Something about our authors goes here.
Authors
ন্যানো কাব্যতত্ত্বের জনক কবি, প্রাবন্ধিক ও অনুবাদক রাজু আলাউদ্দিন জন্ম ৬ মে ১৯৬৫ সালে, শরীয়তপুর। কবি ও প্রাবন্ধিক হিসেবে তিনি লেখক ও পাঠক মহলে নন্দিত হয়ে আছেন সৃজনশীলতা ও মননের এক অনন্য ভুবন নির্মাণের কারণে। অনুবাদক হিসেবেও তিনি ভিন্ন পথের নির্মাতা। হোর্হে লুইস বোর্হেসসহ লাতিন আমেরিকার বহু লেখককে তিনি বাংলা ভাষায় ব্যাপকভাবে পরিচিত করে তুলেছেন অনুবাদের মাধ্যমে। দুই বাংলায় তিনি আমাদের একমাত্র বোর্হেস-বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। রাজু আলাউদ্দিন-এর কবিতা ও প্রবন্ধ ইতিমধ্যে ইংরেজি, সুইডিশ এবং স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছাব্বিশ।
1 Articlesলেখক ও সাংবাদিক। জন্ম ৬ ডিসেম্বর। পৈতৃক নিবাস বাগেরহাট। পিতা ফেরদৌস হোসেন, উডকাট আর্টিস্ট। মা মুক্তা ফেরদৌস, গৃহিণী। লেখালেখির উৎসাহ পরিবার থেকে। ইডেন মহিলা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট থেকে ফিল্ম ও টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা (পিজিডি) করছেন। দৈনিক পত্রিকার সঙ্গে সম্পর্ক এক যুগেরও বেশি। ফিচারের পাশাপাশি কাজ করেছেন সম্পাদকীয় বিভাগে। ‘নভেরা’ নামে চিত্রকলা বিষয়ক সাপ্তাহিক ফিচার পাতা সম্পাদনা করছেন দৈনিক বণিক বার্তায়।
1 Articlesজন্ম ১ ডিসেম্বর ১৯৮০, চন্দ্রঘোনা। প্রকাশিত কবিতা গ্রন্থ 'অ্যানিমোনের কাছাকাছি'।
1 Articlesজন্ম ২০ আগস্ট, সোমবার। সাল ১৯৭৯। অধুনালুপ্ত রাজশাহী মিশন হাসপাতাল। গ্রামের বাড়ি বগুড়া হলেও আশৈশব বেড়ে ওঠা উত্তরবঙ্গের শান্ত শহর দিনাজপুরে। বাবার চাকরিসূত্রে। হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স বগুড়া সরকারী আযিযুল হক কলেজ থেকে। কর্মজীবন শুরু অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের মাধ্যমে, ২০০৫ সাল থেকে। এখনো গণমাধ্যমে কর্মরত। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আততায়ীর চোখ’, ‘গোরখোদকের গান’। ছোটোগল্প সংকলন ‘তিন টেউড়ি’। সাক্ষাৎকার গ্রন্থ ‘কথার রূপকথা’ ও ছোটদের জন্য লেখা ছড়াগ্রন্থ ‘টাপুর টুপুর মেঘের দুপুর’। সম্পাদিত ছোটোকাগজ ‘সুতরাং’।
1 Articlesনব্বইয়ের দশকের শুরু থেকেই কবিতা লেখার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ লিখছেন মোস্তাক আহমাদ দীন। ইতিহাসের প্রতি আগ্রহবশত অনুবাদ করেছেন সিলেটের ইতিহাসের প্রাচীনতম গ্রন্থতারিখে জালালি। সম্পাদনা করেছেন ফকিরি তত্ত্বের আদিগ্রন্থ ফকির বিলাশসহ এ-অঞ্চলের বাউল-ফকিরদের গান এবং ১৯১৬ সালে প্রকাশিত জনজাতিবিষয়ক গ্রন্থ বাঙ্গালা ও বাঙ্গালার বাহিরে যে সকল দুর্ব্বৃত্ত জাতি চুরি ডাকাইতি প্রভৃতি করে তাহাদের সম্বন্ধে পুস্তক। সম্পাদনা করেন সমালোচনাকাগজ মুনাজেরা। ভিখিরিও রাজস্থানে যায় কাব্যগ্রন্থের জন্য এইচএসবিসি-কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কারসহ কবিতার জন্য পেয়েছেন আরও একাধিক সাহিত্যপুরস্কার; লোকসংস্কৃতিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিল্পকলা একাডেমি পদক। তাঁর মৌলিক, অনূদিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা সর্বমোট ২৭টি। