বৃহস্পতিবার, মার্চ ২৬

Authors

Something about our authors goes here.

কবি। জন্ম ১৯৯২ সালের ২১ আগস্ট। বর্তমানে ঢাকায় থাকেন। প্রকাশিত কবিতাগ্রন্থ,  ‘এভাবে জল বাড়তে থাকলে আমি মিথ্যেবাদী হয়ে যাব’ (২০১৮), ‘মৃত্যুস্মৃতি নিয়ে চা-আলাপ’ (২০২৫)।1 Articles


কথাসাহিত্যিক, অনুবাদক। পেশায় শিক্ষক এই লেখক জন্মগ্রহন করেন ২৮ জুলাই ১৯৭৮ সালে, ময়মনসিংহে। শূন্য দশকের গোড়ার দিকে তার গল্প, প্রবন্ধ, অনুবাদ প্রকাশ হয়েছে, বিভিন্ন লিটল ম্যাগাজিনে। তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থর নাম ‘ফাঁসির দূরত্বে থাকা মানুষ’ প্রকাশিত হয় পরম্পরা থেকে ২০২০ সালের একুশের বইমেলায়। এরপর তিনি অনুবাদ করেন ফ্রানৎস ফ্যানোর বিখ্যাত গ্রন্থ ‘ব্ল্যাক স্কিন, হোয়াইট মাস্ক’। যার বাংলায় নাম দিয়েছেন ‘কালো চামড়া, সাদা মুখোশ’। এছাড়া তিনি অনুবাদ করেন ন্যাডিন গার্ডিমার, মাও সেতুং, অক্টাভিও পাজ, ওরহান পামুক, মার্কেজ, জি এম কোয়েটজির উপন্যস সহ, অসংখ্য লেখকের কবিতা।

1 Articles


কবি ও প্রাবন্ধিক। জন্ম ১৯৭১ সালের ৮ এপ্রিল মৌলভীবাজার জেলায়। পড়ালেখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ ও পাঠ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সুকতাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি, থাইল্যান্ড ও কুইন্স ইউনিভার্সিটি, কানাডা থেকে। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘কাঠ চেরাইয়ের শব্দ’ [১৯৯৬], ‘দুঃখ ছেপে দিচ্ছে প্রেস’ [২০০৩], ‘ডিঠানগুচ্ছ উঠানজুড়ে’ [২০১০], ‘ঘোর ও শূন্য জলধিপুরাণ’ [২০১৭], ‘প্রাচীন পুঁথির পৃষ্ঠা হতে’ [২০২০] উল্লেখযোগ্য। তাঁর রয়েছে শিক্ষা বিষয়ক উল্লেখযোগ্য প্রকাশনা। সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু। কাজ করেছেন জাতিসংঘ শিশু তহবিলের শিক্ষাপরামর্শক হিসেবে। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের অধ্যাপক।

1 Articles


জন্ম ১৯৮৩, বিষ্ণুপুর শেরপুর। প্রকাশিত বই : ‘প্রায় প্রেম’, কবিতা, ২০২০; ‘মিলনদহ’, কবিতা, ২০২১, ‘হাওয়া'র এ ঘরখানি’, ঐতিহ্য, ২০২২।

1 Articles


জন্ম ৩ এপ্রিল ১৯৮৭ সালে, বরিশালে। প্রকাশিত বই : ‘ত্রয়োদশ দুঃস্বপ্ন’ (২০১২), ‘অসম্পাদিত মানুষের মিথ’ (২০১৮), ‘মিথ্যেরা সাত বোন’ (২০১৯), ‘তামাশামণ্ডপ, কোলাহল চিহ্নিত, অশ্বখুর ও অন্যান্য টগবগ’ (২০২০), ‘লাঞ্চ বিফোর দ্য ইউটার্ন’ (২০২১। সম্পাদিত পত্রিকা : ‘পৃষ্ঠা’।

1 Articles


জন্ম টাঙ্গাইল জেলার জাঙ্গালিয়া গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি এম. ফিল করছেন ‘গারো জাতিগোষ্ঠী: সংস্কৃতি, সাহিত্য ও আত্মপরিচয়ের রাজনীতি’ নিয়ে। কবিতা দিয়ে শুরু করলেও শিশুসাহিত্যের প্রতিই তাঁর মূল আগ্রহ।

1 Articles


জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৬১। ময়মনসিংহের তরাকান্দা উপজেলার কলহরি গ্রামে। প্রকাশিত বই ‘চলো যাই বলিনি’ (কবিতা), উত্তরে তুমি (কবিতা), ‘জনপদে ঘোড়ামানুষ’ (কবিতা), ‘যেভাবে ধনুর্বিদ্যা শেখা’ (কবিতা), ‘সীমানায় কাঁটাতার’ (কবিতা), ‘নির্বাচিত কবিতা’ (কবিতা), ‘ষোলো চালের বাগাডুলি’ (কবিতা)। সম্পাদনা: ‘অনুশীলন’ (১৯৯৩—১৯৯৬), ‘অনুশীলন আড্ডা’ (১৯৯৬—১৯৯৮), ‘ময়মনসিংহ জং’ (২০০০ সাল থেকে চলমান)। পুরস্কার ও সম্মাননা: লিটলম্যাগ প্রাঙ্গণ সম্মাননা ২০০৮, বগুড়া লেখক চক্র স্বীকৃতি পুরস্কার ২০১৩, অনুশীলন সাহিত্য সম্মাননা (কবিতায়) ২০১৮।

1 Articles


জন্ম ২৫ আগস্ট ১৯৭০ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার হাজীপুর গ্রামে। তাঁর পিতা আবদুল মজিদ ও মাতা জাহেদা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর খলিল মজিদ পেশায় একজন ব্যাংকার। বর্তমানে তিনি কবিতা ও নন্দনভাবনার ছোটোকাগজ ‘একবিংশ’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত কবিতার বই ২টি: পালকাপ্য (প্রকাশক: নিসর্গ, বগুড়া, ২০০০) ও তরল মন্দিরা ((প্রকাশক: কবি প্রকাশনী, ঢাকা, ২০২৪)। লিটলম্যাগাজিনই তাঁর লেখালিখির প্রধান ক্ষেত্র।

1 Articles


কবি। থাকেন দমদম ক্যান্টনমেন্ট, কলকাতায়।1 Articles


কবি ও গদ্যকার। জন্ম ১০ নভেম্বর, ১৯৯৩। পড়েছেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। একমাত্র প্রকাশিত বই ‘রাউলা’ (২০২০)।1 Articles


1 38 39 40 41 42 44
error: আপনার আবেদন গ্রহণযোগ্য নয় ।