহেলিকা কিংবা টুকরো টুকরো প্রাণের কথকতা’ প্রকাশিত হয় ফেব্রুয়ারি, ২০০৯ সালে। তার সর্বশেষ গ্রন্থটি কাব্যগ্রন্থ, শিরোনাম ‘তাসেরা বুকমার্ক’ যা ২০১৬ এর বইমেলায় প্রকাশিত হয়। তিনি সার্ক লিটারেচার ফেস্টিভ্যালে ২০১৮ এবং ২০২২ সালে অংশগ্রহণ করেছেন।
1 Articlesমূলত কবি। পাশাপাশি গল্প লেখেন ও চলচ্চিত্র নির্মান করেন। জন্ম ১৬ সেপ্টেম্বর, ১৯৯৬ পিরোজপুরে। পড়ালেখা করেছেন বিএসসি ইন ইঞ্জনিয়ারিংয়ে। বর্তমানে ঢাকায় থাকেন।
1 Articlesজন্ম ১৯৭৯। কবি, গল্পকার ও প্রাবন্ধিক। প্রকাশিত গ্রন্থসমূহ: এই কথা বৃষ্টিবাচক (২০১৩, কাব্য), এভাবে খুলবে না আঁচলের খুঁট (২০১৪, কাব্য), সদা ভাগতেছে ভববান (২০১৪, কাব্য), নাঙ পূরাণ (২০১৭, কাব্য), স্বৈরমতি পিরিতের শূল (২০১৮, কাব্য), বাঙালির দ্বিধার চলক (২০২০, প্রবন্ধ), কুঁড়িকাল ও যুগযাপনের গল্প (২০১৪, সম্পাদিত গল্পগ্রন্থ)। সদস্য সম্পাদক, শিল্পসাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণন।
1 Articlesজন্ম ১৯৭৮ খ্রিস্টাব্দের ২৯ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রতিষ্ঠা করেছেন মণিপুরি থিয়েটার। মূলত কবি হলেও নানান লেখায় সক্রিয়। কবিতা-নাটক-কথাসাহিত্য-অনুবাদ-গবেষণা সব মিলিয়ে কুড়িটির অধিক গ্রন্থ প্রকাশিত। প্রকাশিত কাব্যগ্রন্থ : ‘ডেকেছিলাম জল’, ‘বেলা দ্বিপ্রহর’, ‘অক্ষর নতুন করে চিনি’, ‘হওয়া না-হওয়ার গান’, ‘দ্বিমনদিশা’, ‘চিহ্নহীন দিনের ডায়েরি’, ‘বর্ণালী তোমার সাথে’। স্বীকৃতি : ২০১১ সালে ‘হওয়ার না-হওয়ার গান’ কাব্যগন্থের জন্য ‘এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার’ এবং ২০১২ সালে ‘কুলিমানুর ঘুম’ উপন্যাসের জন্য ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ (হুমায়ূন আহমেদ পুরস্কার)। বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্যে অবদানের জন্য ২০০৫ সালে ভারতের আসাম থেকে ‘দিলীপ সিংহ স্মৃতি সাহিত্য পুরস্কার’। নাট্যশিল্পে ঢাকার থিয়েটার প্রবর্তিত জাকারিয়া স্মৃতি পদক, নাট্যধারা প্রবর্তিত তনুশ্রী পদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মাননা, পৌরি প্রবর্তিত গীতিস্বামী এ্যাওয়ার্ড সহ নানান সম্মাননা।
1 Articlesজন্ম ২৩ সেপ্টেম্বর ২০০০, চাঁদপুর সদরের মমিন পাড়া রোডে। চাঁদপুর সরকারি কলেজ থেকে সমাজকর্মে স্নাতক। নিয়মিত লিখছেন বিভিন্ন লিটলম্যাগ, স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায়। সম্পাদনা করেন ‘শেকড়’ নামে একটি ছোটকাগজ।
1 Articles