Something about our authors goes here.
Authors
জন্ম ২৫ আগস্ট ১৯৭০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হাজীপুর গ্রামে। তাঁর পিতা আবদুল মজিদ ও মাতা জাহেদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর খলিল মজিদ পেশায় একজন ব্যাংকার। বর্তমানে তিনি কবিতা ও নন্দনভাবনার ছোটোকাগজ ‘একবিংশ’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত কবিতার বই ২টি: পালকাপ্য (প্রকাশক: নিসর্গ, বগুড়া, ২০০০) ও তরল মন্দিরা ((প্রকাশক: কবি প্রকাশনী, ঢাকা, ২০২৪)। লিটলম্যাগাজিনই তাঁর লেখালিখির প্রধান ক্ষেত্র।
1 Articlesকবি ও গদ্যকার। জন্ম ১০ নভেম্বর, ১৯৯৩। পড়েছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। একমাত্র প্রকাশিত বই ‘রাউলা’ (২০২০)।1 Articles
জন্ম: ২ জুন ১৯৬৮, দক্ষিণ নাগড়া, নেত্রকোণা। পেশায় সাংবাদিক। স্ত্রী সুলতানা ও কন্যা ব্রাহ্মিকে নিয়ে ঢাকায় বসবাস। প্রকাশিত কবিতার বই: কৈ ও মেঘের কবিতা (১৯৯৬), ফুলচাষি মালি যাই বলো (২০০৯), বেসরকারি কবিতা (২০১২), আয়নার দিকে (২০১৫), নির্বাচিত কবিতা (২০১৬), সম্পাদিত গ্রন্থ: নব্বইয়ের কবিতা (১৯৯৯), উকিল মুন্সির গান (২০১৩)। সম্মাননা: লোক সাহিত্য পুরস্কার (২০১২)।
1 Articlesজন্ম: ১৭ মে ১৯৭৯, চৌফলদণ্ডি, কক্সবাজার। কাব্যগ্রন্থ : ‘বিপরীত বিনাশ’ (২০০৫), ‘বিষনগর’ (২০১২), ‘রহমান বাড়ি যাও’ (২০১৮), ‘মাউথ অর্গান যেভাবে বাজে’ (২০২০), ‘খুনের কলাকৌশল’ (২০২১)। সম্পাদনা : ‘শিশির’ (শিশুকিশোর পত্রিকা-১৯৯৭-২০০৩) ‘আদিঅন্ত’ (ছোটকাগজ-২০০৮)। সম্পাদকম-লীর সদস্য, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সদস্য, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটি। পেশা :সাংবাদিকতা
1 Articlesজন্ম ১৮ নভেম্বর, সিরাজগঞ্জের কাজীপুরে। বগুড়া পুলিশ লাইন্স হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল থেকে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতিতে স্নাতক। প্রকাশিত বই: ‘অন্তর্ভেদী অক্টোপাস’ [২০১৮], ‘মাতালগুচ্ছ’ [২০১৯], টাকা, নাচো তো দেখি [২০১৯], উপেক্ষিত ক্রেঙ্কার [২০২০], বিপন্ন ডানার রঙ [পিডিএফ বই], দ্য লোনলি ট্রি উইদাউট বার্ডস; ফ্লাইং ইনসাইড হার সোল [পিডিএফ], ক্ষুধার্ত লাটিমের বয়ান [২০২২]।
1 Articlesজন্ম ২৯ অক্টোবর, ১৯৭২। ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর, নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়। কল্পকাহিনি (গল্প, উপন্যাস, সায়েন্সফিকশন), অনুবাদ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ২৩। উল্লেখযোগ্য বই, ‘প্রতিচ্ছায়া’, ‘দিনগত কপটতা’, ‘কোলাহল থামার পরে’। অনুবাদ করেছেন উইলিয়াম ফকনার, নাদিন গোর্ডিমার, আইজ্যাক আসিমভসহ আরও অনেকের। ‘কোলাহল থামার পরে’ বইটির জন্য ২০২১ সালে পেয়েছেন জেমকন সাহিত্য পুরস্কার।
1 Articlesকবিতা ও গদ্য চর্চা করেন। পাশাপাশি বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতে ভালোবাসেন।1 Articles
জন্ম ১৮ অক্টোবর ১৯৬৩। পেশায় শিক্ষক৷ সম্পাদিত কবিতাপত্র: সাদা পালক। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৫ সালে পেয়েছেন 'নয়ন' পুরস্কার৷ প্রকাশিত কবিতার বই: ‘সাদা পাতার শোলোক’, ‘আত্মার সাক্ষাৎকার’, ‘অনন্তের গান’ ইত্যাদি৷
1 Articlesতারেক অণু একজন ট্রাভেলার। প্রকাশিত বই পৃথিবীর পথে পথে, এবংপথ চলাতেই আনন্দ । দুইটা ভ্রমণ বই। আরেকটি বই আছে যৌথভাবে বাংলাদেশের পাখির ফিল্ডগাইড। জন্ম পদ্মা পাড়ে। বাংলাদেশের রাজশাহীতে। থাকেন বিশ্ব জুড়ে। জীবনকে উপভোগ করাই জীবনদর্শণ হিসেবে মেনে নিয়েছেন। চেষ্টা করেন নিসর্গ ও পাখি রক্ষায় ভূমিকা রাখতে।1 Articles