Something about our authors goes here.
Authors
জন্ম ১৯ আগস্ট, ১৯৮৯; বগুড়া। শিক্ষা : পুলিশ লাইন্স হাইস্কুল, বগুড়া। সরকারী আজিজুল হক কলেজ; বগুড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত বই : ঘুমন্ত মার্কারি ফুলে [কবিতা; চৈতন্য, ২০১৬], ঘুমন্ত মার্কারি ফুলে [ভারতীয় সংস্করণ, বৈভাষিক, ২০১৮], মীনগন্ধের তারা [কবিতা; জেব্রাক্রসিং, ২০১৮], আনোখা নদী [কবিতা; তবুও প্রয়াস, কলকাতা, ২০১৮], এমন ঘনঘোর ফ্যাসিবাদে [কবিতা; ঢাকাপ্রকাশ, ২০১৮], মাধুডাঙাতীরে [কবিতা; ঐতিহ্য, ২০২০]।
1 Articlesজন্ম ১৪ নভেম্বর ১৯৯২। রৌমারী, কুড়িগ্রাম। প্রকাশিত বই : ‘ওঁ রুত’ (২০১৯), ‘গুমারডুলির পথ’ (২০২১)।
1 Articles১৯৯১ সালের ১৩ মে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওদাবন্ডবিল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। সম্পাদনা করেন বাংলাদেশ থেকে প্রকাশিত সাহিত্যবিষয়ক অনলাইন পত্রিকা ‘দর্পণ’। 'পয়গম্বর' মোস্তাফিজ ফরায়েজীর প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ।
1 Articlesমুন্সীগঞ্জে জন্ম (১৯ জুলাই, ১৯৮২ সালে), মুন্সীগঞ্জেই বেড়ে ওঠা। পড়াশুনা শেষ করেছি জাহাঙ্গীরনগর থেকে।
জলের জাতক— এইজন্য ভালোবাসি বেদে- জীবন, নৌকার সংসার।
ভীষণ কল্পনাপ্রবণ আমি। বাস্তবের মুখোমুখি হতে পারিনা, সবসময় ড্রিমি স্টেটে থাকি। আমার মনে হয়, এই পৃথিবীর সমান্তরালে অন্য একটা পৃথিবী আছে— অন্য একটা সংসার আছে আমার। সেখানে আমার আরও বাচ্চাকাচ্চা আছে। সেই উঠানের সংসারে শিশুরা আমাকে ঘিরে বসে আছে আর আমি তাদের পাতে কাউনের ক্ষীর ঢেলে দিচ্ছি।
শুনতে অবাক লাগলেও এগুলো সত্যি। ভ্রম আর বাস্তবের মাঝামাঝি আমি। নিজেকে একটা চলমান জরায়ু মনে হয়। কখনো আবার নিজেকে দোচালা ঘরের মতো লাগে যেখানে প্রেমিক উপুড় হয়ে শুয়ে থাকে তার অগণন সন্তান সমেত।
প্রকাশিত বই তিনটি। ঊনসপ্ততি (কবিতা), দ্বৈপ (কবিতা), দ্বিতয় (মেটা-ফিকশন)।
1 Articlesজন্ম ৩ মার্চ, ১৯৮১, রংপুর। পৈত্রিক নিবাস নওগাঁয়। শৈশব, কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় কেটেছে পুণ্ড্রনগরী বগুড়ায়। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে শিক্ষকতা পেশায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ায় কর্মরত। প্রকাশিত গ্রন্থ : ‘প্রফুল্লচাকী’ (জীবনীগ্রন্থ/ ফেব্রুয়ারি ২০০৯), ‘অক্ষরস্রোতে যারা ভেসে যায়’ (কাব্যগ্রন্থ/২০১২), ‘সক্রেটিস’ (জীবনীগ্রন্থ/ ডিসেম্বর ২০১৫), ‘বায়সের পালা’ (গল্পগ্রন্থ)/ যন্ত্রস্থ। সম্পাদনা : ‘বিবর’, ‘আলোবাদ্য’, ‘শব্দ’, ‘খোলাদশক’ (যৌথ), ও ‘বাতিঘর’ (যৌথ)।
1 Articles১৯৮০ সালের শেরপুর জেলার নকলা উপজেলার গণপদ্দী গ্রামে জন্মগ্রহণ করেন। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর সম্পন্ন করে প্রথম বেসরকারি কলেজ। এরপর সরকারি কলেজ শিক্ষকতা করেন। বর্তমানে পেশায় একজন সরকারি কর্মকর্তা। ২০১৯ সালে বেরহয় প্রথম কবিতার বই ‘এক পয়সার সলতে জীবন’। ২০২০ সালে একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অদৃশ্য খোলস’। দুটি বই-ই বৈভব প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। চাকরিসূত্রে বর্তমানে বরিশালে বসবাস করছেন।
1 Articlesহাসান মাহবুবের জন্ম ১৯৮১ সালের ৭ই নভেম্বর। পদ্য দিয়ে লেখালেখির শুরু হলেও এখন কাজ করছেন গদ্য নিয়ে। গল্প এবং উপন্যাস লিখে থাকেন।
1 Articles