Something about our authors goes here.
Authors
জন্ম ১১ ডিসেম্বর, ১৯৭৬; নেত্রকোণা। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। গদ্য ও পদ্য লেখায় সতত সচল। প্রকাশিত কবিতার বই— সকাল সন্ধ্যার বীজতলা [ ২০১০] কাগজে সমুদ্র লিখি [ ২০১২] হলুদ খামের হিমঘর [ ২০১৫] সম্মিলিত কাব্যগ্রন্থ 'হট্টিটি গুচ্ছ' [ ২০০০] সম্পাদিত ছোটকাগজ : 'অনুধ্যান'। ই-মেইল : soroj76@gmail.com
1 Articlesমুখ্যত কবিতা ও প্রবন্ধ লেখক। জন্ম মে ১৯৭৩, উত্তর কলকাতায়। লিটল ম্যাগাজিন-কেন্দ্রিক লেখালেখি দিয়ে আত্মপ্রকাশ নয়ের দশকে। অদ্যাবধি প্রকাশিত কাব্যসংখ্যা ৯। অসমাপ্ত পাণ্ডুলিপিভুক্ত এই লেখাগুচ্ছের রচনাকাল জুন ২০১৯ খ্রিষ্টাব্দ।
1 Articlesপেশায় শিক্ষক। রবীন্দ্রনাথের নাটক নিয়ে গবেষণা করে পি এইচডি ডিগ্রি লাভ করেছেন। লেখেন প্রবন্ধ গল্প কবিতা। অনুবাদ করেছেন ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের কবিতা। সম্পাদনা করেন সাহিত্য ওয়েবজিন উত্তরকথা ডট কম এবং নিউজ পোর্টাল উত্তরবাংলা ডট কম। প্রকাশিত গ্রন্থ: রবীন্দ্রনাট্যধারার প্রথম পর্যায়, রবীন্দ্রনাথ অভিন্ন ভাবনার ভিন্ন উপস্থাপন, সমাবিষ্ট স্বপ্নের সমুহ প্রপাত, কমরেড মণিকৃষ্ণ সেনের জীবনী।
1 Articlesপেশায় শিশু চিকিৎসক, কিন্তু কবিতা লেখাও তাঁর সর্বক্ষণের কাজ বলে তিনি মনে করেন। কলেজে পড়ার দিনগুলো থেকে লেখালেখির সূত্রপাত। কবিতা লেখা ছাড়া বিদেশি কবিতার অনুবাদ, শিল্প-সাহিত্য বিষয়ক বিভিন্ন বিষয়ের অনুবাদ ও মুক্ত গদ্য লিখে থাকেন। এখনো পর্যন্ত পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত। ‘শূন্য রক্ত গাথা’ তাঁর প্রকাশিত সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ।
1 Articlesজন্ম ১৯৯৫। পশ্চিমবঙ্গের কোচবিহারে। মূলত কবিতা লেখেন। তবে গল্প লিখতেও স্বাচ্ছন্দ বোধ করেন।1 Articles
জন্ম ৫ আগস্ট ১৯৮৭ সালে রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে পিএইচডি ফেলো। একাডেমিক কৃতিত্বের জন্য পেয়েছেন মেয়র শিক্ষা পদক (২০০৫) ও রাবি কলা অনুষদ শিক্ষাবৃত্তি (২০১৩)। সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন ‘ধ্রুব’। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন শালুক সাহিত্য পুরস্কার (২০১৯), ওমর আলী সাহিত্য সম্মাননা (২০১৯), কাব্যশ্রী পুরস্কার (২০২২) এবং অনুপ্রাণন লেখক সম্মাননা (২০২৩)। কবিতা, গল্প, প্রবন্ধ, ছড়া ও গান মিলিয়ে বর্তমানে গ্রন্থসংখ্যা ২০টি। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত আছেন। পাশাপাশি কাজ করছেন বাংলাদেশ বেতারের একজন নিয়মিত ঘোষক ও গীতিকার হিসেবে। এছাড়াও গীতিকার হিসেবে কাজ করেছেন ভারতীয় মিউজিক কোম্পানি হিন্দুস্তান রেকর্ড’র সাথে। টিভি নাটক ও টেলিফিল্মের জন্যও নিয়মিত গান লিখছেন।
1 Articlesতৃষ্ণা বসাক (জন্ম: অগস্ট ২৯, ১৯৭০) একজন ভারতীয় বাঙ্গালি লেখক। কবিতা, ছোটোগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা, শিশুসাহিত্য এবং কল্পবিজ্ঞান— সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ। তিনি মৈথিলী, মালয়ালম ও হিন্দি ভাষা থেকে বাংলায় অনুবাদ করেন। বর্তমানে কলকাতা ট্রান্সলেটর্স ফোরামের সচিব। সৃষ্টিশীল কর্মের জন্য অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। তৃষ্ণা থাকেন কলকাতায়। কবুিতা, গল্প, উপন্যাস, শিশুতোষ সাহিত্য সব মিলিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা কুড়ির অধিক।1 Articles
জন্ম ১৯৭৪ সালের ৩০ সেপ্টেম্বর। নয়ের দশকের কবি। বাড়ি শেরপুর জেলার নালিতা বাড়ি। পেশা শিক্ষকতা পেশায় যুক্ত। প্রকাশিতকাব্যগ্রন্থ: ‘(a+b)2 উঠোনে মৃত প্রদীপ’ (১৯৯৭), ‘সীতা সংহিতা’ (১৯৯৯), ‘রিমিক্স মৌয়ালের শব্দঠোঁট’ (২০০২), ‘ইচ্ছে ডানার গেরুয়া বসন’ (২০১১), ‘করাতি আমাকে খুঁজছে’ (২০১৭) এবং ‘দুই পৃথিবীর গ্যালারি’ (২০১৯)।
1 Articles