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর মোস্তাক আহমাদ দীন ভারতের কেন্দ্রীয় আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ২০০৯ সালে। পেশাগত জীবনে একজন শিক্ষক, বর্তমানে লিডিং ইউনিভার্সিটির বাংলা বিভাগে শিক্ষকতার পাশাপাশি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন।
1 Articlesআলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের সুভাষপল্লিতে থাকেন। কলেজে পড়াকালীন লেখালেখির শুরু। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কিছুক্ষণ থাকা অথবা অনন্তকাল’।1 Articles
জন্ম ১৯৬০ সালের ০২ জানুয়ারি সন্দ্বীপ, চট্টগ্রাম জেলায়। তাঁর বাবার নাম আসাদুল হক এবং মায়ের নাম মাসুদা খাতুন। শৈশব-কৈশোর কেটেছে আগ্রাবাদ, চট্টগ্রাম ও খালিশপুর, খুলনায়। বর্তমান নিবাস ধানমন্ডি, ঢাকা। স্ত্রী মাহফুজা আখতার মিলি, সন্তান মাহবুব ময়ূখ রিশাদ ও জিদনি ময়ূখ স্বচ্ছ। চার ভাই এক বোনের মধ্যে চতুর্থ সন্তান। সম্পাদনা করেন ‘শব্দঘর’ নামের সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা। তিনি বাংলা একাডেমি ফেলো ও জীবন সদস্য। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফারিয়া লারা ফাউন্ডেশন; প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য; ‘প্রবাল কচি-কাঁচার মেলা’র সাবেক পরিচালক। লেখালেখির মুখ্য বিষয় উপন্যাস ও গল্প; শিশুসাহিত্য রচনার পাশাপাশি বিজ্ঞান বিষয়ক গবেষণাধর্মী লেখাও তিনি লিখে থাকেন।
পাঠ্যসূচিতে লেখকের ‘উড়াল বালক’ নামের কিশোর উপন্যাসটি স্কলাস্টিকা স্কুলের গ্রেড সেভেনে ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি (SEQAEP) কর্তৃকও নির্বাচিত হয়েছে। এ পর্যন্ত প্রকাশিত কথাসাহিত্য ৩৯টি (উপন্যাস ২৬, গল্পগ্রন্থ ১৩)। কিশোর উপন্যাস ১১ ও অন্যান্য গ্রন্থ মিলে বইয়ের সংখ্যা ৫৭। কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার (২০১৮), অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কারসহ (১৪১৮ বঙ্গাব্দ (২০১২) অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
1 Articlesকবি ও কথাসাহিত্যিক। জন্ম ৮ ডিসেম্বর, ১৯৮৬, কুমিল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করেছেন। লেখালেখি শুরু শৈশব থেকে। কবিতার বই ‘সোনেলা রোদের সাঁকো’, ‘শরতের বাস টার্মিনাল’, ‘শূন্য সত্য একমাত্র’, ‘প্রিয়তমো, সুন্দর সময় চলিয়া যায়’, ‘গণপ্রজাতন্ত্রী নিঃসঙ্গতা’, ‘প্রেরিত পুরুষ’, ‘চিৎকার রণিত হৃৎপিণ্ডে’ ইত্যাদি। উপন্যাস ‘রাজনীতি’ ও ‘নেমক হারাম’। গল্পের বই ‘আগ্নেয় আশ্বিনের তামুক’। পেয়েছেন ‘সিটি ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ (২০১২) ও ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ (২০১৬)।
1 Articlesকবি, কথাসাহিত্যিক, ফিল্মক্রিটিক সবকিছু। জন্ম চট্টগ্রামে ১৯৮১ সালে। পড়াশোনা ইংরিজি ভাষা ও সাহিত্যে। ‘নাব্যিক’ নামে একটা ছোটোকাগজ সম্পাদনা করতেন।
1 Articles